গরমের দেশে শীত
কুয়ালামপুর থেকে বাসে লংকাউই দ্বীপের কাছে যাব। ২ দিনের মতোন কাপড় গুছিয়ে নিলাম। বলা বাহুল্য, সবই গরমের দিনে পরার কাপড়।
বাসের সিট খুবই আরাম দায়ক, শুধু পিছনে গেলানো যায় তা না, পা লম্বা করে দেয়ার জন্য সিটের সাথে এক্সট্রা অংশ আছে। একরকম লম্বা হয়ে শুয়ে পড়লাম। এসি চলছে; আহা, কি আরাম। একটু পরেই বুঝলাম, আরামটা বেশি হয়ে যাচ্ছে। এসির ঠান্ডা এতো বেশি যে ১৫ মিনিটেই জমে গেলাম। কি করি? "জানতে চাই" অবস্থা বুঝে ওর একটা টি শার্ট দিল। ঐটাই চাদরের মতোন জরিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন এই যাত্রা শেষ হবে। গোপাল ভার বাস ড্রাইভার কে বলল এসি কমাতে। ড্রাইভার জানালো, এটা অটোমেটিক, কমানো যাবে না। আমি বাসের অন্য যাত্রিদের লক্ষ্য করলাম। ওরা দেখি সব গরম কাপড়, কম্বল নিয়ে ঘুমাচ্ছে। ওরা তো আগে থেকেই জানে। সাড়া রাত গেল এইভাবে। বাস যখন জেটিতে পৌছল, ভাবলাম দু:খের দিন, না না রাত শেষ হলো।
নাহ, তখনও আরেকটু বাকি ছিল। ফেরিতে উঠলাম। সুন্দর বসার সিট ভিতরে, বসলাম। হায় এ কোথায় আসলাম। এটাতে কি পেংগুইন বহন করা হয়? বাসের দ্বীগুন ঠান্ডা। কয়েক ঘন্টা কেমন কাটলো আমিই জানি। মেজাজ গরম করে দ্বীপে নামলাম। এই দ্বীপ জাদু জানে, ৫ মিনিটের মধ্যে আমার মন ভাল করে দিল।
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।