বাংলাদেশের টাইগার পয়েন্টের মতোন এখানে বাঘ দেখা যায়, এমন শুনিনি। তবে ভোর ৪টায় যখন রওনা হলাম, তখন দেখলাম একের পর এক জীপ রওনা হয়েছে টাইগার হিলের পথে ডার্জিলিং থেকে। রাস্তায় জ্যাম হয়ে যাওয়ায় আমরা একটু হেটে জীপে উঠলাম। রাতের অন্ধকারে পিছনে যতদূর দেখা গেল শুধু গাড়ির গেড লাইটের সারি। পাহাড়ি রাস্তা দিয়ে একে বেকে আমরা উঠলাম টাইগার হিলে। এখানে গাড়ির জ্যাম তাই অনেক খানি পথ পায়ে হেটে উঠতে হলো। এর স্মৃতি চিহ্ন স্বরুপ পা মচকে ফেললাম, তারপরও থামার উপায় নেই সূর্য উঠার আগে আমাদের পাহাড়ের মাথায় উঠতে হবে।
২০রুপি দিয়ে টিকেট কেটে ঢুকলাম, টিকিট দেখালে এক কাপ (প্লাস্টিকের) চা ফ্রী। চা হাতে নিয়ে ভিড়ে ঢাক্কা খেয়ে হাত পুড়ালাম। তাও বারান্দায় যেতে হবে। নাহলে কান্চন জংগা (বানানের জন্য মাফ করুন) কিভাবে দেখব?
ঠেলে ঠুলে বারান্দায় গেলাম। রেলিংয়ের কাছে যেতে পারিনি তবে ভাল একটা জায়গায় দাড়ালাম বাঁ দিকে, যেখান থেকে কান্চন জংগা আর সূর্য দেখা যায়।
এরপর শুরু হলো অপেক্ষার পালা। কখন সূর্য ওঠে...
আলোচিত ব্লগ
অন্তর্দহনের ওপারে প্রশান্তি

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন
দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন
আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন
কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

১
“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।
কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।