যাওয়ার আগেই দেশ থেকে বলে দেয়া হয়েছিল, যেন আসার সময় দার্জলিংয়ের চা নিয়ে আসি।
দার্জিলিংয়ে আমরা যে রেস্টুরেন্টে খেতাম, তার সাথে একটা হাই ফাই চা পাতার দোকান ছিল। দেখেই ভয় পেয়েছিলাম, না জানি এখানে দাম কতো হবে। হলোও তাই, দোকানদার ভাংগা ভাংগা বাংলায় বলল যদি ভাল চা চান তো ১৯০০রুপি কেজি নিতে পারেন। আমাদের করুন মুখ দেখেই হয়তো আরেক ধরনের চা দেখালো, বেশ কারিশমা করে হাত দিয়ে ডলে তারপর সামহোয়্যার আুটের মুখের সামনে ধরল। সে শুকে বলল, হমম, গন্ধ ভালো। এটার দাম নাকি ২০০টাকা কেজি, তবে আমরা বাংগালী এবং এই কোম্পানীর মালিকও নাকি বাংগালী তাই ১৮০ কেজি। এটাই নাকি মালিকের নির্দেশ। দোকানদারও নাকি বাংগালী, তবে হিন্দি বলতে বলতে এখন নাকি বাংলা ভুলে গেছে।
যাই হোক, এখান থেকে কেনা হয়নি।
পরের দিন হাটতে হাটতে মোরে আরেকটা চায়ের দোকান দেখলাম। আমাদের দেশের নীলক্ষেতের দোকানের মতোন, ভাবলাম এ হয়তো কম চাবে। এর চা যেটা পছন্দ করলাম সেটা ১৬০টাকা কেজি।
পরে আমাদের গাইড বলল, সে আমাদের চা বাগানে নিয়ে যাবে, সেখান থেকে নাকি আসল ভাল চা পাব। তাই সই। নিয়ে গেল আমাদের, চা বাগানে নয়, বাগানের পাশে রাস্তার ধারে টিনের ছাউনি দেয়া একজায়গায়, সেখানে চা বিক্রি হচ্ছে ২০০টাকা কেজি। তারা স্যাম্পল চা-ও খাওয়ালো, ভালোই।
বাসায় আনার পর ভাল ধরা খেলাম, চা হলো খুবই পাতলা। বাসার কেউ কেউ বিদ্রোহ করলো, এই চা খাব না। এখন যেটা করি দেশি চায়ের সাথে মিশিয়ে দেই, ভাল গন্ধ পাওয়া যায়। আর অনেক্ষন জ্বাল দিলে খেতে খারাপ লাগেনা। আমি দেখেছি এই চা খেলে মাথা ধরা কমে চলে যায়, বেশ ফ্রেশ লাগে।
আলোচিত ব্লগ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)
কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?
দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা
একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন
দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন
যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন
মন কেমনের দিনে

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন
"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।