ভারত থেকে ভুটানী ভিসা ছাড়াই ভুটানী শহর ফ্রুটসলিংয়ে যাওয়া যায়। বর্ডারের এক শহর। প্যাাকেজ কোম্পানী সুযোগটা নিল। আমাদের নিয়ে জলপাইগুড়ি থেকে ভুটানী শহরে গেলাম। শুরুতেই চমক, খুবই সুন্দর কারুকার্যময় গেইট। ঢোকার পরই মনে হলে, অন্য দেশে এলাম। প্রায় প্রতিটি বাড়ির কার্নিশ, গেট, দেয়াল নানা কারুকার্য করা, বাহারী রংয়ে। ভুটানবাসী যে কারুকার্যে খুবই দক্ষ সেটা আর বলে দিতে হয় না।
গাইড আমাদের নিয়ে গেল ৪তলা সুন্দর এক দালানের সামনে, বলল, এটা বাস স্ট্যান্ড। আপনারা ইচ্ছা করলে এর ছবি তুলে নিয়ে যেতে পারেন, আমি টিকেট কিনে আনি।
এই শহরে একটা কুমিরের খুব ভাল সংগ্রহ আছে। আমরা দেরি করায় বন্ধ হয়ে গিয়েছিল। তাই বাইরে থেকেই খাঁচার নানা ধরনের কুমির আর ঘড়িয়াল দেখতে হলো। কুমির গুলো ঘুমাচ্ছিল। আমাদের ক্যামেরার ফ্ল্যাসের আলোয় একটু চোখ খুলে আবার ঘুমিয়ে পড়ল।
মার্কেটে গেলাম, এখানেই প্রথম চোখে পড়ল বাংলাদেশী সামগ্রী। কোক, ফানটার পাশাপাশি ফিয আপ , লাক্স এর পাশে কেয়া সাবান দেখে কি যে ভাল লাগল।
কয়েক দোকানে কার্টুন বক্সে নানা জিনিস (ড্রেস আর জুতা) ডিসকাউন্টে বিক্রি করছে। সবাই যে যার ইচ্ছা মতোন নেড়ে চেড়ে দেখছে, কোন পাহাড়া বা সিকিউরিটি ক্যামেরা নেই।
সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছিল, সেটা হলো ওরা খুবই পরিস্কার পরিচ্ছন্ন। সব দোকানের সাথে আছে ডাস্টবিন।
আলোচিত ব্লগ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)
কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?
দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা
একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন
দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন
যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন
মন কেমনের দিনে

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন
"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।