বালতীতে করে ডাল
একজায়গায় দুপুরে খেতে গেলাম, মানে আমাদের বাস থামালো খাবার জন্য। আমাদের আগে কয়েক দল বাস যাত্রী খেয়ে গেছেন। বহু কষ্টে একটু পরিস্কার জায়গা খুজে বের করলাম, যেখানে বসলে অন্তত: জামায় ঝোল লাগার ভয় কম। খাবার দেখে অনেকেই ঠিক করলো, খাবে না। আমাদের প্যাকেজের লোকদের হাকডাকে রেস্ট্যুরেন্টের কর্মচারীরা ছুটাছুটি শুরু করলো। একজন বয়স্ক মহিলা মাঝারী আকারের বালতীতে ডাল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে লাগলেন কার লাগবে। যার লাগে টিনের মগে করে দিতে লাগলেন (স্থানীয়রাও ছিল)। বালতির চেহারা বাথরুমের বালতির চেহারার চেয়ে খুব একটা ভাল মনে হলো না। এটা দেখে আরও কিছু লোক খাওয়া বন্ধ করে দিল।
পরে ভুটান বর্ডারের কাছে ভারতের খশবু রেস্টুরেন্টে এর উন্নত ভারসন দেখেছিলাম। ওখানকার খাবার বেশ ভাল এবং পরিস্কার। আমাদের দেশে "কড়াই গোশত" রেস্টুরেন্টে যেমন ছোট্ট কড়াইতে গোশত দেয়, তেমনি এরা ছোট তামার বালতিতে করে ডাল দিল। দেখতে খুবই সুন্দর। বলা বাহূল্য সবাই খুবই মজা করে খেল।
আমার মনে হলো, এটাই কি এই এলাকার রীতি? বালতিতে ডাল পরিবেশন করা? রান্নাও কি বালতিতে করে?
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।