দার্জিলিংয়ে প্রথম যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেটা হলো রক গার্ডেন (যদি ভুলে না গিয়ে থাকি)। একটা সুন্দর ঝরনাকে নিয়ে বড় একটা পার্ক। সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। মাঝে মাঝে রয়েছে কাঠের সুন্দর বেন্চ, বসার জন্য। পাথরের উপরও বসা যায়। ঝরনার উপর দিয়ে বেশ কিছু ফুট ব্রীজ রয়েছে। নিচে ছোট বড় নানা পাথরের মধ্য দিয়ে চলেছে ঝরনার পানি।
আমি গরমের দেশের মানুষ। আমাদের দেশের ঝরনার পানির ঠান্ডা খুবই আরামের। শীতকালে কি হয় ধারনা নেই। এখানকার পানি বেশ ঠান্ডা। হঠাৎ পায়ে লাগলে চমকে উঠতে হয়। হাতে বেশ কিছু বোঝা ছিল, খাবারের আর গরম কাপড়ের। তার উপর রয়েছে স্যান্ডেল। এতো কিছু হাতে নিয়ে পানিতে নামতে বেশ অসুবিধা হয়। তাও নামলাম। পিচ্ছিল পাথরের উপর পা রেখে, হাতে বোঝা নিয়ে ব্যালেন্স করতে করতে পানিতে নামলাম। পানির স্রোত মনে হচ্ছিল ফেলে দিবে। সামহোয়্যার আউট খুব সহজে লাফিয়ে লাফিয়ে এক পাথর থেকে আরেক পাথরে চলে গেল। আমি এক পা দেই তো টলতে থাকি। বহু কষ্টে এক পাথর থেকে আরেক পাথরে লাফ দিয়ে গেলাম। তারপর ওকে বললাম , আর না। তারচেয়ে পাথরের উপর বসে পানিতে পা ভিজিয়ে রাখা ভাল । তাই করেছিলাম। তারপর সামহোয়্যার আউট এর হাত ধরে কোন মতে আবার তীরে ফিরলাম।
আপনারা কেউ যদি যান তো অনুরোধ রইল সময় নিয়ে যাবেন। গেলাম, দেখলাম আর চলে আসলাম, এই যদি করেন তো (প্যাকেজে গেলে তাই করতে হবে) ঠিক মতোন উপলব্ধি করা হবে না।
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।