নেশা বলতে আমার খারাপ নেশাকেই বুঝে থাকি। তবে নেশা ভালো কাজেও হয়। কারো থাকে পরোপকারী নেশা, স্লীম হবার নেশা, কাজের নেশা, বই পড়ার নেশা, গবেষনার নেশা, লেখার নেশা, রুপ চর্চার নেশা (এটা অবশ্যই ভালো, না হলে সুন্দর মানুষ পেতেন এতো?) কত কিছু। আর ব্লগিং? এটাও নেশা। তবে এটা বোধহয় ভালো খারাপ ২টাই হতে পারে।
তবে নেশা শব্দটা ব্যবহার না করে হবি বা অভ্যাস বলতে পারতাম। নেশা বলার অর্থ হলো এটা স্বাভাবিকের সীমাকে অতিক্রম করেছে। অতি মাত্রা যে কোন কিছুর জন্য খারাপ হতে পারে। যেমন অতিরিক্ত কাজের নেশা থাকলে স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একবার বিছানায় পরে গেলে আর কাজ চালানো সম্ভব নাও হতে পারে।
আমাকে একজন বলেছিল আমার চায়ের নেশা আছে। আমি বললাম আমি দিনে ২ বারের বেশি চা খাইনা, এটা নেশা কেন হবে? যে দিনে ২০/২৪ বার খায়, তার ক্ষেত্রে বলতে পারো। ও বলল, চা না খেলে তোমার খারাপ লাগে? আমি বললাম, হমম, মাথা ব্যথা করে। ও বলল, তাহলে? যত যাই বলুক, দিনে ২ মগ চা খেয়ে আমি মোটেও নিজেকে চা খোর ভাবতে পারছি না। নেশা যদি হয়েও থাকে তো এটা ভালো নেশা..
আলোচিত ব্লগ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)
কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?
দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা
একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন
দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন
যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন
মন কেমনের দিনে

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন
"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।