একটা কথা আছে "লোকে বলে"। সাধারনত: লোকে আমার সম্পর্কে কি বলে, কেন বলে এসব নিয়ে আমি মাথা ঘামাই না। হয়তো কিছু করতে পারিনা বলেই ঘামাই না। সব সময় নিজের মতোন চলার চেষ্টা করি। নিজে বিবেচনা করে দেখি, এটা খারাপ না ভাল। কে কি বলল, সেই মতোন চলার কোন ইচ্ছা নেই। খুব বেশি হলে একবার ভেবে দেখি, যেটা শুনছি, সেটা কতখানি ঠিক, যদি ঠিক মনে হয় তাহলে মেনে নেই। না হলে অগ্রাহ্য করি। এমন ন যে লোকের বাজে কথা বন্ধ হবার জন্য কিছু করি, বা যা বলেছে বা যে বলছে তার মুখ বন্ধ করার জন্য চেষ্টা করি। কি দরকার। কে কি ভাবছে এত কিছু দেখার আমার সময় কই। তারচেয়ে বরং আমি নিজের কাজে মন দেই। আমি নিজে কারো সম্পর্কে খারাপ কিছু বলিনা। অন্যের কাছ থেকেও সেটাই আশা করি। আমি কিছুটা ধার্মিক, আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আমাকে সব কিছুতে পথ দেখান, সাহায্য করুন এটাই চাই।
আমি জানি, কেউ যখন প্রথম কারো সম্পর্কে জানে বা প্রথম পরিচিত হয়, তখন শুরুতে তাকে যদি অন্য কেউ বাজে মন্তব্য দিয়ে পরিচয় করিয়ে দেয়, তাহলে কোন কারন ছাড়াই নতুন লোক সম্পর্কে তার খারাপ ধারনা হবে। খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ না হলে এই খারাপ ধারনা আর কাটে না।
তাই ভাবছি লোকের কথা একেবারে না শুনলেও চলেনা। আর শুনে নিজের মতোন করে চিন্তা করার ক্ষমতাও নষ্ট হয়ে যায়। সব কিছুর মাঝে সঠিক সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিন।
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।