আমার ব্যক্তিগত ব্লগ

বিশ্বাস, কিভাবে?

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৪২

শেয়ারঃ
0 0 0

কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার ধারনা শুধু মন বললেই বিশ্বাস করা উচিত না, আরেকটু ভেবে দেখা দরকার।

যেমন ধরুন খুব হঠাৎ টাকা খুব দরকার। কি করবেন? অফিসের বস আপনার সাথে খুবই ভালো ব্যবহার করেন, ভাবলেন ইনি বস কম, বন্ধু বেশি। তার কাছে অসুবিধার কথা বললেন। বললেন আগামী কাল দুপুরের মধ্যে হঠাৎ ৫০০০ টাকা দরকার। বস সাহেবও বড়ই উদার বললেন, হয়ে যাবে। দুপুরে যখন আপনার কাজ হয়ে গেছে, টাকা দরকার, তখনও বস কিছু বললেন না। নিজেই বাধ্য হয়ে জিগ্যেস করলে জানতে পারলেন, টাকা একাউন্টে নেই দেয়া যাবে না। অথচ আপনার ঘাড়ের উপর তখন লোক দাড়িয়ে আছে.. বস একাউন্টের চিন্তা না করে আপনার ভয়াবহ অবস্থায় নিজে দিলেও পারতেন, কিন্তু দিলেন না। এবার কি ভাববেন? আসলে বস আপনাকে মোটেও আপন জন ভাবেন না, একজন কর্মী হিসাবে ভাল ব্যবহার করেন মাত্র।

স্কুলের বন্ধু। সব কাজে আপনার সাথে আছে। এমন কি আপনার সাথে নিয়মিত খেলাধুলার পাশাপাশি, লেখা পড়া নিয়েও আলোচনা করে। পরীক্ষার সময় দেখলেন সে সম্পূর্ন ভিন্ন নোট নিয়ে এসেছে রিভাইস দেয়ার জন্য। আপনার সাথে এতোদিন যা নিয়ে গবেষনা করেছে, সে কিছু না। এ কেমন বন্ধু? নিজের স্বার্থের জন্য আপনার সাথে মিশেছে।

একজন আপনাকে খুব ভালোবাসে। তার কথায় আচরণে সব সময়ই তা চোখে পড়ে। বিয়ের চিন্তা পর্যন্তও সম্পরক এগুলো। এরপর যখনই শুনলো আপনার মা নেই। সাথে সাথে দূরত্ব বাড়িয়ে দিল। অনেক অনুনয় করেও আর কাছে আনা গেল না। কারন শাশুড়ি না থাকলে শশুড় বাড়িতে খাতির যত্ন করবে কে? শুধু মাত্র এই কারনে আপনি আর তার কাছে বিবাহ যোগ্য রইলেন না। এবার বলুন কেমন ভালবাসা? এ শুধু স্বার্থের ভালোবাসা। হয়তো আপনাকে তার ভালো লেগেছিল। কিন্তু আপনার কারনে তার কোন স্বার্থের কমতি হবে এতো সে চায় নি।

আমি বোকা শোকা মানুষ। স্বীকার করতে লজ্জা নেই। দেখে মানুষ চেনা আমার কর্ম না। তাই সহজে কারো সম্পর্কে কোন ধারনা তৈরি করে ফেলিনা। চেষ্টা করি তার কাজ দিয়ে তাকে বিচার করতে। কেউ যদি সত্যি আমার ভাল চায়, সে নিজের অজান্তে হলেও আমার ভালো করে দেখাবে। শুধু মুখে বলে বেড়াবে না।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৪৫
চিকনমিয়া বলেছেন: এরুমই হয়গো আফা:( আফসুস
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন: :(

২. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৫০
পথিক মানিক বলেছেন: তবুও বিশ্বাস করতে হয় এবং চলার পথে সাবধানতা বজায় রাখতে হয়। সুন্দর এই পোস্টের জন্য ধন্যবাদ।
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৫৮
মুহিব বলেছেন: সে বাধ্য না - এমন একটি চিন্তা করা যেতে পারে।
৪. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:০৭
মদন বলেছেন: অসাধারন কিছুর কথার জন্য ++
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: পড়লাম, সত্যি অবিশ্বাস্য

৬. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:২৪
মাহবুব সুমন বলেছেন: অনেক দিন পর আপনার একটা লেখা পড়লাম যেটা অনুভব করতে পারলাম। আপনার সাথে একমত।
আমার বাবা মাঝে মাঝে বলতেন " Never Trust anyone except youself".
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: আমি একজন নামকরা ধনীর মুখে শুনেছি। কখনও কাউকে বিশ্বাস করবে না। যদি করও, তাহলে সেটা খুব অল্প সময়ের জন্য করো।

৭. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:২৫
ফরিদুল ইসলাম শাওন বলেছেন: বিশ্বাসের মা মারা গেছে
মনে দুঃখ নিয়েন না
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: বেশ নিলাম না।

৮. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:২৬
সামহোয়্যার আউট বলেছেন: ''চেষ্টা করি তার কাজ দিয়ে তাকে বিচার করতে।''- বিচার সব সময় যথাযথ হয় না
২১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: হয়তো বিচারটাই ঠিক মতোন করেননি। কেউ আপনাকে ভাইয়া বলে ডাকলেই যদি ধরে নেন, সে আপনাকে আপন ভাইয়ের মতোন ভাবে, সেভাবেই আপনার সুবিধা, লাভ-ক্ষতি দেখবে, তাহলে অবশ্যই সেটা ভুল বিচার।

৯. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৩২
দুষ্টছেলে বলেছেন: স্বার্থছাড়া এই দুনিয়ায় কিছু আছে নাকি......

আমরা সবাই স্বার্থপর আমাদের এই স্বার্থপরের রাজার রাজত্বে ;)
১০. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৩২
দুষ্টছেলে বলেছেন: স্বার্থছাড়া এই দুনিয়ায় কিছু আছে নাকি......

আমরা সবাই স্বার্থপর আমাদের এই স্বার্থপরের রাজার রাজত্বে ;)
১১. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৩৬
মীতু বলেছেন: আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করি আবার ঠকিও । কিন্তু তারপরেও আমার নিজের জন্য কষ্ট পাই না । কেননা আমার মনে হয় আমি বিশ্বাস করে ভুল করি নাই । যে ঠকায় সে ভুল করে সে বিশ্বাসের মর্যাদা দিতে শিখে নি । ব্যর্থতা তার আমার না ।


অপনার অসাধারন লিখাগুলোর জন্য ধন্যবাদ ।
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: আমার ঠকতে ভালো লাগেনা। মনে হয়, আমারই বোঝা উচিত ছিল।

১২. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৮
কঁাকন বলেছেন: অবিশ্বাস করে কিছু না পওয়ার চেয়ে বিশ্বাস করে ঠকা ভাল।
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৮:০৩
ভোরের আলো বলেছেন: ভাল লিকচেন। তবে আজকালের মেয়েরা শাশুরি না থাকলেই বেশি খুশি হয়।
১৫. ১০ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৩
ঝড়ো হাওয়া বলেছেন: খু-ব-ই ভালো পোষ্ট।
লগ-ইন না করে পারলাম না।
আমার কেন জানি বিশ্বাস করতে ভালো লাগে।
আমার এক ডাইরেক্টর স্যার একদিন আমাকে বললেন "মানুষ কে বিশ্বাস করবেন কিন্তু ভরসা করবেন না"
... দেখেন তো কি জটিল মার্কা কথা :)
২১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: তাই তো, ভরসা না করলে তাকে বিশ্বাস কিভাবে বলে? এরমানে হলো আমি একজনকে বিশ্বাস করছি সে চুরি করবে না। কিন্তু ভরসা করে এর কাছে টাকা রাখবও না।

১৬. ১০ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৭
পথিক!!!!!!! বলেছেন: অন্যের কর্ম অন্য করবে ..তাতে আমার কি/////

 

মোট সময় লেগেছে ১.০৬৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ