আমি মনে করি সব ধরনের সম্পর্কেরই একটা না একটা দাবী থাকে। বাড়িতে যদি কোন কুকুর পোষেন তো তার ভাল বা দরকার মতোন খাবারের দাবী থাকে, একদিন খেতে দিবেন, আরেকদিন লাথি মেরে ৪তলা থেকে ফেলে দিবেন এমন করতে পারবেন না। উদাহরন পশুর সাথে দেয়ার অর্থ এই না যে আমি মানুষ পশুর সম্পর্ক নিয়ে আলোচনা করতে বসেছি।
দেখুন মানুষের মনের উপর তার হাত নেই। কিন্তু সব কিছুরই সীমা রাখা উচিত। না হলে এতে সে যে শুধু অন্যকে কষ্ট দেয় তা নয়, নিজে সবচেয়ে বেশি কষ্ট পায়। এ কারনেই আমার মনে হয়েছে, সব সম্পর্ক রক্ষার জন্য সততার প্রয়োজন। আপনি যে অফিসে কাজ করেন তার গোপন দলিল যেমন অন্যকে জানাতে পারেন না। তেমনি আপনি আপনার আপনজনের খারাপ কিছু অন্যকে বলে বেড়াতে পারেন না। এ শুধু আপন জনের ক্ষেত্রেই না, সবার ক্ষেত্রেই বলা চলে। যেমন, কেউ আপনাকে পছন্দ করল, কোন ভাবে আপনাকে সেটা জানালো, আপনার এতে মন সায় নাও দিতে পারে, কিন্তু এর মানে এই না যে আপনি সবাইকে তা বলে বেড়াবেন আর যে তার মনের কথাটি আপনি বলেছেন তাকে সবার কাছে হাসির পাত্র বানিয়ে দিবেন। কিছু না বলা সত্বেও এটা তার দাবি যে আপনি রাজি হন বা না হন তাকে অপদস্ত করবেন না। এই বিষয়টা তার আর আপনার মধ্যেই থাকলেই ভাল। যদিনা সে নিজেই সবাই বলে বেড়ায়।
সম্পর্কের সততা রক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে। মা-বাবা, ভাই বোন এদের সাথে আমাদের রক্তের সম্পর্ক। কম-বেশি সবাই এই সম্পর্ক যথাসাধ্য রক্ষা করে। কিন্তু গোলমালটা বাধে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে। এখানে সবারই আলাদা মনোভাব কাজ করে। আমার মতে সব মানুষই আশা করে সে যাকে বিয়ে করবে সে তার সাথে সততা রক্ষা করবে। বিয়ে সবাই তাকেই করতে চায় যার সাথে সে থাকতে সবচেয়ে পছন্দ করে। এখন যাকে বিয়ে করেছেন, সেই দুনিয়ার সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্মার্ট মানুষ এটাতো সত্যি নয়। আপনার এমন অনেক মানুষের সাথে পরিচয় হবে যারা আরো ভালো, যাদের সাথে কথা বলে আপনার আরো ভালো লাগতে পারে। তাই বলে কি যাকে বিয়ে করেছেন তার ভালবাসা ভুলে যাবেন? দেখুন মনের বিরুদ্ধে যুদ্ধ করে জোর করে, কোন রকমে দিন কাটাতে বলা আমার উদ্দেশ্য নয়, বরং আপনার জীবন সংগীর ভালবাসার মর্যাদা, নিজের দেয়া কথা, তার ভালো দিক গুলো নিয়ে এ্যাডজাস্ট করার কথা বলছি। আবার বলছি সবারই যার যার আপন চিন্তা-ভাবনা, বিচার বিবেচনা আছে। আমি শুধু এতটুকুই বলছি, যা আমার কাছে ঠিক মনে হয়েছে। আজ আমি যাকে বিয়ে করেছি, সে কোনদিন আর কারো সাথে পরিচিত হবে না যে আমার চেয়েও ভাল। তাই বলে কি আমি তার কাছে আমার প্রতি সততা আশা করবো না? তবে এটাও ঠিক যে, আমাকে যদি কারো ভালো না লাগে, আমি জোর করে মিশিনা। সময় অনেক কিছুর মিমাংসা করে দেয়।
আপনার বাড়িতে যে কাজ করছে তার চেয়ে ভালো কাজের লোক কি আপনি কোনদিন পাবেন না। তাই বলে বিনা কারনে তাকে হুট করে আপনি তাড়িয়ে দিতে পারেন না। আমার মনে হয় এতোটুকু সততা এই সম্পর্কে থাকা উচিত।
তাই মনে হয়েছে সব সম্পর্কই কিছুতা সততা দাবী করে। এটা আমি অন্যের কাছে যেমন আশা করি, অন্য তেমনি আমার কাছে আশা করে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।