অজানা কারো সাথে চ্যাটিং
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনলাইনে যারা যান তাদের সবারই অজানা কারো সাথে চ্যাট করার অভ্যাস আছে। চ্যাটিং এর মাধ্যমে এই অজানা লোকই তার জানা লোকে পরিণত হয়। আবার কখনও কখনও এই অজানা লোক এতো বেশি বিরক্ত করে যে ব্লক করা ছাড়া আর উপায় থাকে না।
আমার ভাগ্নে তামিম তখন আরো ছোট। ইংলিশ অক্ষরগুলো চিনে শুধু। আর জানে কিভাবে ইয়াহূ মেসেন্জারে আইকন সেন্ড করতে হয়। এই বিদ্যা নিয়েই সে মামাম খালা, আর খালুদের সাথে চ্যাটিং করে।
একদিন বাসায় আমি অনলাইনে ছিলাম, যখন লগ আউট করবো, তখন ও আসল ঘরে, বলল চ্যাটিং করবো। তখন অজানা কেউ আমাকে নক করলো। বললাম, এর সাথে করবে? এর নাম ....। ও তাতেই রাজি। শুরু হলো ৫ বছরের ছেলের সাথে ৩৩ বছরের কোন লোকের চ্যাটিং। আমি তামিমকে ইয়েস, নো টাইপ করা শিখিয়ে দিলাম। আর আইকন তো টাইপ করতেই পারে। পাশে বসে শুধু ঐ লোক কি লিখেছে সেটা বংগানুবাদ করে দিতে থাকলাম। কিছুক্ষনের মধ্যেই চ্যাটিং জমে উঠল। ভদ্রলোক যখনই ওর সম্পর্কে বিস্তারিত জানতে চান, ও মজাদার কোন (কিছুটা সম্পর্কিত) আইকন পাঠিয়ে দেয়। ফলে উত্তরটা হয়ে দাড়ায় রহস্যময়। সম্পর্কটা বেশ রোমান্টিক হয়ে উঠছিল। ঠিক মতোন উত্তর না পেয়ে তিনি যখনই বলেন, তাহলে চলে যাই। সাথে তামিম বলে "নো"। প্রায় এক ঘন্টার উপর চলল এই চ্যাটিং। পরে ঐ লোক একসময় কথার উত্তর না পেয়ে রাগ করে চলে গেলেন। তামিম খুব মন খারাপ করল। বেচারা খুবই আনন্দের সাথে চ্যাটিং করছিল। আমি বিছানায় হেসে গড়াগড়ি দিতে লাগলাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন