টের পেলাম ঘরে ইঁদুর ঢুকেছে। বেশ কয়েকদিন থেকেই রাতে ঘরে খুট খাট শব্দ শুনতে পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম না শব্দ কিসের আর কোথ্থেকে আসছে। কারন রাতে অনেক সময় রাস্তায় শব্দ হলেও মনে হয় ঘরে শব্দ হলো। কিন্তু যখন দেখলাম বেসিনের সামনে রাখা লাক্স সাবানে ইঁদুরের দাঁত তখন আর মহাশয়ের আগমন নিয়ে সন্দেহ রইল না। ইঁদুর প্রানীটা ছোট হলেও আমি বেশ ভয় পাই। কারন একবার রাতে পায়ে কামড় দিয়ে ছিল।
ইঁদুরের অস্তিত্ব টের পাওয়া মাত্র আব্বাকে অনুরোধ করলাম ইঁদুর মারার ঔষধ এনে দেয়ার জন্য। ২ দিন পর পেলাম। হাতে নিয়ে ঘরে ঢুকে যখন প্যাকেট খুলছি, তখন র্যাকের মাথা থেকে একটা ইঁদুর লাফ দিয়ে আমার উপর পরে নিচে নেমে দ্রুত টেবিলের নিচে চলে গেল। ঘটনার আকস্মিকতায় একবার চিতকার দিয়ে উঠলাম। তারপর ভাবলাম ঔষধ দেয়ার আগে একবার যোরোকে আনা যাক।
ছোট বোন (শেখা) আর ভাগ্নের সাহায্যে যোরোকে ডেকে আনলাম আমার ফ্লাটে। ব্যাটা যথারীতি চিতকার করতে করতে ঢুকলো। সাড়া ঘরে খাবার খুজলো। শেখা ওকে ঘরের কোনায় কোনায় গিয়ে ইঁদুর খুজতে বলল। আমি বললাম, "ভালো, ওকে ট্রেইনড কুকুর পেয়েছো? যে যা বলবে, তাই করবে"। যাই হোক, প্রায় এক ঘন্টা ওকে ঘরে রাখলাম। বেটা চিতকার করা ছাড়া আর কোন কাজ করলোনা। একটা কাগজ গোল করে খেলতে দিয়েছিলাম, সে সেটা কুটি কুটি করে ছিড়ে ঘর নোংরা করলো। এটাও সহ্য করলাম। তারপর বললাম, হয়েছে, এবার একে নিয়ে যাও।
এরপর ২ দিন ইঁদুর বাবাজির নিশানা দেখিনি। এমনকি যে তেলাপোকা গুলো নিয়মিত ঘরের কাঠের আসবা পত্র কাটত, সেগুলোও চুপ করে ছিল। কিন্তু তারপর আবার সবার আনাগোনা শুরু হলো।
আমি ভাবলাম, বেশ ভালো তো, যোরোর আওয়াজের এতো গুন? ডাক শুনেই ২ দিন সব লাপাত্তা হয়ে গিয়েছিল। এই আওয়াজ রেকর্ড করে সিডি বাজারে দিলে কেমন হয়? ইদুর আর তেলাপোকা মারার ঔষধের সাথে সাথে আওয়াজও কাজ দিবে।
আরেকটা কথা, যোরো হলো একটা হুলো বিড়াল। যে বাসায় নিয়মিত আসে খাবার খেতে আর রাতে ঘুমাতে। চোখের পাশের পশমগুলো কালো বলে মনে হয় যোরোর মতোন মাস্ক পরে আছে। যোরো নামটি তাই আমিই দিয়েছিলাম।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।