মোরগের নাম কুকু
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫২
মোরগ সমাজে বোধহয় একটা নিয়ম আছে। সেটা হলো প্রতিদিন টিনের চালে উঠে ডাকা। আমাদের বাসার পাশে বেশ কিছু টিন সেডের ঘর আছে। সেখানে কেউ একটা মোরগ পুষে। শাফিন (আমার ১বছর ১ মাস বয়সী ছেলে) গতকাল জানালায় দাড়িয়ে দেখল একটা মোরগ ঘরের চালে আম গাছের ডালে দাড়িয়ে কুককুরু কু করছে। সে এটার নাম দিল "কু কু"। সাড়াটা দুপুর নানাকে না হয় বড় খালাকে বাধ্য করল কুকু দেখার জন্য। সবাই হয়রান হয়ে গেলে বিকালে আমিই জানালার গ্রীল ধরে দাড় করালাম। সে কুকু দেখল, আর ডাক শুনল। যখন থাকেনা তখনও ও দাড়িয়ে অপেক্ষা করল। রাতে ঘুমিয়ে ঘুম থেকে উঠেই বলল কুকু। ওর বড় খালা বলল, নির্ঘাত স্বপ্নেও কুকু দেখেছে। নানাভাই সকালে ওকে মুরগীর দোকানে নিয়ে গেলেন, কুকু দেখাতে। ওখানে চুপচুাপ কুকু দেখে এসেছে। এখন মোরগের নেশা কিছুটা কমলেও কেউ যদি বলে কুকু কোথায় সাথে সাথে জানালায় খোজাখুজি শুরু করে।আর ঠোট চোখা করে ডাকতে থাকে কুকু।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন:
মোরগের ইংরেজি প্রতিশব্দ "কক" আর মোরগ ডাকে "কক কক" করে।
লেখক বলেছেন: হমম।
ভায়োলিক্স বলেছেন:
পিছনের বিড়ালটা কী চুইট!
লেখক বলেছেন: জী।
লেখক বলেছেন: সব মোরগই এই রকম সর্দারী ভাবে চলে।
ত্রিশোনকু বলেছেন:
বিরাট মোরগ! বেড়ালের বাচ্চাটাকে পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে!
লেখক বলেছেন: আমাদের দেশেও ফার্মের মোরগগুলো অনেক বড় হয়।
বড় বিলাই বলেছেন:
শাফিন পছন্দ করেছে মোরগ আর ওকে দোকানে নিয়ে দেখানো হল মুরগী। এটা একটা কাজ হল?
লেখক বলেছেন: মোরগের দোকান কোথায় পাব।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: দেখাব
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















