আমার ব্যক্তিগত ব্লগ

খুব আনন্দে ...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৫

শেয়ারঃ
0 0 0

কষ্টে, দু:খে, কান্নায়, দুশ্চিন্তায় কত রাত মানুষ জাগে, একা। খুব সুখে কি কখনও রাত জেগেছেন? একা? আমি জেগেছি। মাত্র একবার। সবাই ঘুমে, আমি একা, অন্ধকারে বসে রাত জেগেছি, প্রচন্ড আনন্দে। অল্প বয়সের সুবিধা হলো দুরের সমস্যা চোখে পড়ে না। অল্পতেই মন আনন্দে ভরে উঠে।

বি:দ্র: এই বিষয়ে আগেও লিখে থাকতে পারি, মনে পড়ছে না।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সুখের রাত জাগা !!!!

যাক এটাকে নিয়ে নতুন গবেষণা করা যাবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: :)

২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৬
সাকিরা জাননাত বলেছেন: " আমি জেগেছি। মাত্র একবার। সবাই ঘুমে, আমি একা, অন্ধকারে বসে রাত জেগেছি, প্রচন্ড আনন্দে"
কেন এত আনন্দ শেয়ার করলে আরো ভালো লাগবে, প্রতিটি মুহুর্ত খুব ভালো লাগায় কাটুক --- এই কামনা।:)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৮

লেখক বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৩
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: এমন অনভূতি হয়েছিল দুইবার ওর কাছ থেকে গ্রীন সিগনাল পাবার রাতে।

১. রাত কি ভাবে যে পার হয়েছিল খোদা জানেন, বার বার মনে ভেসে উঠছিল কিভাবে সামনের দিন দেখা হবে, রিক্সায় ঘুরবো।

২. প্রথমবার যেদিন ওকে আমার কোলে নিয়ে হাঁটা ও অপটু গানে ঘুম পড়াতে সক্ষম হলাম, জানছি ঘুমিয়ে পড়েছে তবু বিছানায় নামাতে ইচ্ছা করছিল না ... ... শুধুই ঘরের এমাথা ও মাথা হাটছি ... ....

পুরানো স্মৃতি মনে করানোয় ধন্যবাদ ও শুভেচ্ছা ..........
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: আপনি ভাগ্যবান।

৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৫
সামহোয়্যার আউট বলেছেন: সুখে,দু:খে সব সময় ঘুম পায়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১৩

লেখক বলেছেন: আপনি মহা ঘুম কাতুরে।

৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৬
বড় বিলাই বলেছেন: কেউ কেউ আছে যাদের আনন্দে ক্ষুধাবোধ থাকে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১৪

লেখক বলেছেন: আফসুস, খালি খেতে ইচ্ছা করে।

৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪০
মোহাম্মদ লোমান বলেছেন: ছোট বেলায় ঈদের কয়েকদিন আগ থেকে নতুন জামা কাপড় এবং কার সাথে কোথায় কোথায় বেড়াব এসবের কল্পনা করতে করতে অনেক রাত নিদ্রাহীন কাটত। আনন্দের রাত জাগা.............
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০০

লেখক বলেছেন: দারুন।

 

মোট সময় লেগেছে ০.৯৯৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ