পুরানো গানের খাতা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৮
কলম দেখলেই শাফিন (আমার এক বছর দুই মাস বয়সী ছেলে) লেখালেখির জন্য ব্যস্ত হয়ে পড়ে। আব্বাকে চেক লিখতে দেখে সে পাগল হয়ে উঠল, লেখা লেখি করার জন্য। আব্বা কলম দিয়ে দিলেন, বড়পা কথ্থেকে যেন একটা পুরানো ডায়রী নিয়ে শাফিনকে লিখতে দিলেন। শাফিনের খেলা মিটে গেলে আমি হাতে নিয়ে দেখলাম, ডায়রীর উপর লেখা আছে "শিমুল বাবুর জন্মদিনে আম্মু ১৯৮৭"। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে আম্মা ডায়রী দিয়েছিলেন যখন আমি ক্লাস সিক্সে পড়তাম। উলটে দেখলাম, আমি এতে নানা গান লিখে রেখেছি। কিছু কিছু গানের সুর আর ঠিকমতোন মনে করতে পারলাম না। শাফিন কয়েকটা গেয়ে শুনালাম। ও পছন্দ করলো না। এই জন্যই হয়তো আর গায়িকা হতে পারিনি।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাত জাগা তারা বলেছেন:
আফসুস.....।আবার চেষ্টা চালিয়ে যান।
লেখক বলেছেন: আসলেই আফসুস।
রোবোট বলেছেন:
আমি ১৯৮৭ সালে এসএসসি পরীক্ষা দেই। তামিমকে শোনায় দেখতে পারেন। আর নাইলে থার্ড আমপায়ার হিসাবে তামিম/শাফিনের বাবা (সামহো্যার আউট, রাইট?) তো আছেই। কারো না কারো তো ভালো লাগবেই।
লেখক বলেছেন: সামহোয়্যার আউট শুধু শাফিনের বাবা আর তামিমের খালু। তামিমকে শোনানোর সাহস তো নেই, তবে আপনি বলেছেন যখন তখন একবার চেস্টা করে দেখব।
রোবোট বলেছেন:
ছরি, ভাইগ্নারে পোলা বানায়া দিলাম। ভাইগ্না তো, ভদ্রতা করে হলেও প্রশংসা করবে। (ভিলেনি হাসির ইমো হবে)
লেখক বলেছেন: তা করতে পারে।
ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই) বলেছেন:
সব সুর শুদ্ধ জান ঠাট রাগ বিলাবল,শাস্ত্রমতে অষ্টভেদে শুদ্ধ ইহা... বলেনতো কৈথিক্যা মারছি?
লেখক বলেছেন: পারলাম না। এই পরীক্ষায়ও ফেল।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
"গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে! "
লেখক বলেছেন: হমম সত্যি, "জীবন খাতার ছিন্ন পাতায় শুধুই বেহিসাবে পরে রবে"
সামহোয়্যার আউট বলেছেন:
ব্লগে একটা গান শুনাও ....
লেখক বলেছেন: "আমার গা-নের মালা আমি করবো কারে দান।
মা-লার ফুলে- জড়িয়ে আছে- করুন অভিমান"
বড় বিলাই বলেছেন:
কিছুদিন আগে আমার কিছু পুরনো ডাইরী আর লেখালেখির খাতা বের করেছিলাম। একবার ভেবেছিলাম ব্লগে দু'একটা লেখা দিব, কিন্তু পড়তে গিয়ে এমন লজ্জা লাগল, কী সব লিখতাম যে ছোটবেলায়। লেখক বলেছেন: ম্যাকগাইভার কে নিয়ে ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














