শাফিন (আমার ১ বছর ১০ মাস বয়সী ছেলে) সব সময়ই "দিয়া"কে (আমার ছোট বোন শেখা র মেয়ে ১ মাস বয়স) খুব ভালবাসে। দিয়াকে দেখলেই বলে "উম্মা দিবে?" মানে "চুমু দিব?"। ওর চেয়েও ছোট কেউ আছে এই ব্যাপারটা ও খুব মজার মনে করে। দিয়া হাসলে, শব্দ করলে, হাত পা নাড়লে ও খুব হাসে আর বলে "ছোট বাবু , হি হি হি"।
শেখা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। দিয়াকে আমার কাছে দিচ্ছে মাঝে মাঝে রাখার জন্য। গতকাল হসপিটালে যাওয়ার আগে দিয়ে গিয়েছিল। আমি দিয়া আর শাফিনকে এক সাথে বিছানায় শুইয়ে দিলাম। দুজনেই দেখলাম খুব খুশি। দিয়া হাত পা ছুড়ে খেলছিল, আর শাফিন পাশে শুয়ে ওর সাথে কথা বলছিল। এখানে বলে নেয়া ভাল, ওরা দুজন দুধ ভাই-বোন।
ওদেরকে একসাথে খাওয়ালাম। এবং মর্ম দিয়ে বুঝলাম, পিঠাপিঠি ভাইবোন হলে মায়ের কি কষ্ট হয়। শাফিন আমার একমাত্র ছেলে হলেও ছোট বোনকে ও খুব আদর করেই মেনে নিল। দিয়া ওর মায়ের কোলে দুধ খাচ্ছে দেখে রাগ করল না। বরং বলল, "আম্মা (শেখা দিয়াকে আম্মা ডাকে) খাও"। দুপুরে ওরও খেতে ইচ্ছা করল। আমি বললাম, ছোট বাবু খাচ্ছে এখন তুমি রুটি খাও। ও এটাও মেনে নিল। পাউরুটি ছিড়ে এক কামড় খেয়ে বাকিটা পুরো ঘরে গুড়া করে ছড়ালো। এরপর আমি বললাম, ভাত খাও। দিয়াকে কোলে নিয়েই অনেক কষ্টে ওভেনে ভাত গরম করলাম। শাফিনকে বাটিতে দিয়ে মেঝেতে বসিয়ে দিলাম। ও কিছু খেল, বাকিটা পুরো মেঝে ছড়িয়ে ফেলল। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। আমার আর কিছু করা সম্ভব ছিল না। একটা জিনিস বুঝলাম, ভাইবোন পর পর হলে বড় জনের অনেক ত্যাগ শিকার করতে হয়। শাফিন ওর মা ছাড়া থাকতে পারে না, তারপরও বোনের জন্য মা থেকে একটু দুরে দুরে থাকল। আমার খুব ভাল লেগেছে যে ও একটুও হিংসা করেনি বোনকে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।