কোলকাতায় খেতে গিয়ে অনেক চেনা নাম দেখলাম। যেমন খুশবু, ধানসিড়ি, প্রিন্স, কে এফ সি, ডমিনাস ইত্যাদি। এগুলো সবই তাহলে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট!
এদের মধ্যে কে এফ সি আর ডমিনাস এ খেতে ভাল লেগেছে। ডমিনাসে পিজজার সাথে হার্বসের কিছু ছোট প্যাকেটও দেয়। এগুলো সত্যিই টেস্ট বাড়িয়ে দেয়। আমি কিছু নিয়ে এসেছিলাম। নুডলস এ মিশিয়ে দেখলাম, খেতে খুবই ভাল লাগে। কে এফ সির একটা সেট মেনু আছে, যেটা বাংলাদেশে নেই। ওটার সাথে ৫স্টার চকলেটও দেয়। শাফিন এই আইটেম খুবই আনন্দের সাথে খেয়েছে।
মারকুইস রোডে রাধুনী রেস্টুরেন্টে মনে হয়েছে দাম একটু কম রাখে। তবে ঝাল বেশি দেয়। আমি যেহেতু ঝাল বেশি খেতে পারিনা, আমার একটু কষ্ট হয়েছে খেতে। এদের কাঠের সিড়িটা শাফিন খুব পছন্দ করেছে। আমরা যখন খাচ্ছিলাম, শাফিন সুযোগ বুঝে নিজে নিজে সিড়ি বেয়ে উঠার চেস্টা করছিল। তবে কয়েক ধাপ যেতেই সামহোয়্যার আউট ধরে এনেছে।
আমরা বিখ্যাত আমিনিয়ার বিরিয়ানি খেয়ে দেখেছি। নিকো পার্কের ওয়াটার গার্ডেনে খেয়েছি ঝোলা বাটুরা, মন্দ নয়। সবচেয়ে বেশি খেয়েছি রাস্তার ধারে লেবুর সরবত, ৩ টাকা গ্লাস, খেতে ভাল। পানি পুরি টেস্ট করে দেখেছি।
সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে ২টো মেনু খেয়ে দেখেছি। একটা ছিল ফুল মেনুর লান্চ। এখানে লুচি, পাপর, ভাত থেকে শুরু করে পোলাও, লেবু ভাত, ডাল, সব্জি, টক দই, ফালুদা সব ছিল, সাথে নিয়েছিলাম লাচ্ছি। প্লেইন লাচ্ছিটাই খেতে বেশি ভাল লেগেছে। আর খেয়ে দেখেছি মসালা দোসা। খুবই ভাল লেগেছে।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।