বাজারে খুব ছোট ছোট প্যাকেটে টুনা মাছ পাওয়া যায়। আর সেই প্যাকেটে ছোট করে মাছের ছবিও থাকে। প্যাকেটের আকার দেখে ধারনা করেছিলাম, টুনা মাছটা ছোটই হবে।
একদিন ডিসকভারি টি এল সি (আগের ট্রাভেল্স এন্ড লিভিং) চ্যানেলে জাপান দেখাচ্ছিল। সেখানে দেখলাম কিভাবে টুনা মাছ এনে বিড করে বিক্রি হয়, তারপর কেটে প্যাকেটজাত করা হয়। টুনা মাছের আকার দেখে তো আমার চোখ কপালে, বিশাল বিশাল মাছ। লম্বায় ৪ ফুটের মতোন চওড়া ১ ফুট হবে (এটাও চোখের আন্দাজ)।
আমি সব সময়ই শপিংমলে গেলে এক কৌটা টুনা কিনে আনি। আমার ঘরে টিন কাটার নেই।তাই নন্দনে যেসব কোম্পনীর টুনার প্যাকেট পাওয়া যায়, তার কোন কোনটার সাথে আংটা থাকে, যেমন কোক এর ক্যানে থাকে, যা হাত দিয়েই খোলা যায় সেসব কিনি। নন্দনের নাম এই কারনে নিচ্ছি, কারন পি কিউ এস এ এরকম কৌটা খুজে পাইনি।
আজ টুনা মাছের সাথে অল্প পিয়াজ আর সিদ্ধ আলু ভর্তা করে মাখালাম (আলু বড় আপা আর ওর ছেলে খোসা ছাড়িয়ে ম্যাস করে দিয়েছে)।
চপ বানিয়ে তেলে ভাজতে গিয়ে দেখি ভেংগে যাচ্ছে। কি আর করা, সব একবারে কড়াইয়ে দিয়ে ভেজে নিলাম। খেতে ভালই হয়েছে। আজ আমার প্রেসার খুবই কমে গিয়েছিল। তাই অল্প বড় আপাকে দিয়ে (কাজের বিনিময়ে খাদ্য) প্রায় সবটা খেয়ে ফেললাম। শাফিনকে ভাতের সাথে দিয়েছিলাম, খুব একটা পছন্দ করেনি। ব্যাপক খানাপিনার পর এখন প্রেসার ১১৫/৮০।
ঠিক আছে না? বড় আপা বলল, ডিম মাখিয়ে নিলে চপ বানানো যেত।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।