পিচ্চিদের গোসল
বাসায় নিজের ছেলেকে নিজেই গোসল দিয়েছি। প্রথমে খুব কষ্ট হতো, আসতে আসতে নিজেই সর্টকার্ট শিখে গিয়েছি, কিভাবে ধরলে পড়ে যায় না, কিভাবে পানি ঢাললে কানে পানি যায় না ইত্যাদি ইত্যাদি।
ইদানিং শেখা (আমার ছোট বোন), প্রায়ই বলে, আমার মেয়েটাকে (৬ মাস) গোসল করিয়ে দেওনা। আমার অভিজ্ঞতার উপর তার অনেক ভরসা। ছোট বেলায় (৬ বছর বয়সে) শেখাকে আমিই রাখতাম। যাই হোক, আজ সময় করে গোসল করিয়ে দিলাম, মায়ের মন কি আর মানে। শেখা একবার বলে শ্যাম্পুটা আলাদা করে ধুয়ে দিবে না? মুখে সাবান দিচ্ছ, চোখে ঢুকে গেলে? পানিতে কি আমি ধরে রাখব? ওকে আশ্বাস দিয়ে বললাম, তোমাকে কিচ্ছু করতে হবেনা, জীবনে প্রথম বাচ্চার গোসল দিচ্ছি না।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।