স্কুলে এক ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম। একদিন উনি কথায় কথায় বললেন, খাবারে চুল পরলে উনি আর সেটা খেতে পারেন না। আমি একটু অবাক হয়ে তাকাতে বললেন, যেমন কারো বাসায় গিয়েছি, চা দিল। চা য়ে চুল।আমি আর ঐ চা খেতে পারবো না। তখন ম্যাডামের কথা শুনে বেশ অবাক হয়েছিলাম। আমাদের বাসায় হরহামেশা খাবারে চুল পাওয়া যেত। কারন আমার মাথা থেকে প্রচুর চুল পরতো। কেন যেন সেটা আব্বার পাতেই চলে যেত। তারপর তো বুঝতেই পারছেন, আব্বা প্রায়ই চেচামেচি করতেন। আমি বুঝতাম না চুল কি দোষ করলো। ফেলে দিলেই হলো।
চাকরী জীবনে আমরা কয়েকজন মিলে এক সাথে চা খেতে যেতাম। একদিন কে একজন বলছিল তার চা ঠান্ডা হয়ে গেছে পাল্টানো দরকার। কিন্তু চা তো আর ফ্রি পাল্টাবে না। শুনে আমার এক কলিগ মাথা থেকে চুল ছিড়ে আমাকে দেখিয়ে বলল, এবার পাল্টাবে। এরপর সেটা চায়ে দিয়ে বয়কে দেকে বলল, চা পাল্টে দাও। চায়ে চুল।
আমি আগেই বলেছি, আমার মাথা থেকে আগে অনেক চুল পড়তো। বিয়ের পর সামহোয়্যার আউটকে দেখলাম, খাবারে চুল পেলে চুপচাপ ফেলে দেয়। কিছু বলে না। বেশ খুশি হলাম। আমার খাবার নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। ওর শান্ত থাকার কারন ওদের বাড়িতেও আমি খাবারে অনেক চুল পেয়েছি। ওর অভ্যাস আছে।
গতকাল ফাস্টফুডের রেস্তোরায় নিয়েছি ব্ল্যাক ক্র্যাসার। খেতে খারাপ না। কোলা এর সাথে লেবু, পুদিনা পাতা ইত্যাদি দেয়া। খাওয়া যখন প্রায় শেষ তখন দেখলাম গ্লাসে চুল। এক বয়কে ডেকে দেখালাম। ও নিয়ে গিয়ে আবার পাল্টে দিল। এখন আমি এতো খাই কিভাবে? ছেলে (২ বছর) আমার বিপদ দেখে এগিয়ে এলো। ঠান্ডাটাই অনেক খানি ধীরে ধীরে খেয়ে নিল। ফলাফল হলো এখন একটু একটু কাশছে।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।