২৪/১১/৯৩
মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় রুমানা নিহত। ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ভিকারুন্নিসার ৫ জন ছাত্রী ও প্রাক্তন ছাত্রী নিহত হয়েছে। এছাড়া অভিভাবকও মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। একজন ছাত্রী তো সম্পূর্ন এ্যাবনরম্যাল হয়ে গিয়েছে। পড়াশুনা বন্ধ।
তাই আমাদের আপারা ঠিক করলেন একটি মৌন মিছিল বের করবেন। আমাদের জানানো হলো, কলেজ গেট থেকে সুগন্ধায় আবার ওখান থেকে কলেজ গেটে আসা হবে। খুব কাছেই তাই বেশিক্ষন হাটতে হবে না। এটা কোন রাজনৈতিক উদ্দেশ্যে করা হবে না। আমাদের উদ্দেশ্য শুধু এই দূর্ঘটনার প্রতিবাদ করা।
আমি এক কথায় রাজি। কিন্তু কাকনকে (আমি ওর সাথে কলেজে যাওয়া আসা করি) রাজি করাতে পারলাম না। ওর মতে এসব ফালতু কাজ। বেশ, আমি একটাই যথেস্ট।
২৪ তারিখ কলেজে ২টা ক্লাস হলো। এরমধ্যে গুলশান (ক্লাসমেট) এসে জানালো যারা ভলান্টিয়ার হতে চায় তারা যেন একটা কাগজে ভলান্টিয়ার লিখে পিন দিয়ে কামিজের সাথে আটকিয়ে নেয়।পরে নিচে লুবনার (হেডগার্ল) সাথে যোগাযোগ করলে চলবে। আমি ভাবলাম, কলেজে এখন আমরা সবচেয়ে সিনিয়র। তাই মাতব্বরি করতে হলে ভলান্টিয়ার হওয়া জরুরী। কিন্তু লজ্জা লাগছিল। এমন সময় দেখি আমার পিছনের ব্যাঞ্চের মেয়েটা খুব যত্ন করে ইংলিশে ভলান্টিয়ার লিখছে। আমি বললাম আমাকেও একটা লিখে দাও। বলল, ওর সময় নেই। যেভাবে লিখছে, তাতে মিছিল শেষ হয়ে যাবে তবু ভলান্টিয়ার লেখা শেষ হবে না।কি আর করা মনের দু:খ মনেই চেপে নিচে নেমে এলাম। দেখি অনেকেই ভলান্টিয়ার লিখে ঘুরে বেড়াচ্ছে। যেন ইলেক্শনে বিজয়ী। আর সহ্য হলো না, আবার তিন তলায় উঠে ক্লাসে গেলাম। বেশির ভাগ মেয়ে নেই। দু'একজন ব্যাগ গুছিয়ে রওনা হচ্ছে। ওদের উদ্দেশ্যে বললাম, একটু কাগজ দাও। আসলে আমার খাতা সব নিউজপ্রিন্ট, সাদা কাগজ নেই। ওরা শুনেও না শোনার ভান করলো। একটু খারাপ লাগলেও সেদিকে লক্ষ্য না করে ব্যাগে কাগজ খুজতে লাগলাম। ডায়রীর পাতে রুল টানা হলেও উপরের কিছু অংশ সাদা। অদক্ষ হাতে সেটুকু ছিড়ে (বলা বাহুল্য কাগজটা খুবই আকা বাকা হয়ে গিয়েছিল) তাতে সাইন পেন দিয়ে লিখলাম, ভলান্টিয়ার। এরপর কালো ব্যাজের সাথে সেফটি পিন দিয়ে আটকিয়ে নিলাম। ঘোমটা ওয়ালীর কান্ড দেখে কিছু মেয়ে অবাক হয়ে গেল।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।