সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ১৯৯৪ রাত ৮টা, বাংলাদেশ
এখন বসে বসে দিন গুনছি। আমার মাথাটাই খারাপ হয়ে গেছে এখন। কোন কিছুতেই মন বসে না।পড়াশুনা কোথায় চলে গেছে খুজে পাওয়া যাচ্ছে না।
এর মধ্যে আবার সবাই কানের কাছে এসে বলছে, ইরান থেকে এটা আনবে, ঐটা আনা বেশি দরকার, সেটা না আনলে জীবন বৃথা ইত্যাদি। সবাই বলছে, এমন জিনিস আনবে, যা দরকারী কাজে আসবে। যেমন...।
এই যেমন যেমন বলে ওর এতগুলো জিনিসের নাম বলেছে যে আমার মাথায় তালগোল পাকিয়ে গেছে। এখন ওগুলোর কথা মনে করতে গেলে মাথা বনবন করতে থাকে।
না, আর পারছিনা, মাথা বন বন শুরু হয়ে গেছে। দাড়ান, দাড়ান, আরও কিছু বলে নেই। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন অন্তত: ইরান যাওয়া পর্যন্ত বেচে থাকি। অবশ্য, বাচা মরা আল্লাহ নির্দিস্ট করে দিয়েছেন, তার বাইরে কিছু হবে না। তবু মনে সান্ত্বনা পেতে তো ইচ্ছা করে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১১ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

