তোমরা যারা বাসন্তী-রং শাড়িতে খুব সাজো
তোমরাই তো ফাগুন আনো, মন খারাপের দেশে।
চশমা-আঁটা পাগল ছেলের ভাবুক চোখে আজও
জলরং নিয়ে খেলে তোমরা আগুন লাগাও শেষে;
তোমরা এমন আলো হয়ে থেকো - এমনি কেঁদে-হেসে।
******************************************************************
বসন্ত এসে গেল। প্রকৃতি এবং মানুষে। বসন্তের প্রথম দিন'টা প্রকৃতিতে আলাদা করে ধরা যায় না, টের পাওয়া যায় মানুষে। ফাগুনের প্রথম দিন হঠাৎ করে সব মরা গাছে ফুল ফুটে বসে থাকে না, কিন্তু মানুষগুলো সব হঠাৎ ফুল হয়ে ফুটে থাকে !
বসন্ত'কে স্বাগতম, প্রকৃতি আর মনে।
(ছবিটা : মাসখানে আগে এঁকেছিলাম। অবসর সময়ের কাজ। মোবাইল ক্যামেরায় কেমন লাগছে !)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




