চারটা দেয়াল - ইটের উপর ইট
মধ্যে কয়টা ক্লান্তিবিহীন প্রাণ;
একটা রাস্তা - বিষন্ন কংক্রিট
ওতেই তোদের নিস্তরঙ্গ গান
ই-মাইনর টলমলে নিষ্পাপ
ব্যস্ত পথে হারিয়ে ফেলা সুর;
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
হাতের মুঠো'র জীবনটা কদ্দূর?
মরচে-ধরা নীল জানালা'র গ্রিল
নীল-গিটারে স্বপ্ন দেখার জেদ
নীল কবিতার নিখুঁত অন্ত্যমিল
নীল প্রেম আর অপূর্ব বিচ্ছেদ
মনের ঝড়ের এত্ত নিম্নচাপ
ভুলিয়ে দিতে বাঁধভাঙা উৎসব !
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
একলা এখন; কোথায় তোরা সব?
দেয়াল-লিখন, জলরঙা পোস্টার
তাস, সিগারেট আর কবিতার বই,
বুঝতে পারলে সবক'টা দোষ তার !
সেই বিকেলের রংগুলো আজ কই?
বিকেল এখন ক্লান্ত নিরুত্তাপ
ক্যান্টিনে আজ ধূসর দীর্ঘশ্বাস
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
কোথায় তোদের বাঁধভাঙা উচ্ছাস?
সিগার ফেলে দুই-টাকা চুইংগাম
বাসের গেটে সুরের আন্দোলন
তোর কপালের রক্ত এবং ঘাম
আমার চোখের জেদের বিস্ফোরণ !
সবুজ পাহাড়, লাল সূর্যের তাপ,
ঘাসের বুকে রাতজাগা নীল সুর;
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
হারিয়ে ফেলা জীবনটা কদ্দূর?
(To: my buddies, my brothers)
আলোচিত ব্লগ
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।