somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপন্যাস: বধূয়া (প্রস্তাবনা)

২০ শে জুলাই, ২০১২ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আষাঢ় মাস। থেমে থেমে বৃষ্টি পড়ছে। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। সন্ধ্যা হতে না হতেই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। সং্গে বাতাস। বাতাসের ঝাপটায় টিনের চালে অদ্ভুধ ধরনের শব্দ হচ্ছে। যতবার টিনের চালে শব্দ হ্য় ততবারই সালমা ভয়ে কেঁপে কেঁপে উঠে। একলা ঘরে তার ভিষণ ভয় হচ্ছে। সালমার শশুড় মোজাম্মেল সাহেব চেম্বার থেকে এখনো ফিরেনি। শফিকের খোঁজ নেই এক সপ্তাহ ধরে।
সালমা পালন্কের উপর পা তুলে বসে আছে। মনে মনে দোয়া পড়ছে। তার দাদি তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন।
'লা ইলাহা ইন্না আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনায যুয়ালামিন'
এই দোয়ার নাম হল দোয়া ইউনুস। ইউনুস নবিকে যখন মাছ গিলে ফেলেছিল তখন তিনি এই দোয়া পড়ে উদ্ধার পেয়েছেন।
এই দোয়া পড়লে সকল বিপদ আপদ কেটে যায়। কিন্তু সালমা এখন দোয়াটা মনে করতে পারছেনা। এক দোয়ার সাথে অন্য দোয়া মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলছে। সালমার দাদি এটা ছাড়াও আরো অনেক দোয়া সালমাকে শিখিয়েছে। তার মধ্যে একটা হল
' ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাযিউন' এই দোয়া পড়লে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়। গত সাতদিন ধরে সালমা ক্রমাগত এই দোয়াটা পড়ে যাচ্ছে। গত সাতদিন ধরে তার স্বামী শফিকের কোন খোঁজ নেই। গানের দলের সাথে উজান দেশে চলে গেছে কিনা কে জানে। শফিকের স্বভাব হচ্ছে কয়দিন পর পর বাড়ি থেকে পালিয়ে গানের দলের সাথে মিশে যাওয়া। গানের দলের একটা মেয়ের সাথে নাকি তার খুব ভাব চলছে। লোকমুখে শুনা যাচ্ছে শফিক নাকি গানের দলের মেয়েটাকে বিয়ে করবে। সালমারও মনে হয় শফিক এই কাজটা করবে। অবশ্যই করবে। না হলে ঘরে নতুন বউ ফেলে কেন সে গানের দলের সাথে ঘুরে বেড়াবে? সালমার কান্না পাচ্ছে। তার ইচ্ছা করছে চিৎকার করে কিছুক্ষন কাঁদে।
সালমা মনে মনে তার মাকে ডাকছে।
'মা। মাগো। কেন তুমি আমারে ছাইড়া চইলা গেলা?'

হঠাৎ কাছেই কোথাও বজ্রপাত হল। সালমা ভয়ে চিৎকার করে উঠল।
'মা। মাগো। একলা ঘরে আমার খুব ডর লাগে গো মা। আমার খুব ডর লাগে'

একা একটা ঘরে সালমা নামের এক বালিকা ব্যাকুল হয়ে কাঁদছে। যার বিয়ে হয়েছে অল্প কিছুদিন হল। যার হাত থেকে মেহেদির রং এখনো মুছে যায়নি। যার মুখ থেকে শৈশবের সরলতা, চন্চলতা এখনো মুছেনি। যে এখনো বুঝতে শিখেনি স্বামি কাকে বলে। সংসার কাকে বলে।

এখন না বুঝলেও হয়ত খুব শীঘ্রই সালমা বুঝতে পারবে সংসার নামের জটিল অংকটি। তখন এই বালিকাটিই তার ভেতরের সকল জড়তাকে, সকল ভয় ভীতিকে ছুড়ে ফেলে ধরবে সংসারের হাল। আর এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে আমাদের গ্রাম বাংলার জীবন ধারা। এভাবেই জন্ম হচ্ছে এক একটা নতুন ইতিহাস। সেই বালিকা বধূরাই প্রসব করে যাচ্ছে ইতিহাসের মহান সন্তানদের। আমরা সেই মহান ব্যাক্তিদের কথা স্বর্ণাক্ষরে লিখে রাখি। আমরা খবর রাখিনা সেই সব বধূয়াদের। যারা আমাদের সভ্যতার শরিরে অলংকার পড়াতে তাদের শৈশবকে উৎসর্গ করেছে।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×