দেশের অন্যতম মানবতাবাদী প্রগতিশীল মানুষ আমাদের সবার শ্রদ্ধেয় ড. মুহম্মদ জাফর ইকবাল স্যাররে হত্যার হুমকি দিয়া চিঠি পাঠাইছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)।
এই হুমকি পত্র আজকে (রবিবার-১/৩/২০০৯) বিকালে এই চিঠি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ডাকযোগে আইসা পৌঁছাইসে। এই চিঠির ব্যাপারটারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জামিল আহমদ চৌধুরী নিশ্চিত করছেন। তিনি বলছেন, জাফর স্যার এই চিঠির ব্যাপার স্যার লিখিতভাবে কর্তৃপক্ষরে জানাইছেন এবং সিলেট কোতোয়ালি থানায় জিডি করছেন।
চিঠিতে হুজিরা স্যাররে হুমকি দিয়া লেখছে, ‘হে সম্মানিত ব্যাক্তি, তুমি এই পর্যন্ত ইসলাম আর মুসলমানদের যে ক্ষতি করেছো তা অবর্ণনীয়। এই তো জীবনের অবসান। কোন ব্যাক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। যে কোন মূল্যে তোমাকে হত্যা করবো। আগামী আরবী মাসের বেজোড় তারিখে তোমাকে হত্যা করবো।’
এইসব ধরণের হুমকি এর আগে জাফর স্যার আরো বহুবার পাইসেন। এইসব নিয়া তার কোন মাথা ব্যাথা নাই তা আমরা জানি। কিন্তু আমাদের মাথা ব্যাথার ব্যাপার হইল এই হারামীরা এমন চিঠি পাঠানোর সাহস এখনও কই পায়? দেশের এই অবস্থায় তারা এখনও সক্রিয়? তাদের কী কেউ দমাতে পারবো না? তারা কী এমন কইরা আমাদের সুশীল সমাজরে হুমকি দিয়া যাইবো? এই স্বাধীন দেশ কে চাইছিলো? আমাদের করার কী কিছুই নাই?
দেশটা আসলে কই যাইতাছে???
তথ্যসূত্র : বিডিনিউজ ২৪ ডটকম
জাফর স্যাররে খুন করার হুমকি দিছে ‘হুজি’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৪টি মন্তব্য ৩৩টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।