আমি অবাক চোখে বিশ্ব দেখি, দৃশ্য সাজাই চোখের তারায়......

আয়রে আমার ছেলেবেলা...আয়রে ফিরে আয়........
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৯
আম্মা মার্কেটে নিয়ে যাওয়ার সময় বারবার সতর্ক করে দিতেন, `কোনো জিনিষ নিয়ে গো ধরা যাবে না। যেটা কিনে দেবো, সেটা নিয়েই খুশি থাকবা। ঠিক আছে?'
মোটেই ঠিক নাই। আমার বন্ধুদের মতো আমিও নিজের ইচ্ছামতো জামা কাপড় কিনতে চাইতাম। কিন্তু আম্মা যেসব কিনে দিতেন সেগুলা আমার পছন্দ ছিল না। কিন্তু এই কথা...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৩বার পঠিত
আমরা যখন পাখা মেলে স্বপ্নে উড়ে গেলাম......
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০০
সারাদিন কেমন যেন পাখি পাখি লাগে। মনে হয় হাত দুইটা পাখনা হইয়া গেছে। বাতাসে মেললেই আকাশের নাগাল পাইয়া যাবো। আমার কথা শুইনা বন্ধু সজীব কইল, আকাশ ছোঁয়া কী এতোই সহজ!
সজীব সবসময় এইসব ফালতু দার্শনিক মার্কা কথা বইলা আমাদের স্বপ্নগুলা মলিন কইরা দেয়। এই পোলাটার নাম যে কে সজীব রাখছিলো! ওর...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫বার পঠিত
বিরিশিরি পর্ব
১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩১
পরিকল্পনাটা কিন্তু এমন ছিল না। আগেই ভেবে রেখেছিলাম, বিরিশিরি যাবো ঢাকা থেকে সরাসরি বাসে। তা আর হলো কই! ভ্রমণসঙ্গী হুমায়ূন ভাইয়ের অনাহূত পেটের পীড়া সামলে মহাখালী বাসস্ট্যান্ডে পৌঁছলাম যখন, ঘড়ির কাঁটা তখন নয়টা পেরিয়ে গেছে। শীতকালীন রাতের অন্ধকারও বেশ জাকিয়ে বসেছে। ঘন্টা দেড়েক আগে ছেড়ে গেছে বিরিশিরিগামী শেষ বাসটিও। তাহলে...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৯বার পঠিত
জন্মদিনের পোষ্ট :: এমন মানব জনম আর কী হবে!
০৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৪
মানুষের উৎপত্তি সম্পর্কে দুটি তত্ত্ব রয়েছে: অবৈজ্ঞানিকটি অধঃপতনতত্ত্ব, বৈজ্ঞানিকটি বিবর্তনবাদ। অধঃপতনতত্ত্বের সারকথা মানুষ স্বর্গ থেকে অধঃপতিত। বিবর্তনতত্ত্বের সারকথা মানুষ উৎকর্ষের ফল। অধঃপতনবাদীরা অধঃপতনতত্ত্বে বিশ্বাস করে; আমি যেহেতু মানুষের উৎকর্ষে বিশ্বাস করি, তাই বিশ্বাস করি বিবর্তনতত্ত্বে। অধঃপতনের থেকে উৎকর্ষ সব সময়ই উৎকৃষ্ট।---------হুমায়ূন আজাদের প্রবচন
মায়ের বকাঝকা ঘড়ির অ্যালার্মের চেয়েও শক্তিশালী। মূহুর্তেই দুলে...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৭বার পঠিত
একবার ব্রাজিল, চিরকাল ব্রাজিল!
১১ ই জুলাই, ২০১০ রাত ১১:৪৯
জোহানেজবার্গের আলোকসজ্জা দেখছি। কিন্তু উপভোগ করতে পারছি না। উদ্বোধনী অনুষ্ঠানের দিন লাইভ কনসার্টে গাওয়া শাকিরার নাচ-গান যতো উৎফুল্ল করে তুলেছিল, আজ ততোটা করতে পারলো না। আজ আমার বেদনার রাত। আজ স্বপ্নভঙ্গের রাত।
খেলায় হারজিত থাকবেই। অনেকেই তা মানতে পারেন না। আমি মেনে নিয়েছি। ব্রাজিলের ন্যাক্কারজনক পরাজয়ে আমি অনেকের মতো হতাশ...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০বার পঠিত
আবেগের ভূগোল বুঝি...সম্পর্কের গভীরতা বুঝি না....
১০ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৪
একটা সময় এই ঝিমিঝমানো দুপুরগুলো খুব ভালো লাগতো। এখন লাগে না। যান্ত্রিকতা আর নাগরিকতার নানামুখি ভোগান্তিতে এখন আর কাঠফাটা রোদেলা দুপুরের মাঝে বিরক্তি ছাড়া আর কিছুই খুঁজে পাইনা। অবাক লাগে...মুগ্ধতার কতো আয়োজন ছিল, এই দুপুর ঘিরে, আর আজ দুপুর মানে যন্ত্রণা! বড় বিচিত্র!
যেম বিচিত্র আমাদের ইমরান। বেশ বোকার মতো হয়ে...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৮বার পঠিত
একদিন সমুদ্র হবো, বেপরোয়া স্রোত নেবে সব প্রতিশোধ
০৮ ই জুলাই, ২০১০ রাত ৮:১১
বিকেলবেলা মনটা কেমন উদাস হয়ে যায়! দিন যাপনের যাবতীয় নিয়মগুলো বড় কাঠখোট্টা। কাজের চাপে বিকেল দেখার সময় হয়ে ওঠে না। আজ বহুদিন পর বিকেল দেখলাম। মনটা হু হু করে উঠল। বিকেলের আকাশটা তো নির্মল হয় বলেই জানতাম। কিন্তু আজকের বিকেলটাকে বড়ো অপরিচিত মনে হল। যেমন অপরিচিত মনে হয়েছিল টুপুরের মুখটা।...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩বার পঠিত
আমার পাড়াতো ভাই আশরাফুল সম্পর্কে নষ্ট্রাডমাসের আত্মীয় জেমি সিডন্সের ভবিষ্যৎবাণী, সাংবাদিকগণের বিরুদ্ধে অভিযোগ (!) এবং প্রাসঙ্গিক একান্ত প্যাঁচালগাঁথা
০৬ ই মে, ২০১০ রাত ১০:২৮
কালকের ম্যাচে বাংলাদেশ হারলেও, কোচ জেমি সিডন্স কিন্তু জিতেছেন! ভদ্রলোকের সঙ্গে নষ্ট্রাডমাসের কোনো বংশগত সম্পর্ক আছে কী না জানা নেই। হয়তো থাকতেও পারে। নইলে আর এমন ভবিষ্যৎবাণী করলেন কী করে?
বাংলাদেশ ক্রিকেট দলের হারে দুঃখ পাওয়া ভুলেছি বহু আগেই। ডাকসাইটে কিংবা এলেবেলে- প্রতিপক্ষ যেমনই হোক, বাংলাদেশ হারবে- এটাই বুঝি অমোঘ নিয়তি।...
- ৪৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৬৬বার পঠিত
বেঁচে থাকার বিকল্প নেই!
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০২
তারপরও বেঁচে থাকি। আবেগকে ঝেটিয়ে বিদায় করেছি বহু আগে। জলাঞ্জলি দিয়েছি আদর্শটাকেও। বিবেক অবশ্য প্রায়ই ঝামেলা পাকায়, হঠাৎ করেই বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ায় সামনে এসে। পাত্তা টাত্তা অবশ্য পায় না খুব একটা। প্রতিবারই চরম আক্রোশে তাকে ভেঙে গুড়িয়ে দিয়ে যাই। বুকের ভেতর চলছে নিত্য ভাঙাগড়া, তবু হতাশায় বিবর্ণ ঠোঁটের দিগন্তে...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৯বার পঠিত
শেষ পর্যন্ত এই নিষ্ঠুর নাগরিকতা গ্রাস করে নিল আমাকেও!
০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২১
জীবনে যতটা নিষ্ঠার সঙ্গে নানামুখি ফাজলামো করে সময় কাটিয়েছি, তার অর্ধেকেরও কম নিষ্ঠার সঙ্গে কোন কাজ করলে নাকি অনেক কিছুই করতে পারতাম। সেই অনেক কিছুটা আসলে কত কিছু সেটা সম্পর্কে অবশ্য আমার বা কারো কোন ধারণা নেই। তাতে খুব একটা সমস্যা নেই। কারণ বাংলাদেশের মানুষ ধারণা ছাড়াই অনেক কিছু করে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৩বার পঠিত




