মহাতারকার মহাপ্রয়াণে শোকাঞ্জলি অথবা আমার মাইকেল দর্শন
অতঃপর, কেটে গেল বহুদিন। ততদিনে মাইকেলের গানের সঙ্গে পরিচয় ছাড়াও, তাকে নিয়ে গুরুগম্ভীর এবং জ্বালাময়ী বক্তব্য দেওয়ার যোগ্যতাও অর্জিত হয়ে গেছে। মাইকেল উন্মাদনায় আমি মোহিত। তার নিসঃঙ্গ জীবনের সঙ্গে নিজের জীবনকে একই মাপকাঠিতে মাপার অপচেষ্টাও করে চলেছি! গান গাওয়ার বা নাচার কোন যোগ্যতা নিয়ে যেহেতু এ পৃথিবীতে আসিনি তাই তাকে অনুকরণের জন্য কতকিছুই না করার চেষ্টা করেছি! কিন্তু তখন মাইকেল উন্মাদনা শুধু আমার মনেই, কারণ ততদিনে নীরবতাকে সঙ্গী করে নিয়েছেন মাইকেল জ্যাকসন। নিজের একাকী জীবনে শিম্পাঞ্জি বাবলকে নিজের প্রিয় বন্ধু হিসাবে ঘোষণা দিয়ে তিনি আমাকে করেছেন আরো আলোড়িত। সেই সঙ্গে আছে তার বারবার চেহারা বদলানোর খেলা। সেই সঙ্গে আমি শিহরিত হতাম তার বর্ণবৈষম্য আর বিশ্ব দারিদ্রের বিরোধিতার লড়াইয়ে। কিন্তু তার নীরবতা কষ্ট দিত আমাকে। একজন স্বপ্নে গায়কের এ অনাকাঙ্খিত নীরবতায় আমার হৃদয়ে তখন ঘটছে ক্ষরণ। তাতে সহ্য করতে হয়েছে বন্ধুদের টিপ্পনি। অনেকেই আমার অত্যধিক মাইকেল উন্মাদনাকে বিবেচনা করেছেন আদিখ্যেতা হিসাবে। তাতে কষ্ট পেতাম না। কিন্তু কষ্ট পেতাম মাইকেলকে নিয়ে কোন বিতর্কে। তাকে নিয়ে যৌন নিপীড়ন, তার পাওনা প্রদান নিয়ে মামলাসহ নানা বিষয়গুলোতে আমি কষ্ট বোধ করতাম। এবার খুব আশায় বুক বেধেছিলাম। মাইকেল জ্যাকসনের প্রত্যাবর্তন উপলক্ষে বেশ আমোদেই ছিলাম। না হোক সশরীরে কিন্তু কোন না কোনভাবে তার শোগুলো দেখা যাবেই। কিন্তু হায়! অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়। আমাকে তার শো দেখার সুযোগ না দিয়ে তিনি চলে গেলেন অজানার দেশে। খবরটা প্রথম শুনলাম তখন কেমন যেন এক অনুভূতি কাজ করল আমার ভেতরে। এই অনুভূতির সঙ্গে আমি আগে থেকে পরিচিত ছিলাম না।
হায়! মাইকেল জানতে পারলেন না তার এমন একজন ভক্তের কথা। অবশ্য এ জন্য তাকে দোষ দেওয়া যায়না। কারণ আমার মত একজন না কোটি কোটি ভক্ত ছিল তার। যদিও তার নীরবতায় আমার ধারণা ছিল তাকে বোধহয় ভুলেই গেছে তার ভক্তরা। কিন্তু গত ২৫ জুন তিনি মারা যাবার পর বুঝলাম আমার ধারণা ভূল। মাইকেল জ্যাকসন তার স্বমহিমায় ভক্তদেও মনে যে আসন গড়েছেন তা তো ভেঙে পরার নয়। তার মৃত্যুও পর তার সম্পর্কিত তথ্য পেতে উন্মুখ হয়ে ওঠে বিশ্ব। সেই উন্মুখ জাতিকে সামাল দিতে গুগলকে জ্যাকসন সম্পকৃত তথ্য আপডেট করতে হয়েছে ৬৭ হাজার বার, মাত্র ৩ ঘন্টায়! মাইকেলের শুরু থেকেই ঘটিয়েছেন একের পর এক অবিশ্বাস্য ঘটনা। ঘটালেন শেষ পর্যন্তও।
৫০ বছর বয়স কী একটা জীবনের জন্য খুব কম? আমার মনে হয় না। ৫০ বছর একটা মানুষের জন্য অনেক কিছু। মাইকেল চলে গেলেন ৫০-এ। পত্রপত্রিকায় দেখি লেখা হয় অকালেই চলে গেলেন মাইকেল। কিন্তু আসলেই কী তাই? আমার মনে হয় না। মাইকেল জীবনের ৫০ টি বসন্ত কাটিয়েছেন এই পৃথিবীতে। তার নিজের জন্য এই সময় অনেক দীর্ঘ সময়। কিন্তু আমাদের জন্য, তার ভক্তদের জন্য তো এই সময়টা অনেক অনেক কম। আমাদের জন্য তো তার বেঁচে থাকা উচিত ছিল আরো বহুদিন। কিন্তু তবে কেন তার এই নীরব প্রস্থান। জীবনের সঙ্গে চরম বিদ্রুপ কওে জীবন কাটানো এ মানুষটা চলেও গেলেন সবার সঙ্গে এক ধরণের বিদ্রুপ করেই। কিন্তু কেন? কী কষ্ট ছিল তার মনে? সে কষ্টের ভার কী তিনি আর বইতে পারছিলেন না? তাই কী বিশ্বজুড়ে ভক্তদের মাঝে সেই কষ্ট ছড়িয়ে দিয়ে তিনি চলে গেলেন পরম শান্তির খোঁজে?
তবে তাই হোক মাইকেল শান্তিতে থাকুক, আমরা ধারণ করে রাখলাম তার কষ্টগুলো।
হে মাইকেল তুমি শান্তিতে থাকো, আমরা কাদছি .......
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।