somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। অস্ত্রধারীদের পরিচয় যাচাই করে জানা গেছে, তারা পিতা ও পুত্র এবং ধর্মীয় পরিচয়ে মুসলিম।

এই অস্ত্রধারীরা নিঃসন্দেহে চরম নিন্দনীয় অপরাধ করেছে। নিরীহ মানুষ হত্যা করার অনুমোদন ইসলাম কখনোই দেয় না। এই জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা জানানোর মতো ভাষা আমাদের জানা নেই।

কিন্তু একই সঙ্গে একটি বাস্তবতাও অস্বীকার করা যায় না। এই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় খুনি একজনই। নেতানিয়াহু। তিনি লাগাতার ফিলিস্তিনিদের কচুকাটা করছেন। বিশ্বশক্তিগুলো তাকে থামাতে পারছে না, কারণ তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন। অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, রাজনৈতিক মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর ধারাবাহিক মানবতাবিরোধী অপরাধের কারণে আজ গোটা বিশ্বজুড়ে ইহুদিদের জীবনও হুমকির মুখে। নিরীহ ইহুদিরাও যে আর নিরাপদ নয়, এই ঘটনাই তার আরেকটি প্রমাণ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অতএব, খুনি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে থামানো জরুরি। অন্যথায় ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড আবারও ঘটবে না, তার কোনো নিশ্চয়তা নেই।

উল্লেখযোগ্য বিষয় হলো, দুই অস্ত্রধারীর একজনের হাত থেকে জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন সিরিয় বংশোদ্ভূত আহমদ আল আহমদ নামের এক ব্যক্তি। তিনিও একজন মুসলিম। বিশ্বের বহু দেশ এবং রাষ্ট্রনায়ক, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্তু এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করলেও, আহমদকে বীর হিসেবে আখ্যায়িত করলেও আমাদের সমাজের কিছু মানুষের মধ্যে এ ক্ষেত্রে অদ্ভুত হীনমন্যতা চোখে পড়েছে। ভাসুরের নাম উচ্চারণ করতে সংকোচবোধ করা পল্লীর গৃহবধূদের চেয়েও এইক্ষেত্রে তারা যেন অধিক লজ্জাশীল। এই দৃশ্য দেখে বিনোদিত হওয়ার সুযোগ আমরা মোটেই হারাতে চাই না।

হাসপাতালে চিকিৎসাধীন আহমদ আল আহমদ। ছবি: সংগৃহীত

আহমদের মুসলিম পরিচয়টা তাদের কাছে প্রচন্ড চপেটাঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কি না, কে জানে!! হামলাকারী মুসলিম হলে তা চিৎকার করে বলতে হবে, আর হামলা প্রতিহত করতে জীবনের ঝুঁকি নেওয়া একজন মুসলিমের পরিচয় লুকানো হবে, এটা কিসের আলামত?? এটাই কি তাহলে তথাকথিত প্রগতিশীলতা???

তবে এইক্ষেত্রে নেতানিয়াহু একধাপ এগিয়ে। তিনি প্রথমে আহমদকে ইহুদি দাবি করে বসেছিলেন। পরে অবশ্য তার বোধোদয় হয়েছে। নিজের ভুল স্বীকার করেছেন।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

ঘোড়ামাছি মৃত্যুঞ্জয়ী সক্রেটিস - যার জন্ম হয়েছিলো সত্যকে পুনর্জীবিত করার জন্যে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯



প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

×