somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।

১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম জেছারত দেওয়ানী। সকাল বেলা শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। শ্বাশুড়ী তাকে যেতে নিষেধ করলেও নিষেধ উপেক্ষা করেই নিজের বাড়ির দিকে রওনা দেন।

সে সময় মুক্তিযোদ্ধাদের তুমুল আক্রমণে পাকসেনাদের দ্রুত পতন হচেছ। রাজাকাররাও বাঁচার জন্য পালানোর চেষ্টা করে রেহাই পাচ্ছে না। সাধারণ জনগণ অনেক সাহসী ভূমিকা পালন করছে। যেখানেই রাজাকার পাচ্ছে সেখানেই তাকে শায়েস্তা করছে। এমতোবস্থায় দুই তিন জন রাজাকার সকাল বেলা অস্ত্রসহ গুণভরি এলাকার পূর্বপাশের গ্রামে ঢুকে পড়লে গ্রামের লোকজন তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে রাজাকাররা জীবন বাঁচানোর জন্য গ্রামের রাস্তা ছেড়ে ওয়াপদা বাঁধের উপরে উঠে উত্তর দিকে দৌড়াতে থাকে। একই বাঁধ দিয়ে আফজাল হোসেনও উত্তর দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে জনগণের ধর ধর শব্দ শুনে পিছন ফিরে তাকাতেই দেখে একজন রাজাকার তার দিকেই দৌড়ে আসতেছে। কিছু বুঝে উঠার আগেই রাজাকার তার বুক সোজা গুলি করে দেয়। গুলি খেয়ে মুহুর্তেই সে বাঁধের উপরে ঢলে পড়ে। গ্রামের লোকজন তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয় নাই।

আজ ১৬ই ডিসেম্বর। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েক দিন আগে আফজাল রাজাকারের হাতে নিহত হয়। এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে আসে বিষাদের ছায়া। প্রত্যেক বছর বিজয় দিবস আসে এবং বিজয় দিবস পালন হয়, কিন্তু আমার স্বচক্ষে দেখা আফজালের পরিবারের কান্নার যে চিত্র দেখেছিলাম তা আজো ভুলতে পারি নাই। আজো চোখের সামনে ভেসে উঠে সেই চিত্র।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×