somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন সমুদ্র হবো, বেপরোয়া স্রোত নেবে সব প্রতিশোধ

০৮ ই জুলাই, ২০১০ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেলবেলা মনটা কেমন উদাস হয়ে যায়! দিন যাপনের যাবতীয় নিয়মগুলো বড় কাঠখোট্টা। কাজের চাপে বিকেল দেখার সময় হয়ে ওঠে না। আজ বহুদিন পর বিকেল দেখলাম। মনটা হু হু করে উঠল। বিকেলের আকাশটা তো নির্মল হয় বলেই জানতাম। কিন্তু আজকের বিকেলটাকে বড়ো অপরিচিত মনে হল। যেমন অপরিচিত মনে হয়েছিল টুপুরের মুখটা। রিকশায় করে দুজন কত বিকেল কাটিয়েছি ঘরে ফেরা মানুষের ব্যস্ততা মুখর শহরের পথে। কত খুনসুটি দুজনায়! সেই টুপুরকে আমার অচেনা মনে হল!
আজকের বিকেল ফ্যাকাশে মেঘের দখলে। কেমন মনমরা মনমরা ভাব। একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তিন মাস থাকতে হয়েছিল অসুস্থ পরিবেশে। তখন আমার এমন মনমরা অনুভূতি হতো। টুপুর রোজ বিকেলে আমার সঙ্গে দেখা করতে আসতো। আমার বেডের পাশে বসে সে যখন অকারণেই হেসে উঠত, আমার মনমরা ভাব কেটে যেত। অসুস্থ শরীরটাতেও বয়ে যেত এক ধরনের ভালো লাগা। তেমন ভালো এখন আর লাগে না।
আজ বিকেলের আকাশ দেখে মনটাই খারাপ হয়ে গেল। বহুদিন পর টুপুরকে দেখেও মন খারাপ হয়েছিল। ভাবা যায়! যে টুপুরকে দেখলে আনন্দের সীমা থাকতো না, তাকে দেখেই এখন মন খারাপ হয়ে যায় আমার!
বোধহয় আবারও অসুস্থ হয়ে পড়ছি। নইলে আর অমন হবে কেন? বেশ কিছুদিন ধরেই অবশ্য অমনটা হচ্ছে। একটুতেই মনটা খারাপ হয়ে যায়। তখন কেমন যেন লাগে! ইচ্ছে করে এইসব নাগরিক কোলাহল থেকে দূরে কোথাও চলে যাই। টুপুর আর আমি, সোহরাওয়ার্দী উদ্যানের মলিন ঘাসে বসে প্রায়ই ভাবতাম, কোথাও হারিয়ে যাবো দুজন। সেই ‘কোথাও’টা যে কোথায় তা ভেবে পাইনি আজও। ভেবে পাওয়ার আগেই অবশ্য টুপুর হারিয়ে গেছে। আমি তো হারাতে পারিনি। হয়তো পারবোও না কোনোদিন।
পারবো কোনোদিন হতাশাগুলোকে ভুলে যেতে। অবস্থা এমন হয়ে দাঁড়াচ্ছে যে, দিনদিন একটা হতাশাবাদী চরিত্রেই পরিণত হচ্ছি যেন। তবে আমার হতাশাগুলোও বড়ো বিচিত্র। যা নিয়ে হতাশা থাকার কথা, তা নিয়ে আমি কখনও হতাশ হতে পারিনা। কিন্তু যা নিয়ে হতাশ হওয়ার কোনো সুযোগই নেই, তা নিয়েই আমার রাজ্যের হতাশা। যেমন টুপুরের চলে যাওয়ায় আমার হতাশ হওয়া উচিত ছিল। আমি হইনি। হতে পারিনি।
আবার কোনো মানুষের আচরণে বড়ো হতাশ হয়ে পড়ি। বলতে পারিনা কিছুই। করতে পারিনা কিছুই। দায়বদ্ধতার শেকল যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমায়। আমি তাই পৃথিবীর নীরব দর্শক। কেবল তামাশা দেখি। দেখাতে পারিনা!
যেমন টুপুরকে দেখাতে পারিনি তার শোকে বুকে জমা কষ্টরাশি। কেমন যেন হয়ে যাচ্ছি। কিছুতেই আর মন টানে না। ভালো লাগে না জীবনের যাবতীয় আয়োজন। ভালো আর লাগবেই বা কী করে! আমি কেবল না পাওয়ার দলে। আমার সবকিছু হারিয়ে যায় কেবল!
জমে থাকে কেবল অভিমান। জমে থাকে শুধু ক্ষোভ। বুকের ভেতরে জমা কতো ক্ষোভ, কতো অভিমান! উচ্ছলতার দিনগুলো ম্রিয়মান বাস্তবতার করতলে। আমি কেমন যেন হয়ে যাচ্ছি।
আমার ভেতরে থেকে হিংস্র হয়ে উঠতে চাইছে যেন কে! আমি জানি না। বিকেলের মতো এখন নিজেকেও বড়ো অচেনাই মনে হয় শুধু। ভেতরে ভাঙনের আওয়াজ শুনি। আদিম হিংস্রতায় কে যেন বলে ওঠে ভেতর থেকে, একদিন সমুদ্র হবো। বেপরোয়া স্রোত নেবে সব প্রতিশোধ!

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১০ রাত ৮:১৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×