জোহানেজবার্গের আলোকসজ্জা দেখছি। কিন্তু উপভোগ করতে পারছি না। উদ্বোধনী অনুষ্ঠানের দিন লাইভ কনসার্টে গাওয়া শাকিরার নাচ-গান যতো উৎফুল্ল করে তুলেছিল, আজ ততোটা করতে পারলো না। আজ আমার বেদনার রাত। আজ স্বপ্নভঙ্গের রাত।
খেলায় হারজিত থাকবেই। অনেকেই তা মানতে পারেন না। আমি মেনে নিয়েছি। ব্রাজিলের ন্যাক্কারজনক পরাজয়ে আমি অনেকের মতো হতাশ হয়ে দে ঝাঁড়িনি, কিংবা ‘শোধ’(!) তুলে নেওয়ার জন্য কোনো হল্যান্ড সমর্থকও খুঁজে বেরাইনি। তবুও আজকের এই জমজমাট আসর কেন যেন আমার কাছে মূল্যহীন মনে হচ্ছে।
ব্রাজিল- আর্জেন্টিনার পরাজয়ের পর বাঙালীর সমর্থনে বেশ পরিবর্তন এসেছে। হল্যান্ড আর স্পেনের সমর্থক হয়ে আজ অনেকেই খেলা দেখতে বসে গেছেন। একদিন যে কণ্ঠ কাকা-মেসির জন্য গলাবাজি করেছে, আজ সেই কণ্ঠে শোনা যাবে রোবেন-ভিয়াদের গুণকীর্ত্তণ। বড়ো বিচিত্র বাঙালীর ধরন।
স্পেন এবারের বিশ্বকাপের খুব ভালো দল। দূর্দান্ত পারফরমেন্স হল্যান্ডেরও। কিন্তু তবু আমি আজ খেলা দেখবো না। বন্ধুরা সবাই বেশ আয়োজন করে খেলা দেখতে বসে গেছে। বারবার তাগাদা আসছে তাদের সঙ্গে যোগ দেওয়ার। কিন্তু আশাহত আমি বিন্দুমাত্র আগ্রহ বোধ করছি খেলা দেখার। তারচেয়ে বেদনার রাতটা পথে পথে হেঁটে কাটালেও বুঝি ভালো।
সঙ্গী হিসেবে আজ সঙ্গে কেউ থাকছে না। তাতে কী! কাজী নজরুল তো বলেই গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না-ই আসে, তবে একলা চলো রে....
আমি তবে একলাই চললাম।
কারণ একবার ব্রাজিল, চিরকাল ব্রাজিল। ব্রাজিল কেবল একটা দেশ বা ফুটবল দলের নাম নয়, ব্রাজিল একটা আবেগের নাম। আমার সেই আবেগ কোনো কার্যকারণ মানে না। ব্রাজিল এবার ব্যর্থ। তাই বলে তো আর আমি খোলস পাল্টে ফেলবো না। আমি ব্রাজিলের সাফল্য দেখার আশায় থাকবো। যদি বেঁচে থাকি।
কেউ আবার ভেবে বসবেন না যেন আমি আজকের ফাইনালকে হেলাফেলা করছি। এগুলো আমার একান্ত অনুভব। কারো কাছে তা বোকামি মনে হলে হতেই পারে। তা নিয়ে তর্কে জড়াবো না।
আজ যারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সেই দল, দলের খেলোয়াড় এবং সমর্থকদের সবাইকে শুভেচ্ছা।
এবং অবশ্যই সহানুভূতি রানার্সআপ দলের জন্য। কারণ স্বপ্নপূরণের এতো কাছে এসে ফিরে যাওয়ার চেয়ে বেদনার আর কী হতে পারে!
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।