বীজগণিতের সূত্রের মত জীবনের নিয়ম ভাঙার নিয়মগুলোও ক্রমেই ভুলে যাচ্ছি। ছন্নছাড়া প্রহরগুলো কেবলই ঢাকা পড়ে যাচ্ছে বিষাদের ছায়ায়। মন ভালো নেই। মনপাগল আর যখন তখন উড়নচন্ডী হয়ে ওঠে না। বন্ধুরা তাকায় অবাক চোখে। সমবেদনামাখা হাত বাড়িয়ে ছুড়ে যায় দীর্ঘ কাঁধের কার্ণিশ। তবু ভালো লাগে না। প্রতিনিয়ত সরে যাচ্ছি নিজেই নিজের ঠিকানা থেকে। আমার চিরচেনা জগৎ সঙ্গে তৈরী হচ্ছে এক অদৃশ্য দূরত্ব। রাত জাগা পাখি আজ বন্দি হতাশার জীর্ণ খাঁচায়।
কতদিন বুড়িগঙ্গায় যাই না। কালো পানির স্রোতে জোসনায় ভিজে ভিজে পাড়ি দেই না দীর্ঘ রাত। নৌকার পাটাতনে শুয়ে দেখি না রাতের আকাশ।
শহীদুল্লাহ হলের পুকুরটাও আজকাল খুব একটা কাছে ডাকে না। মধ্যরাতে সকল ব্যস্ততায় আয়োজন শেষে যখন চাঁদ নেমে আসে নিস্তরঙ্গ জলের বুকে, তখন আর শান বাঁধানো ঘাটে বসে জমে না ম্যারাথন আড্ডা।
রিকশা ভ্রমণে বহুদিন মুখরিত হয় না কান্ত নগরীর নীরবতা। দেখি না চেনা ঢাকার অচেনা সৌন্দর্য্য। ঘুমন্ত পথগুলোর ভাতঘুম ভেঙে আর তাকে বিরক্ত করি না।
পুরনো ঢাকার ঘুপচি গলিতে এখন নিজের ছায়া মাড়িয়ে হেঁটে যাই না রাত আঁধারে। সারাদিনের শত কর্মচাঞ্চল্য শেষে বিশ্রাম নিতে থাকা নেড়ী কুকুরগুলো এখন আর তাকায় না বাঁকা চোখে!
দিন যাপনের দায়, আমার যন্ত্রণা বাড়ায়!
আহারে আমার সেই দিনগুলি আজ কোথায় হারালো!
প্রবল একাকীত্ব গ্রাস করে নিচ্ছে আমার স্বত্তা। হারিয়ে ফেলছি নিজেকে জীবনের অচেনা বাঁকে। নিঃসঙ্গ হয়ে যাচ্ছি আমি। ভালো লাগে না কিছুই ভালো লাগে না। কোন এক অজানা হতাশায় ডুবে যাচ্ছি। নিজের ভেতরে অনুভব করছি ব্যাপক তোলপাড়। এ কিসের আলামত? জানি না। বুঝি কিছু। ভালো লাগে না নিজের পারিপার্শ্বিকতা। ভাঙ্গণের আওয়াজ নিজের ভেতরে চেপে রাখতে রাখতে ক্রমশ কান্তিতে হয়ে আচ্ছন্ন হয়ে পড়ছি। মুখোশের আড়ালে নিজের বেদনা ঢেকে দিনযাপন বড়ই অসহ্য হয়ে উঠছে। সিদ্ধান্ত গ্রহণের দোনামোনায় কাটছে বিষণœতার কাল। বুকের ভেতরে ঝলকে ওঠে অবাধ্য রক্তের ধারা। আবার উন্মাদ হতে ইচ্ছে করে। রাতের পথিক হয়ে পূণরায় হারানোর সাধ জাগে বাউন্ডুলে প্রহরে।
তাহলে আবার পাখিই হয়ে যাই। বেদনার খাঁচা ভেঙে উড়ে যাই দূরে... বহুদূরে... আমার পুরনো সে জীবনের পথে....
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।