আমার প্রিয় পোস্ট

শামীম আহমেদ স্বপ্ন প্রেমী মানুষ, স্ব্প্ন দেখতে ভালবাসে।।

অনলাইন গ্রুপে রাজশাহী প্রযুক্তি নগর

২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

শেয়ারঃ
0 0 0

ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টিকে আরও বেশি ছড়িয়ে দিতে রাজশাহীকে তথ্যপ্রযুক্তি নগর হিসেবে গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর একটি স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আল মেহেদী হাসান, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা মেরাজুল ফেরদৌস, ডিজিটেকের প্রধান নির্বাহী এ এস এম হাসান, বিডিক্যান ইনফোসিসের প্রধান নির্বাহী মো. আহসান কবীরসহ অনেকে। মতবিনিময় সভায় রাজশাহীকে একটি তথ্যপ্রযুক্তির নগর হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ বিষয়ে পরামর্শ, যুক্তি ও মন্তব্য সমন্বিত করার জন্য ইন্টারনেটে একটি গ্রুপ খোলা হয়েছে। http://groups.yahoo.com/group/rajshahi_it/ ঠিকানার এ গ্রুপে যোগ দিয়ে মতামত দেওয়া যাবে।
আপনি এগিয়ে আসুন বাকিরা ঠিকই আসবে... এভাবেই রাজশাহীই হবে আইটি নগরী।।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.৪৭৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই