আমার প্রিয় পোস্ট
- ব্লগার শামসীর ভাইয়ের পুত্রসন্তান জন্মের খুশিতে নবজাতককে উতসর্গ করে আমার এই কবিতাটি রিপোস্ট করলাম - শিপু ভাই
- শুভ জন্মদিন, শামসীর ভাইয়া!
- মাহমুদা সোনিয়া
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- শূভ জন্মদিন শামসীর - এ.টি.এম.মোস্তফা কামাল
- প্রিয় শামসীর ভাইয়ের জন্মদিনে স্পেশাল শুভেচ্ছা।
- অন্য হাওয়া
- ফ্লাশব্যাক :: শামসীরের উইকেট পতনের সন্ধ্যায় .... - অনন্ত দিগন্ত
- জাকাত নিয়ে স্বল্প পরিসরে কয়েকটি কথা, হয়তো কারো কাজে লাগতে পারে - শরিফ নজমুল
- সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত - শ।মসীর
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- বোধ - জীবনের নতুন মানে - বিলাশ বিডি
- ব্যাচেলর অফ দ্যা সিটি ঢাকা শামসীর এর জন্মদিন - আহমেদ রাকিব
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- প্রাণ - বিলাশ বিডি
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- একটি প্রার্থনা - পারভেজ
- টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলাদেশ (টিপাইমুখ বাঁধ বিষয়ক সকল ব্লগারের ব্লগ সংকলন ) - নিলআকাশেরদুঃখ
- ইন্দিরা গান্ধীকে আসাফউদদৌলার সেই দুটি প্রশ্ন - োসমানী
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- মধ্যবিত্ত: ভন্ডামী আর মেকিপনার আত্নঘাতী জটিল জালে জড়ানো জীবন - পাললিক মন
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- পরিচিত হই বাংলার ফুলের সাথে (আপডেট) - রাজামশাই
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- দাম্পত্য - রাসেল ( ........)
- নতুন বোতলে পুরাতন বহু চর্বিত জুকশ.....রাইটিং কালেকশন ফাইভ! - পালাবী কোথায় ??
- ভারতীয় আগ্রাসন কোন জুজু নয়, বাস্তব সত্য। - ধীবর
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore. - সাদাকালোরঙিন
- প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে - বাঙ্গাল
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয় - সততার আলো
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- বিবাহ (পুরোটাই একসাথে) - প্রিন্স আশরাফ
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- এক ঢিলে দুই পাখি!! : ফরহাদ মজহার - যুকরুফা ০৭
- এই অর্থনৈতিক মন্দার সময়ে আপনাদের সবার জন্য ওয়ারেন বাফেটের কিছু উপদেশ - গাজী সালাহউদ্দিন
- সম্পর্ক ...... - ~স্বপ্নজয়~
- ই-বুক কালেকশনঃ পর্ব-৫ - বিডি আইডল
- সামরিক বাহিনীর সৈনিকদেরকে অমিত আহমেদের খোলা চিঠি - অমিত আহমেদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- !!!১০০ এম.বি সাইজ এর কিছু ইংলিশ মুভি!!! - নীলবরষা
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- পিরানহা এক ভীতু দানব - আখসানুল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - কানিজ আনিছা পিয়া
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? - একজন ব্লগার
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- প্রজন্মের ব্যবধানে - আজনবী
- প্রিয় বাংলাদেশ - দেখা হয় নাই চক্ষু মেলিয়া তোমাকে (৪) - (উইকি কমন্স থেকে বাংলাদেশের ছবি) - রাগিব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- ইফতার পোস্ট:: মেগা শক অ্যাট চকবাজার :: - মেহরাব শাহরিয়ার
- আসুন পরিচিত হই, চট্টগ্রাম থেকে কে কে ব্লগাচ্ছি
- চন্দন
- আজ খুব মন খারাপ! - মামুন মাহফুজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
গরু/ খাসীর কুইক রেসিপি- ফ্রম ব্যাচেলরস কিচেন
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫
![]()
বাজার থেকে টুকরো করে কেটে আনা এক কেজী গরুর/ খাসীর মাংস তিন/চার বার ধুয়ে পানি ঝরিয়ে নিন।
এবার একটি বড় বোল এ ঐ মাংস নিয়ে তার উপর হাফ কাপ পেঁয়াজ কুচি, দেড় চামচ রসুন কুচি, দেড় চামচ আদা কুচি, গরম মসলা (৫-৬টুকরা দারুচিনি, ৫টা গোল মরিচ, ৫টা এলাচ, ৫টা লং ) , ৪চামচ হলুদ, তিন চামচ ধনিয়া , তিন চামচ মরিচের গুঁড়া এবং দেড় চামচ লবণ দিন। এরপর হাফ কাপ সয়াবিন তেল এর উপর ঢেলে দিয়ে সব মিসাতে থাকুন। ভাল করে সব মশলা যাতে মাংশের সাথে মিশে সেদিকে খেয়াল রাখুন। এবার ১৫ মিনিট রেখে দিন।
এখন একটি পাতিল/ কড়াইয়ে পরিমাণ মত তেল দিন। তেল ফুটতে শুরু করলে তাতে আরোও হাফ কাপ পেঁয়াজ কুচি, দেড় চামচ রসুন কুচি, দেড় চামচ আদা কুচি, তিনটা ফালি করে কাটা কাঁচা মরিচ সামান্য লবণ দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ লাল রং হয়ে এলে তাতে মাংস ঢেলে দিন। এরপর ঢাকনা দিয়ে ১৫ মিনিট কসাতে থাকুন।
এরপর মাংসের বোলটাতে অর্ধেক পরিমান পানি ঢালুন। ভাল করে ধুয়ে মসলা মিশ্রিত এই পানি পাতিলে ঢেলে দিন। ঢাকনা চাপিয়ে আরও ৩০ মিনিট সিদ্ধ করুন।
খোসা ছড়ানো ১০-১২ টুকরা আলু ইচ্ছা করলে এই সময় দিতে পারেন। তারপর আরও কিছু পানি ঢেলে দিন। মাংস নরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। মাঝে মাঝে নেড়ে দিন যাতে তলা লেগে না যায়। পানি খুব কমে গেলে একটু পানিও দিয়ে দিতে পারেন।
![]()
গরু/ খাসীর কুইক রেসিপি- ফ্রম ব্যাচেলরস কিচেন:
প্রয়োজনীয় উপকরণ:
১।এক কেজী গরুর/ খাসীর মাংস
২।১.৫ কাপ পেঁয়াজ কুচি
৩।৩ চামচ রসুন কুচি
৪।২ চামচ আদা কুচি (বেটে নিতে পারলে খুব ভাল
)
৫। গরম মসলা (৫-৬টুকরা দারুচিনি, ৫টা গোল মরিচ, ৫টা এলাচ, ৫টা লং ) , ৪চামচ হলুদ, তিন চামচ ধনিয়া , তিন চামচ মরিচের গুঁড়া
৬। দেড় চামচ লবণ (এইটা ভুলে গেলে বা বেশী হলে খবর আছে
)
৭।দেড় কাপ সয়াবিন
৮। তিনটা কাঁচা মরিচ ( কেজী ২০০টাকা হলে না দিলেও চলবে
)
৯। বড় আলু তিনটা
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গরু/ খাসীর কুইক রেসিপি ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ![]()
![]()
জুল ভার্ন বলেছেন:
মনে হচ্ছে খাবারটা ভালই লাগবে!+
লেখক বলেছেন: আমার রুম মেট খাইয়া বলল বেশ ভাল হইছে।
আমারটা আবার সবসময় আমার কাছে ভালই লাগে। ![]()
আহমেদ রাকিব বলেছেন:
রান্না শেষ হবার পরে খাবারটা কি করছ তাতো লিখলা না? শিউর জানলা দিয়া ফালাইয়া দিছ। এত ইনায় বিনায় বলার দরকার কি? মুখ ফুইটা কইলেই হয় বিয়া করতে চাও। লেখক বলেছেন: অনিন্দরে ফোন দিয়া জিগাও কি করছি ...।
বিয়া করলে রাইনধা খাওয়াইব এমন ওয়াদা কেউ দেয় নাকি ![]()
নিজের ব্যবস্হা নিজে জেনে রাখা বেটার
লেখক বলেছেন: আফসুস উপায় নাই ![]()
শারমীন সুমি বলেছেন:
টিরাই করমুনে...
লেখক বলেছেন: জানাইয়েন কেমন হয় ।
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
লেখক বলেছেন: মরিচরে আমি বড় ভুই পাই। মরিচের ক্ষমতা লঘু করার জন্য অন্য উপায় নাই।
আরেক রকম করা যায়- ৪ চামচ ধনিয়া আর ২ চামচ হলুদ, এতে তরকারীর কালারটা কালচে হবে, তবে টেষ্ট খারাপনা।
তক্ষক বলেছেন:
ধইন্যা, তয় এমনে রানলে বকরীর গোশ্ গন্ধ করবোনাতো?
লেখক বলেছেন: কোন গন্ধ করবনা..গ্যারান্টী।
শেহাব বলেছেন:
আমি শামসীরের এক্স রুমমেট হিসাবে এনডোর্স করছি, শামসীর আর রান্না একুল ওকুল। সে একবার খিচুড়ী রান্না করেছিল।সেটি ছিল স্তরীভুত ডাল, চাল, আলু আর পানির স্বকীয়তা বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান। অনেকটা শ্রীমংগলের নীলকন্ঠ টি কেবিনের মাল্টিলেয়ার চায়ের মত।
সাধু সাবধান!
লেখক বলেছেন: তুই থাকলে আমার গুনগানের জন্য এই জগতে আর কাউরে দরকার নাই এটা আমি ভাল জানি। তুই ছাড়া আমার রান্নার বদনাম আমি আর কাউরে করতে শুনিনাই। বেটার অনিন্দরে ফোন দিয়া জিগা
সাঈফ শেরিফ বলেছেন:
সর্বনাশ করছেন মিয়া। এক কেজি গরুতে ৪ চামচ হলুদ!!!!!! রঙ হিসেবে হলুদের যা কাজ কারবার, স্বাদ বাড়াতে এর তেমন ভূমিকা নাই। হলুদ হলুদ ঝোলের চেয়ে লাল ঝাল করতে লাল ঝাল মরিচের পেস্ট দিন।হলুদ=১ চামচ (যথেষ্ট)
ধনিয়া, জিরা ১ চামচ উচু করে যথেষ্ট
মরিচের গুড়ো ২ চামচ উচু করে।
সাথে রাধুনীর গরম মসলার গুড়ো পাওয়া যায় ওটা ১ চামচ দিন।
এসব দিয়ে মাখিয়ে রাখার পরে তেলে পেয়াজ, রসুন, আদা, এলাচ, দারচিনি, মরিচের পেস্ট দিয়ে লাল লাল কষা ঝোল করুন। এর পর যতটা কম পানিতে সম্ভব অল্প আচে ধিরে ধিরে কষে কষে রান্না করুন। লবণ ঠিকই আছে আপনার হিসেবে।
লেখক বলেছেন: ভাই মরিচের লাল ঝোল দেখলে আমার পেট ব্যথা শুরু হয়।
রোহান বলেছেন:
হেইডি সব বাদ দিয়া রাঁধুনি মসলা ব্যবহার করেন ভাইলোগ... রান্না হইবো খেলা এই রোজা রাখা ব্লগারগো অভুক্ত চোখের সামনে খাওন দাওনের ফটু দিয়া রোজা মাকরুহ করার চেষ্টা চালানির লিগা শামসু নানার কি শাস্তি দেওন যায় হেই ফতুয়া কেউ দিলোনা... আপচুষ
লেখক বলেছেন: রাঁধুনি মসলা ব্যবহার করেন ভাইলোগ... রান্না হইবো খেলা---এইডা একটা ভাল কথা কইছ ![]()
আহমেদ রাকিব বলেছেন:
খাবারের প্রশংসা করার জন্য আনন্দরে কাইল রাতে ক্যাপ্টেন্স এ খাওয়াইছ শুনলাম। ভালা ভালা।
লেখক বলেছেন: আজকে তোমার ইফটারের দাওয়াত.।তুমি আস ![]()
দূর্ভাষী বলেছেন:
শামসীরের জন্য সমবেদনা।এককেজি মাংসে হলুদ সহ অন্যান্য মসলা একটু বেশী হয়ে গেছে, তবে স্টাইলটা কমন পড়ছে যদিও শামষীরের মত আমি ব্যাচেলর নই।
লেখক বলেছেন: ব্যাচেলর এখন না হলেও একসময় যেহেতু ছিলেন দুঃখতো বুঝবেনই ![]()
সাঈফ শেরিফ বলেছেন:
আপনার মসলায় কোন জিরা বাটা দেখছিনা!!! আলু দিলে অবশ্য একটু বেশি মসলা, লবণ দেয়া লাগে। আলু ছাড়া করলে অল্প মসলায় বেশি স্বাদ আনার কারিগরীটা জানলে ভাল। নো হার্ড ফিলিংস! আমার মন্তব্যে কিছু মনে না করা হয় যেন। লেখক বলেছেন: জিরা বাটা ----ভাই বাটাবাটির টাইম কই।
আলু দিলে অবশ্য একটু বেশি মসলা, লবণ দেয়া লাগে। --কথা ঠিক।
হার্ড ফিলিংস এর কি আছে ভাই। মডিফাইড ভার্সন আরও ভাল হতে পারে।
কিউরিয়াস বলেছেন:
শামসীর, দোকানে "কম ঝাল বেশী লাল" টাইপ মরিচগুঁড়া পাওয়া যায়, দোকানীরে বললেই দিবে। আর আরেকখান টিপস দেবার লোভ সামলাইতে পারলামনা--মাংস নামানোর ঠিক ১ মিনিট আগে আধা চামচ জিরা গুঁড়া ছড়ায়া দিলে উপরে, সোয়াদ সেইরকম খুলবে
লেখক বলেছেন: ধইন্যা উত্তম সাজেশনের জন্য ![]()
![]()
সাঈফ শেরিফ বলেছেন:
জিরা গুড়ো পাওয়া যায়, এটা তো মাস্ট মসলা ফর মিট। কিউরিয়াসের গুড়ো দেয়াটা মাছের বেলায় যুৎসই, মাংসে সব মসলা না মিশলে, ফ্লেভার না হলে আলাদা উপরে জিরা গুড়ো ছড়িয়ে বিশেষ কোন লাভ নেই।গরু খাসির মাংসে কাচা মরিচ নিস্প্রয়োজনীয়। আমার চামচের হিসেব কিন্তু টেবিল চামুচ (চা চামচের চেয়ে বড় গুলো)। জীবনে প্রথম রান্না ছিল ডাল, তাতে ১ চামুচ হলুদ দিবার পর বুঝেছি কতটা ফাউল রঙবাজ মসলা হল হলুদ।
লেখক বলেছেন: আমার চামচ কিন্তু ছোট। প্লষ্টিকের পটের সাথে দেয়া ফ্রী চামচ। টেবিল চামচের মত বড় না
ছোট চামচ হওয়াতে মনে হয় ধরা খাই নাই ![]()
![]()
যীশূ বলেছেন:
সংগ্রহে রাইখা দিলাম। বিপদের সময় কামে লাগতে পারে।
লেখক বলেছেন: অন্তত না খাইয়া থাকতে হইবনা...।
নুশেরা বলেছেন:
মাংসের তো "গায়ে হলুদ" অনুষ্ঠান সেরে ফেললা! নাহ্ শামসীর, তোমার রান্নাঘরে না যাওয়াই ভালো হবে লেখক বলেছেন: সাঈফ শেরিফ ভাই ওস্তাদ মানুষ এইটা বুঝা যাইতেছে।
তবে আপু সাঈফ শেরিফ ভাইর চামচ আর আমার চামচের মাঝে তফাৎ আছে। আমার নাক উঁচা ফ্লাটমেট যেহেতু ভাল হয়ছে বলল, আমার মনে হয় চালায়য়া দেয়া যাবে ![]()
পরিবর্তনে অঙ্গীকার বদ্ধ।
লেখক বলেছেন: রোজার শক্তি পরীক্ষা করা হচ্ছে।
টেনশনের কিছু নাই আপু। খাওয়ার ছবি রোজার ভীত নাড়াতে পারবেনা।
লেখক বলেছেন: সকাল ১০টায় পাইয়া যাবেন - এইমাত্র পাঠাইয়া দিলাম এক বক্স ![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
এত্ত ভেজাল না করে একটা বিয়া করলেই তো ঝামেলা শেষ, এর পরে পায়ের উপর পা দিয়ে খালি মজা মজা রান্না খাওয়া যাবে ... (আহারে কবে যে এই স্বপ্ন পূরন হবে লেখক বলেছেন: আহারে কবে যে এই স্বপ্ন পূরন হবে.......................রান্না না হয় আমিই করতাম ![]()
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মামু, তুমি দ্যাখতাছি ব্যাফক পরতিভা। তা তুমার এই খাইদ্য-রন্ধন গুণ তো জানা আছিলো না। মামী-খুঁজন পর্বে এইটা তো ইস্পিশাল যোগ্যইতা হয়া যাইবো
কাইল্কা কি নাইমা পড়মু মহাখালী? তুমার রন্ধনের মান সরেজমিন পর্যবেক্ষণপূর্বক শ্বেতপত্র লিখুম। খুঁজ-খবর-তালাশ লাগাইলে দুই-ছয়টা মামীগো স্যাম্পল ও আইতে পারে.।
লেখক বলেছেন: মামু চইলা আস....আওয়াজ দিয়া ..
পারলে একদুইখান মামীর স্যাম্পল লইয়া আস
দরজার তালা খুলতে আর ভাল লাগেনারে ![]()
রোহান বলেছেন:
জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: মামু, তুমি দ্যাখতাছি ব্যাফক পরতিভা। তা তুমার এই খাইদ্য-রন্ধন গুণ তো জানা আছিলো না। মামী-খুঁজন পর্বে এইটা তো ইস্পিশাল যোগ্যইতা হয়া যাইবো
শামসু নানা ভুইলাও এই পরঠিবা নানিরে জানাইয়েন্না, নানি কইলাম রান্না ঘরের চেহারা সুরত ভুইলা যাইবো
তয় নুশেরাপুর কথা মনে ধরছে। মাংশের গায়ে হলুদ না কইরা নিজের গায়ে হলুদ কইরা ফেললেই হয়
লেখক বলেছেন: শামসু নানা ভুইলাও এই পরঠিবা নানিরে জানাইয়েন্না, নানি কইলাম রান্না ঘরের চেহারা সুরত ভুইলা যাইবো--- বিপারটা মাথায় রাখলাম ![]()
হিছা মারি।
লেখক বলেছেন: তোমার দাওয়াত ইফটারের পরে ![]()
লেখক বলেছেন: ঈদে আমারও একখান চাই
পাথুরে বলেছেন:
কপিরাইট ল' ভাঙসেন মিঞা। আমি শিউর এটা আন্টির রেসিপি। কোথাও উল্লেখ নাই ক্যান?রেসিপি ভালো কিন্তু রান্না দেইখা পেট মোচড়াইতাছে।
অ:ট: বমি কইরা দিলে কি রোযা ভাইঙা যাইব??
লেখক বলেছেন: বস আপনেই বুঝলেন কেবল, বাকী সবাই খালী ভুল ধরে।
পাথুরে বলেছেন:
আহেম! আহেম!! তাইলে রেসিপি কার??? রোযা রাইখা মিছা কইয়েন না..... ইফতারের আগে জবাব চাই। দাওয়াত? ...আলহামদুলিল্লাহ....
ব্লগারদের সাক্ষী রাখলাম, শুক্কুরবার ইফতারের পর যদি আমার কোন ক্ষতি হয়, তার জন্য কেবল শামশীর ভাই দায়ী।
.. একটা জিডি কইরা যামু নাকি?
লেখক বলেছেন: জিডি কইরাই আস ![]()
লেখক বলেছেন: ওক্কে ............
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আল্লামা তায়েফ কিন্তু ফতুয়া দিয়া দিছেঃ
হিছা মারি
@ রোহান, শামসু মামা/নানা/চাচ্চু
লেখক বলেছেন: মার যত খুশী , আমি আর কি করুম।
মামা, নানা, চাচ্চু---- এইসব হইয়া কি হইব। আমি ![]()
পাথুরে বলেছেন:
রেসিপি কার??????????????????????????????
লেখক বলেছেন: এটা কোন গুরুত্বপূর্ণ ইস্যু না............. ![]()
পারভীন রহমান বলেছেন:
ঝালের ভয়ে মরিচ খেতে না চাইলে শিমলা মরিচ গুড়া দিলে তরকারি লাল হবে কিনতু ঝাল হবে না
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু তথ্যের জন্য। কিন্তু শিমলা মরিচ পাব কই।
রোহান বলেছেন:
শামসু সবার ভাই হইলেও আমাগো নানা লাগে। আমার আর চান্কুর নানা। কেনো লাগে হেইডা আমগো নানারে জিগান লেখক বলেছেন: তোমাগোরে পাইয়া লই ----কেন লাগে টোমাগোরেও বুঝামু
পারভীন রহমান বলেছেন:
তুমি যদি বাংলাদেশে থাকো তবে গুলশান বাজারে পাবে আর দেশের বাইরে হলে যে কোন ইন্ডিয়ান দোকানে পাবে, এটাকে কাশ্মিরি মরিচ ও বলা হয়। আরেকটা টিপস : গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে দেখবে সুন্দর একটা রং আসে
লেখক বলেছেন: গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে দেখবে সুন্দর একটা রং আসে-- নেক্সট এক্সপেরিমেন্ট এটা নিয়ে করতে হবে।
কাশ্মিরি মরিচ এর তথ্যের জন্য আবারো ধন্যবাদ।
পাথুরে বলেছেন:
@পারভীন আপু, শামসীর ভাইয়ের যে রান্না, তাতে শিমলা মরিচের চেয়ে লাল রঙ খাটে বেশী। নো ঝাল, হেব্বী কালার। লেখক বলেছেন: পাথুরে খাড়াও তোমারে ইটের গুড়া দিয়া রান্না করে খাওয়ামু .![]()
রোবোট বলেছেন:
ভাইএক কেজি মাংসে চার চামচ হলুদ। আপনি কি মাংসে হলুদ দেন, না হলুদে মাংস দেন। রেসিপির নাম পালটায় ফেলেন,
হলুদের কুইক রেসিপি- ফ্রম শামসীরস কিচেন
আমি অবশ্য বিফ না চিকেন রান্না করতাম ব্যাচেলর আমলে
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
মানবী বলেছেন:
এটা ব্যাচেলরের কুইক রেসিপি!!!! আমার কাছে তো বেশ জটীল মনে হচ্ছে :-)
কাঁচা মরিচের কারনেই হয়তো একধরনের সবুজাভ রং এসেছে, থাইল্যান্ডের জনপ্রিয় গ্রীনকারির মতো
ছবি দেখে মনে হচ্ছে খেতে খুব মজা হয়েছিলো।
ভালো লাগলো নতুন ধরনের রেসিপি দেখে, ধন্যবাদ শ।মসীর।
লেখক বলেছেন: আমার নাক উঁচু ফ্লাট মেট যেহেতু ভাল বলছে , সো মজার ব্যাপারে কোন ডাউট নাই ![]()
আপনাকেও অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: কি করি কনত , আমিও মুক্তি চাই , বাইরে থেকে দরজার তালা খুলতে আর ভাল লাগেনা ![]()
এখন তোমার ব্লগে এসে দেখি আরে এটাতো তোমার পোস্টে আমার দিকে কট কট করে তাকিয়ে আছে।
তোমার রান্না যেভাবেই করো স্বাধ হলো আসল,স্বাদ ভাল হয়েছে তো তুমি পাকা রাধুনী............
লেখক বলেছেন: আমিওত ভাবছি আপু এসে কিছু না বলে চলে গেল কেন ![]()
সাহস দেবার জন্য অনেক ধন্যবাদ। আমিও এমনটাই ভাবি ![]()
লেখক বলেছেন: হায়রে দুনিয়া থেকে মায়া দয়া উঠে গেছে, আপনেও দুঃখটা বুঝলেননা ![]()
লেখক বলেছেন: খুব মজা লইটাছ দেখী , খারাও সময় আমার ও আসব একদিন,
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
তুমি হইলা মামা ওয়ান অভ দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর (এম ই বি ইন দ্য সিটি, আমাগো মত ভূড়ি ও বাইর হয় নাই, প্ল্যানিং ডিপার্টমেন্ট ও হাসপাতালে যায় নাই--
তুমার দরজার তালা খোলা নিজে লাগে ক্যাঁ? কাহিনী কি? অপশন বেশী হইলে অবুক দশ বিশ তিরিশ কইয়া লটারী ফেলাও
লেখক বলেছেন: ![]()
![]()
কোন অপশন ই নাই মামা- তাইত তালা নিজে খুলতে হয়-আফসুস এর কথা কারে কই ![]()
লেখক বলেছেন: হুমম আমি করেছি। ফলাফল জানালে খুশী হব ট্রাই করার পর ![]()
সুবিদ্ বলেছেন:
হায়রে.......এতদিনের ব্যাচেলর জীবনে ভাতটাও রাঁধতে শিখলাম না.......বুয়া না থাকলে তাই হোটেলই ভরসা......
লেখক বলেছেন: আমারও তাই - মাঝে সাঝে একটু শখ চাপে আরকি ![]()
লেখক বলেছেন: ফলাফলের অপেক্ষায়
শুভকামনা ।
অন্যরকম বলেছেন:
শেহাব বলেছেন: আমি শামসীরের এক্স রুমমেট হিসাবে এনডোর্স করছি, শামসীর আর রান্না একুল ওকুল। সে একবার খিচুড়ী রান্না করেছিল।সেটি ছিল স্তরীভুত ডাল, চাল, আলু আর পানির স্বকীয়তা বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান। অনেকটা শ্রীমংগলের নীলকন্ঠ টি কেবিনের মাল্টিলেয়ার চায়ের মত।
সাধু সাবধান!
হাহাহাহাহা................
বাই দ্যা ওয়ে... ভাবী এই তথ্য জানে তো, এই যে তুই রান্না বান্না পারিস... না জানলে সমষ্যা নাই! আমি নিজ দায়িত্বে কইয়া দিমু!
ভাবী বাকী জীবন পায়ের উপর পা তুইল্ল্যা খাইতে পারবো....
লেখক বলেছেন: ভাবী যদি থাকতো তাইলে সে কি আমারে এত কষ্ট করতে দিত ![]()
![]()
লেখক বলেছেন: দাওয়াত রইল ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)










নানির হাতের রান্না খাওনের মন্চায়