অনেক কিছুই হয়, আবার কিছুই হয়না অমন নয়
অবলীলায় উপেক্ষা আর অপেক্ষার পাশাপাশি হেঁটে চলা
কিমুলোনিম্বাস মেঘ গুলো নিম্বাস হয়ে উঠেনা
বিষন্ন সবুজ রুক্ষতায় কাতর অধোমুখ । ।
জলকণা জল ছবি হয়, হাওয়ায় মিলায়
দখিনা বাতাসে ব্যস্ততা , দখিন জানালা উদাসী
স্বপ্নেরা বেনোজলে হয়ে পড়ে বানভাসী
অনেক কিছুই হয়, আবার কিছুই হয়না অমন নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




