সমবয়সী দুটি গাছের দূরত্ব প্রায় ১৫০ মিটার। অনেকের মতে, বয়সও প্রায় ১৫০ বছর। একটির নাম 'শাহ আরেফিন শাহ' অন্যটির নাম 'মা কালী'। একটির নিচে স্থানীয় হিন্দুরা নিয়মিত মা কালীর বেদিতে পূজা দেয়, অন্যদিকে মুসলমান দরবেশ, ফকির-সাধকরাও বিভিন্ন উৎসবে ওরস করেন শাহ আরেফিন গাছের নিচে। এসবের পাশাপাশি গাছ দুটির ছায়ায় বাজারের ফুটপাতে বসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু ব্যবসায়ী। দুই ধর্মের লোকজন নিয়মিত মনোবাসনা পূরণের জন্য গাছের তলায় বিভিন্ন জিনিস 'মাইনসা' দেন।
স্থানীয় অধিবাসী অতুল সেনাপতি জানান, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রাচীন হাট ও এক সময়ের নৌবন্দর সাচনাবাজারের মূল গলির মাঝামাঝি গাছ দুটির অবস্থান। প্রায় ১৫০ বছর আগে বাজার প্রতিষ্ঠার সময় চারটি বটগাছ লাগানো হয়। এর কয়েক বছর পরই দুটি গাছকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন কিংবদন্তি ছড়িয়ে পড়ে। অন্য দুটি গাছও বহাল তবিয়তে রয়েছে।
সাচনাবাজারের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, 'লেংটাকাল থেকেই গাছ দুটি দেখে আসছি।' তিনি জানান, কথিত আছে মুসলিম সম্প্রদায়ের ফকির-দরবেশরা প্রচার করেন, মুসলমানদের কাছে জিন্দাপীরখ্যাত শাহ আরেফিন তাহিরপুরের গুমাঘাটে যাওয়ার সময় এই গাছের নিচে বসে বিশ্রাম নেন। এই জনশ্রুতির ওপর ভিত্তি করেই মুসলমান সম্প্রদায়ের পীর-ফকির ও সাধকরা এই গাছকে কেন্দ্র করে ওরস করা শুরু করেন। বিশেষ করে প্রতিবছর শাহ আরেফিনের ওরসের সময় এই গাছকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই বটগাছের নাম এখন 'শাহ আরেফিন'। সাচনাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী পঙ্কজপাল চৌধুরী বলেন, 'হিন্দু ধর্মের লোকজন যুগ যুগ ধরে নিয়মিত মা কালীর পূজা দিচ্ছে। আমরাও ছোটবেলা থেকে দেখে আসছি মা-বাবারা এই গাছটিকে মা কালী জ্ঞানে পূজা দেন।' তিনি জানান, সাচনাবাজারের কামাক্ষা রায় বাংলা ১৩৫৯ সালে গাছের চারদিকে ভক্তদের সুবিধার্থে বেষ্টনি দিয়ে দেন।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।