আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

আমি তোমাকে উপর থেকে দেখি

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩

শেয়ারঃ
0 0 0

মুখের উপর রোদ ঝাপটায়
কষ্টের রোদ
আর বুকের ভেতর মেঘ
ফোঁটা ফোঁটা অশ্রু জমে
বৃষ্টি হয়ে পড়ে
কাঁচের জানালায়

আমি তোমাকে উপর থেকে দেখি
অনেক উপর থেকে
আর উলম্বিক
রেখায়
তোমার পিছু পিছু
ছুটে চলি
বিন্দু থেকে বিন্দু
তোমার সাথে
নিখুঁত জ্যামিতিক
রেখায় আমার উড়াল
কল্পনার।
ভালোবাসার।

নীচের দেশগুলো সীমানা সীমানা
দিগন্ত দিগন্ত
গোঁয়ার পাহারাদার
দেশপ্রেম দেশপ্রেম
তোমাকে থামিয়ে দেয়
তোমাকে থমকে দেয়
তোমাকে আঘাত করে

আর এক একটা পাসপোর্ট
তুমি কিনতে থাকো ঘামে
সীমানা পেরোও
আর হাঁটতে থাকো
আমি তোমাকে উলম্বিক দেখি
বিন্দু বিন্দু

মাটির বাকীসব,
দালান,
পথ,
আর জমির আঁকবাঁক
বিবমিষা লাগে

উজ্জ্বল বিন্দু হয়ে তুমি হেঁটে চল
মোটামোটা বইয়ের পাহাড় পেরিয়ে
বড়বড় গহনার ভাগাড় পেরিয়ে
খসখসে টাকার মরু পেরিয়ে

আমিও তোমার সাথে রৈখিক হাঁটি
উলম্বিক
তোমার গতি বরাবর
তোমার অভিলক্ষ বরাবর

তুমি বলেছিলে
সমুদ্র এলে
বিন্দু আর রেখাগুলো মিশে যাবে
প্রিয়তমা
সমুদ্র আসবে কবে

শরীরে মাটিতে
এইসব দাগটানা রেখায়
ক্লান্ত লাগে

আকাশে আকাশে
নতুন রেখা
ফুঁড়ে ফুঁড়ে যায়
তারা মহাকাশে ছোটে

তারা নতুন
পাহাড় খোঁজে
তারা নতুন
ভাগার খোঁজে
তারা নতুন বালি খোঁজে

প্রিয়তমা
তোমাকে ছাড়া
খুব
বি....ষ....ণ....ন্য
লাগে
প্রিয়তমা
আমাদের
রেখাবিন্দু
মিশে যাওয়া
সমুদ্র আসবে কবে

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৬
নাঈম বলেছেন: সমুদ্র হারিয়ে গেছে, আর আসবেনা.........
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: হয়তো, হয়তো কেবল বেঁচে থাকবে..কবিতার সমুদ্রে....

২. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৬
কালপুরুষ বলেছেন: চমৎকার! রিয়াল শারদীয়।
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: থ্যাংকু কালপুরুষ দা।

৩. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭
আবু সালেহ বলেছেন:
উড়ালপঙ্গী ছবি আর উড়ালপঙ্গী কবিতা....
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: উড়লপঙ্খী কমেন্টও।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: কি তব অর্থ...অনুজ্ঞা আর অর্থ...যথা তার অর্থ ব্যার্থ...তব চরিতার্থ...থ্যাংকু মৃন্ময়

৫. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৯
তামজি বলেছেন: মৃন্ময় আহমেদ বলেছেন: যথার্থ।
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: মৃন্ময় আহমেদ এর কমেন্টের উত্তরে লেখক বলেছেন: কি তব অর্থ...অনুজ্ঞা আর অর্থ...যথা তার অর্থ ব্যার্থ...তব চরিতার্থ...থ্যাংকু তামজি

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: অনেক অনেক থ্যাংকু সায়ম।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: থ্যাংকু রথো....

৮. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:১২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অনেক সুন্দর কবিতা। অনেক সুন্দর ইমেজারি।

কিন্তু কবিতার সাথে ছবিটা আমাকে প্লেন জাতীয় কিছুতে উঠিয়ে নিলো। ফলে মেঘেও ভাসতে পারলাম না, পাখিও হতে পারলাম না। কিংবা ইকারুস...

আমি তোমাকে উপর (প্লেন) থেকে দেখি
অনেক উপর থেকে
আর উল্লম্বিক
রেখায়

---------------------------------------------------------------------------------
এতো কথা বললাম, কবিতা ভালো লাগলো তাই। অন্যভাবে নিয়েন না,
শরৎ


----------------------------------------------------------------------------------
ভাগার= ভাগাড়?

----------------------------------------------------------------------------------

অফটপিক: অন্যত্র ভুলবোঝার জন্যে দুঃখিত।
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৩

লেখক বলেছেন: আরে অন্যভাবে নেব কেন কবি? বোঝা গেল কবিতা সংক্রমণ ভালৈ হয়েছে। অনেক ধন্যবাদ। বানান ঠিক করলাম...

আর ছবি প্রসঙ্গে যে ছবিটা দিতে চাইছিলাম সেটা দিতে গিয়ে মনে হল যে নার্সিসিসটিক হয়ে যাবে, তাই দেইনি। আবারো অনেক ধন্যবাদ।

অন দ্যাট টপিক: এখন যে ঠিক বুঝছেন সেটাই তো দারুন নির্ঝর।

৯. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৪
তাজা কলম বলেছেন: প্রিয়তমা
তোমাকে ছাড়া
খুব
বি....ষ....ণ....ন্য
লাগে
প্রিয়তমা
আমাদের
রেখাবিন্দু
মিশে যাওয়া
সমুদ্র আসবে কবে


ভাল লাগলো এ অনন্যসুন্দর কবিতাটি। ধন্যবাদ কবি।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ তাজা তাজা মন্ত্যব্যের জন্য।
খুব মন খারাপ নিয়ে লিখেছিলাম গতকাল।

অশ্রুগুলোকে মুক্তোয় রূপান্তরের চেষ্টাই বোধহয় কবিতা।

১০. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২২
মুক্তি মণ্ডল বলেছেন: ফাটাফাটি রকম ভাল লাগলো বস।
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: আমি জানতাম, আমি জানতাম....আমি অপেক্ষা করছিলাম। অনেক অনেক ধন্যবাদ।

১১. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৫
ভাঙ্গন বলেছেন: উড়াল কবিতা..
ভাল লেগেছে।
অনেক ভাল লেগেছে।
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..উড়াল কমেন্টের জন্য।

১২. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩১
বৃত্তবন্দী বলেছেন: দারুণ লাগলো শরৎ...
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: আরে থ্যাংকু বৃত্ত, অনেক থ্যাংকু।

১৩. ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫১
আমিই স্রোত বলেছেন: রচনাটায়
কুনো
দাড়ি-কমা না থাকাতে
মাইনাস
দিতে
বাইদ্য অইলাম
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: ওলে লে লে এ ওলে লে...আব্বু তুমি হিসু করছো।!!! এই কে আছিস পুলাডার প‌্যাডটা একটি চেইঞ্জ কইরা দে.....

 

মোট সময় লেগেছে ২.৬৪২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ