somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব জলবায়ু পরিবর্তন: একটি জরিপ প্রশ্নমালা, সকলের অংশগ্রহণ একান্ত কাম্য

২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকা:

বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা সবাই কম বেশি অবগত। বিশেষত জলবায়ু পরিবর্তন নিয়ে কোপেনহেগেন সম্মেলনটি এই আলোচনাকে আরো উষ্কে দিয়েছে। বিশ্ব জলবায়ু পরিবর্তন সর্ম্পকে যে কয়েকটি বিষয় পরিষ্কার তা হল এটি জলবায়ুর একটি অনাকাঙ্খিত পরিবর্তন, এই পরিবর্তনের কারণ প্রকৃতি নয় মানুষ এবং এই পরিবর্তনে তৃতীয় বিশ্বের সমূদ্র উপকূলবর্তী দেশ হিসেবে আমাদের অবস্থা খুবই নাজুক। ক্রমশ আগুয়ান এই মহাবিপর্যয় থেকে রক্ষা পেতে হলে আমাদের, এই পৃথিবীর সদস্য হিসেবে এখনি পদক্ষেপ গ্রহণ করে সেটার বাস্তবায়নে নেমে পড়তে হবে। যদিও এক্ষেত্রে মনে রাখা দরকার যে, এই মহাবিপর্যয়েও বৈষম্য রয়েছে, সেটাও মানুষেরই সৃষ্টি। যাদের কারণে এই বিপর্যয় তারা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছেন। আর যারা সবচেয়ে বেশি আক্রান্ত হবেন তারা এই বিপর্যয়ে প্রায় কোন প্রকার ভূমিকা তো রাখেনই নি এমনকি তারা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে দূর্বল অবস্থানে রয়েছেন। ফলে আগুয়ান পরিবেশ বিপর্যয়ে আক্রান্ত সদস্য হিসেবে দুটি বিপদ থেকে আমাদের রক্ষা পেতে হবে।

১: পরিবেশ বিপর্যয়কারী বিশ্ব রাজনীতি
২: মানুষ কতৃক আক্রান্ত ক্ষুব্ধ প্রকৃতি

আর এই ধারনার উপর ভর করেই এই জরিপ প্রশ্নমালা। এই পোষ্টে জরিপ প্রশ্নের সাথে সাথে যুক্ত থাকবে এই বিষয়ক গুরুত্বপূর্ণ পোষ্টের লিংক] । যাতে আগ্রহীরা সেটা দেখতে পারেন। একই সাথে যুক্ত হতে থাকবে এই বিষয়ক তথ্য ও পদক্ষেপ বিষয়ক লিংক। ব্লগাররা জরিপ প্রশ্নমালার উত্তর যতটা সম্ভব আন্তরিকতার সাথে দেবেন বলে আশা করি। কারণ শেষ পর্যন্ত এর উদ্দেশ্য বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য সম্মৃদ্ধি শুধু নয় বরং তৃতীয় বিশ্বের দেশ হিসেবে নিজেদের পক্ষ হয়ে পদক্ষেপ নেয়া।

জরিপ প্রশ্নমালা

১. বিশ্ব জলবায়ু পরিবর্তন কি একটি ভবিষ্যতের ঘটনা নাকি এটা এখনি ঘটে চলেছে?
২. বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষজনের সচেতনতা কেমন বলে মনে করেন? এই সচেতনতার হার কি পর্যাপ্ত? কিভাবে এটা পরিবর্তন করানো যায়?
৩. বিশ্ব জলবায়ু পরিবর্তন কি কেবলই একটি প্রাকৃতিক পরিবর্তন নাকি এর সাথে অন্যান্য বিষয়ও যুক্ত রয়েছে?
৪. বিশ্ব জলবায়ু পরিবর্তন একটি রাজনৈতিক ঘটনাও: আপনার মতামত কি?
৫. তৃতীয় বিশ্বের দেশগুলো বিশ্ব জলবায়ু পরিবর্তনে কোন অবস্থানে আছে?
৬. বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য কি কাউকে দায়ী করতে চান?
৭. বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ে আপনি কি কি জানতে আগ্রহী?
৮. বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে প্রতিরক্ষার কথা ভাবছেন?
৯. বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কি রাষ্ট্র আপনাকে রক্ষা করতে পারবে?
১০. বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক থেকে কি উন্নত ধনী রাষ্ট্রগুলো কি মুক্ত থাকবে?
১১. বিশ্ব জলবায়ু পরিবর্তনে মানুষের জীবন চর্চা কিভাবে প্রভাব ফেলতে পারে?
১২. বিশ্ব জলবায়ুর শুভ পরিবর্তনে ব্যক্তির কি ভূমিকা থাকতে পারে?
১৩. বিশ্ব জলবায়ুর শুভ পরিবর্তনে ব্যক্তির ভূমিকা কি যথেষ্ট?
১৪. বিশ্ব জলবায়ু ক্ষতিকর পরিবর্তন রোধে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে?
১৫. আপনার কি মনে হয় বিশ্ব জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন আদৌ রোধ করা সম্ভব?

View this link

View this link

View this link

View this link

View this link

৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×