গভীর ভালোবাসায় আমি লিখছি
টুকরো গল্পগুলো
সন্ধ্যার অপ্রস্তুত ঘুমের মত
নি:শব্দ শব্দগুলো যখন রেখে গেছে
তাদের ছায়া টেবিলের ওপর
রেশ থেকে যাওয়া স্বপ্নের মতোন
যেখানে চড়ুইয়ের ডাক
গলেগলে পড়ছে ঝর্না হয়ে, ঝিরঝির
আমাদের হৃদয়ের নিড়
উবু হওয়া বালকের পিঠে বিকেলের আলো
কাঁদায় খুঁজে বেড়ানো হারানো মার্বেল
আর কিছু ভাষাহীন সুখ
এই যেমন হাত ধরে বসে থাকা
এই যেমন চোখ মেলে দেখা পুরোটা আকাশ
টুকরো টুকরো ঝলকের
পেলব স্পর্শ
তুমি আছো বলেই এমন মধুর
তুমি বহমান বলেই এমন মোহময় তার সুর
দিন আর রাতের অমোঘ মিলনস্থল
চারপাশে তোমার গন্ধ ভুরভুর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




