বৃষ্টি ঝড়ে চলেছে অবিরাম
বৃষ্টির ফোটার কোন আকাল নেই
আকাল নেই কদম গাছে কদম ফুলেরও
শুধু আকাল পড়েছে ভালোবাসার,
কদম ফুলের জন্য কারও অপেক্ষা নেই
তবও তা ফোটে নিয়মিতই
শুধু আমার জন্য ভালোবাসা নিয়ে
কেউ আর বসে থাকেনা
তবুও আমি যাবনা চলে বিস্মৃতদের দলে
শুধু অপেক্ষায় রব সেদিনের
যেদিন বৃষ্টির ফোটায় ভালোবাসা ঝড়বে
আমার মত বৃষ্টি বিলাসীভাজে নেবে
সেই ভালোবাসার বৃষ্টিতে,
ভালোবাসার আকাল ধুয়েযাবে
যেন এক ঝটকাতেই।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



