১. নেত্রকোনা এলাকার এক পাগল যে কিনা খট খটে মাটিতে লাঠি দিয়ে পানি মেপে দেখায়,মাটির উপর লাঠি রেখে বলে এই খানে এত হাত পানি,আর তাই দেখে সবাই মজা পায়। তো এলাকার এক বিয়ের অনুষ্ঠানে বরপক্ষকে মজা দেওয়ার জন্য সেই পাগলকে ডেকে আনা হয়েছে।বর পক্ষের সামনে পাগলকে বলা হলো পানি মেপে দেখা তাকে একটা লাঠি এনে দেওয়া হল কিন্তু পাগল পানি মাপে না যতই পাগলকে ভয় দেখিয়ে বলা হচ্ছে তাকে পানি মাপার জন্য পাগল আর পানি মাপেনা এদিকে বর পক্ষের সামনে মানসম্মান যাওয়ার মত অবস্থা।পাগল শেষে বিরক্ত হয়ে বলে উঠলো আমাকে কি পাগল পাইছো নাকি এই খটখটে মাটিতে পানি মাপমু।
২.রোকেয়া হলের সামনে অনেক আগে এক পাগল থাকতো। মেয়েরা যখন হলের সামনে দিয়ে যেত তখন সে তার লুঙ্গীটা একটু তুলে বলতো, আপা দেখবেন?আর মেয়েরা লজ্জা পেয়ে চলে যেত।একদিন এক সাহসীকে মেয়েকে পাগলটি একই কথা বললে, মেয়েটি সাহস করে বলে উঠলো হে দেখবো দেখান কি দেখাবেন, তখন পাগল লজ্জা পেয়ে চলে গেল তারপর থেকে পাগলটি আর রোকেয়া হলের সানে আসেনি।
(উপরের কৌতুক দুটি হুমায়ন আহম্মেদের এলেবেলে থেকে নেওয়া)
৩.আমেরিকার প্রয়াত রাষ্ট্রপতি জন এফ কেনেডি একবার পাগলা গারদ পরিদর্শনে গিয়েছেন তো সেখানে গিয়ে এক পাগলকে বললেন,' জানো আমি আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি'।পাগলটি তার উত্তরে বললো,'এখানে আসার আগে আমি নিজেকে আব্রহাম লিংকন বলতাম'।
৪.এক পাগল পাগলা গারদের এক বাথরুমের বেসিনে মাছধরার ছিপ ফেলে বসে আছে। তো এমন সেই পাগলা গারদের পরিদর্শক খুব আগ্রহ নিয়ে তার কাছে এসে বললেন,'কি খবর কয়টা মাছ ধরলেন'। পাগল টি খুব বিরক্তি নিয়ে উত্তর দিল আপনি পাগল নাকি এই বেছিনে কি কখনো মাচ ধরা যায় ।
উপরে কৌতুক গুলো আমার ধারনা অনেকের ই শোনা তবুও নতুন করে বললাম কারণ এই দূরমূল্যের বাজারে সবকিছুর দাম বেড়েছে শুধু মানুষ হিসেবে আমাদের দাম বাড়েনি।তাই সুস্থ হয়ে বেঁচে থাকাটা খুব কষ্ট কর হয়ে গেছে একমাত্র পাগলের নাকি কোন চাওয়া পাওয়া নেই তাই যদি পাগল হয়ে বেঁচে থাকা যায়। তাই পাগলের কৌতুক গুলো বলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



