একাত্তুরের যুদ্ধে বাবা পা দু'টি হারিয়েছেন

১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৬

শেয়ার করুন:                   Facebook

উৎসর্গঃ দেশের সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা


আমার বাবার অন্তর অফুরান শুভ্রতায় পূর্ণ
তিনি কখনো আমার আহ্লাদগুলো করেন নি চূর্ণ

ছোট্টবেলায় বাবা ডাকতেন ওগো আহ্লাদী 'মা-চান'
'বড় হলে পরে পড়বি রে মা সুন্দর শাড়ী কাতান'

কেননা আমি মায়ের শাড়ি পরার চেষ্টা করতাম
বাজারে যাবেন বাবা শুনলে অনেক বায়না ধরতাম

খেলনার পুতুল খেলনার হাঁড়ি খেলনার হাতি ঘোড়া
আনতে হবে বিস্কিট আচার, সাদা জুতা এক জোড়া

বাবা আনতেন ওগুলো সব আরো আনতেন কিছু বেশি
জানতে চাইতাম বাবার কাছে, 'পুতুলটা কি বিদেশী"?

বাবা বলতেন, 'না রে মা দেশের জিনিসই কিনি
দেশের জন্য সব কিছু করি, আগে দেশটাকে চিনি

আমার বাবা মুক্তিসেনা, পাকসেনা তাড়িয়েছেন
একাত্তুরের যুদ্ধে বাবা পা দুটি হারিয়েছেন

বাবার দিকে চাইলে আমার চোখে আসে পানি
আমার বাবার তুলনা নেই এই জগতে জানি।

 

 

  • ৫০ টি মন্তব্য
  • ৫০৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪০
comment by: চুপেচাপে বলেছেন: ভালো লিখেছেন
৫ দিলাম
২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৪
comment by: সাইমুম বলেছেন: দু:খ প্রকাশ করছি। আমি মেজ ভাইকে হারিয়েছি। নবম শ্রেণীর ছাত্র ছিলেন। যশোরে ফ্রন্টলাইন যুদ্ধে পাক হানাদারের গুলিতে মারা যান।
৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৮
comment by: সংস্থাপক বলেছেন: সাইমুমের অধিকাংশ মন্তব্য পড়লে জামাত নেতা মনে হয়। আপনার ভাই কি ভুল করেছিলেন?
৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৭
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: শাফলা দারুন লিখেছেন
৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
comment by: সুমি বলেছেন: শাপলা মাগরিবের নামাজ আদায় করেতে গিয়েছিলাম---
তাই মন্তব্য করতে পারিনি --- শুধু রেটিং দিয়েছিলাম---
ভাল লাগলো তাই প্রিয়তে + করলাম---
৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৯
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: শাপলা,
খুবই ভালো লিখেছেন। বুঝতে পারছি এ লেখায় মিশে আছে সত্যিকারের নিখাদ আবেগ।
মনে রাখবেন একজন মুক্তিযোদ্ধার গর্বীত সন্তান আপনি।

একটি বিষয়ে বলতে চাই। প্লিজ কিছু মনে করবেন না।

আপনার লেখার মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন যা রীতিমতো আমার কাছে আপত্তি কর মনে হয়েছে।
‍"উৎসর্গঃ দেশের সকল পঙ্গু মুক্তিযোদ্ধা"
এখানে "পঙ্গু" শব্দটি আপনাদের বাবাকে তো বটেই সব মুক্তিযোদ্ধার জন্য মানহানিকর।
ছোটবেলায় আমরা পড়েছি, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না।

যারা মুক্তিযুদ্ধকে 'ধারাধারি' 'গন্ডগোল' বলে তারা "পঙ্গু" শব্দটি ব্যবহার করবে।
এখানে আপনি "যুদ্ধাহত মুক্তিযোদ্ধা" বললে ভালো লাগতো এবং সঠিক হতো।

আমি জানি এটা আপনার অনিচ্ছাকৃত ভুল। মনের অজান্তে এ রকম অসংখ্য ভুল আমিও করে থাকি।

যাহোক লেখার জন্য- ৫
৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৩
comment by: চট্টগ্রাম বলেছেন: ৫
৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৮
comment by: বন্ধনহীন বলেছেন: সংস্থাপক, যারে তারে রাজাকার ভাবার অভ্যাস বদলান। কেউ আপনার মন মতো না লিখলেই রাজাকার হবে - এ ধরণের ফালতু মানসিকতা না বদলালে সত্যিকারের রাজাকারের আপনার কাছ থেকে সবচেয়ে বেশী উপকৃত হবে। সাইমুম ভাই সম্পর্কে আপনার মন্তব্য পড়ে খুব মন খারাপ হলো। মুখে যা আসে তাই বলাই উচিত, নাকি একটু ভেবে চিন্তে খোঁজ-খবর নিয়ে বলা উচিত?
৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২০
comment by: বন্ধনহীন বলেছেন: শাপলা, সন্দর হৃদয়ছোঁয়া কবিতার জন্য ৫।
১০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২১
comment by: আলী বলেছেন: একজন বিবাগি আহা!!! - সমবেদনা নাকি খোচা
১১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
comment by: আনন্দময় বলেছেন: আপনি কত সৌভাগ্যবান আপনী একজন মুক্তিযোদ্বার সন্তান,এর চেয়ে অহংকার আর কি হতে পারে।কবি তাটা অসাধারন।
১২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৩
comment by: শাপলা বলেছেন: আলী ভাই ওটা ছিলো সমবেদনা। ধন্যবাদ
১৩. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৬
comment by: কালপুরুষ বলেছেন: শাপলা, এতো ভাল লিখলে তোমার সাথে আড়ি! আমার লেখা কেউ পড়বে না। আমার কী হবে রে... ভেউ ভেউ ভেউ..... পাঁচাইলাম।
১৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৭
comment by: নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
১৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৪
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ৫
১৬. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৮
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ সকলকে।
১৭. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪
comment by: সংস্থাপক বলেছেন: বন্ধনহীন ধন্যবাদ। সাইমুম যে-সে না।
১৮. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: আলী বলেছেন: শাপলা-হা হা হা
১৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ।
২০. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
comment by: শাপলা বলেছেন: কালপুরুষ ভাই, হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ
২১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
comment by: শাপলা বলেছেন: চুপেচাপে

সাইমুম

সংস্থাপক

ভাস্কর চৌধুরী

সুমি

সালাহউদ্দীন মুহম্মদ সুমন

চট্টগ্রাম

বন্ধনহীন

আলী

আনন্দময়

কালপুরুষ

নাজিরুল হক

মোসতাকিম রাহী

সকলকে অনেক অনেক ধন্যবাদ।

আমি এই পোস্টে একজন আহত মুক্তিযোদ্ধার মেয়ের ভাবনা, ভাষা, আবেগ, অনুভূতিকে ধারণ করেছি মাত্র।
২২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৬
comment by: শাপলা বলেছেন: আরেকটু ঘষামাজা করেছি। সবাইকে আবারো ধন্যবাদ।
২৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩৫
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: ভালো লিখেছেন।
২৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৮
comment by: দেবদারু বলেছেন: শাপলা, সুন্দর কবিতাটির জন্য দেবদারু-র পক্ষ থেকে শুভেচ্ছা নিন।
২৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫২
comment by: কৌশিক আহমেদ বলেছেন: চমৎকার।
২৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৪
comment by: অন্যরকম বলেছেন: অন্যরকম কবিতা.... অসাধারন।
২৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৪
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: যদিও যুদ্ধে আমার কেউ মরে নাই, সেই হিসেবে আমার রাজাকার হওয়ার কথা ছিলো, মাগার আল্লাহর রহমতে হইনাই! কবিতাটা দারুন! এই ধরনের লোক দেখলে আমার পা ছুতে ইচ্ছা করে, কিন্তু আপনার বাবাকে স্যালুট দেবার দরকার।

কিন্তু আমি তারে কিছুই বলবো না বা করবো না, কারন এদের সামনে দাড়াতে আমার বেশ লজ্জা লাগে। এরা এদের কাজ ৭১' এ করেছে, কিন্তু আমরা আমাদের কাজ মরতে পারি নাই। যেই ছবিটা পুস্টাইছেন সেই ছবিতে রাজাকারেরা এখনও ফুল দেয় গাড়ীতে জাতীয় ফ্লাগ নিয়া! আসলেই এ বড় লজ্জা!
২৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৩
comment by: আইরিন সুলতানা বলেছেন: একটু যোগ করি, এদের কেউ মন্ত্রীত্ব পায় । টিভি -তে সাক্ষাতকার দেয়...আবার তাদের বিরুদ্ধে কোন দূর্ণীতির অভিযোগ -ও আসেনা
২৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১২
comment by: শাপলা বলেছেন: দেবদারুদা অনেক ধন্যবাদ

অন্যরকম মন্তব্য ধন্যবাদ

উদাসী স্বপ্ন ভাই ধন্যবাদ

আইরিন আপা ধন্যবাদ
৩০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৭
comment by: রাশেদ বলেছেন: ৫
৩১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৭
comment by: শাপলা বলেছেন: রাশেদ ভাই ধন্যবাদ
৩২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৩
comment by: কালপুরুষ বলেছেন: তোমার বাবা যখন পা দুটো হারিয়ে-
জুতা জোড়া সঁপে গেলেন দু'হাত বাড়িয়ে।
বলে গেলেন- জুতার এক এক ঘায়ে
বুঝিয়ে দাও ওরা বেঈমান- ঠাঁই নেই ওদের কারো পায়ে।
৩৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ কালপুরুষ ভাই।
৩৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫২
comment by: সুমি বলেছেন: শাপলা আপু ----
তোর এলেখাটা আমার মা ও বাবাকে---
পড়তে দিয়েছিলাম সবার মন্তব্যসহ---
বাবা লেখাটা পড়ে---
অবেগ জড়িত কন্ঠে বলল---
পা নয় আমরা পুরো দেহটাই দিতে গিয়েছিলাম দেশের জন্য----
পা হারানোর জন্য কষ্ট হয় না-- কষ্ট হয় তখন এত কষ্টের দেশের আজ কি অবস্থা---
আর মা বলল তোমার বাবা অনেক ভাগ্যবান-- সে অঙ্গ দিয়ে দেশ এনেছে ----
মা আরো বলল যদি যুদ্বের মাঠে মরে যেতাম তাহলে সেই মৃত্যুর কষ্ট এখনকার কষ্টের চেয়ে অনেক শ্রেয়ছিল--- কেননা রাজাকারের গাড়ীতে পতাকা দেখলে বুকটা হু হু করে কেঁদে উঠে---
মা বলেছে তোমার জন্য অনেক দোয়া---- যেনো অনেক বড় মানুষ হতে পার---
৩৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৩
comment by: সুমি বলেছেন: শাপলা আপু ---- আমার বাবা মা দুজনেই মুক্তিযোদ্বা-- আমিও মুক্তিযোদ্বা সন্তান
৩৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৩
comment by: শাপলা বলেছেন: তোমাকে কাছে পেলে বুকে জড়িয়ে ধরতাম!
৩৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৩
comment by: শাপলা বলেছেন: সুমি, তোমার আব্বু আম্মুকে আমার সালাম বলো।
৩৮. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
comment by: অ্যালন বলেছেন: আপনার বাবাকে হাজার বার সালাম..
একজন মুক্তিযোদ্ধার গর্বীত সন্তান আপনি..এমন ভাগ্য সবার হয়না..
ভাল থাকবেন..
৩৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৬
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ এ্যালন ভাই।
৪০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৮
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: ৫ টা গোলাপ দিতে দেরী হয়ে গেলো। এক গো. আ. খায় পাবলিকের জুতা আর ...
৪১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:০১
comment by: চতুরভূজ বলেছেন: ৫
৪২. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৭
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ উদাসী ভাই। আপনি খুব মজা করে কমেন্ট লিখেন।

ধন্যবাদ চতুরভূজ আপু।
৪৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৩
comment by: নীল জোছোনা বলেছেন: আমি তেমন কিছু বলতে পারিনা কেবল ৫ দিতে পারি।
৪৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৩
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: শাপলা, আমার বাবা পা হারাননি, আমার মা-ও পালিয়ে বেচেছিলেন । যুদ্ধের পুরো গর্ব তাই আমি পাইনি, তবে বাবার কাছে যেটুকু শুনি মন্ত্রমুগ্ধ হয়ে যাই, ভীষন গর্ব হয় ওতেই । আপনি নিশ্চয় ভাগ্যবতী । আপনার বাবাকে সশ্রদ্ধ স্যালুট আমার ।
৪৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৪
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ নীল জোছনা।

ধন্যবাদ সন্ধ্যাপ্রদীপ।
৪৬. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৫১
comment by: স্বাধীন বাংলা বলেছেন: আপনার বাবাকে হাজার বার সালাম..
একজন মুক্তিযোদ্ধার গর্বীত সন্তান আপনি..এমন ভাগ্য সবার হয়না..
ভাল থাকবেন..
মেহ্দী
৪৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৫
comment by: বিবেক সত্যি বলেছেন: সালাম আপনার বাবার প্রতি
পোষ্টটা ভালো লাগল অতি



৪৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৮
comment by: জল রঙ বলেছেন: বিপ্লব
৪৯. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩১
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ সবাইকে
৫০. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
comment by: ললিতা বলেছেন: ৫
নমঃ নমঃ

 



 


ঘন সবুজের
ছায়ায়
লুকিয়ে থাকতে
ভালো
লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫৭৮৭