সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com/author/sharmabangla

জলঘাটে পড়ে যায় বেলা
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৩
সেদিন হেঁটে হেঁটে যেতে পথ দেখাল এক জলঘাট। জলের মাঝে আকাশ, জলের মাঝে গাছের ছায়া; বসলাম জলঘাটে। ফিরে গেলাম ব-দ্বীপের আবহমান এক দৃশ্যপটে। যেন অতীতের সব সাদাকালো ছবি চোখে ভেসে উঠল।

'চন্দ্রশেখর'-এ পড়েছিলাম জলের সাথে যুবতীর খেলার কথা। বঙ্কিমচন্দ্র শর্ম্মণঃ এত সুন্দর করে শব্দে শব্দে গেঁথেছিলেন সে ছবির পিক্সেল,...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৫বার পঠিত
পথ পরিক্রমাঃ দুটি ইচ্ছা দুটি স্বপ্ন অবশেষে পূর্ণ হল
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
দিনটি ছিল ২০০৮ সালের ১৩ নভেম্বর। প্রথমআলো ব্লগে প্রথম শায়েরী পোস্ট করি, শিরোনাম ছিল- মেহফিল- শরাবীর শায়েরী । শুরুটা ছিল হঠাৎ করেই। ইচ্ছে হল শায়েরীর মত বাংলায় কিছু লেখি। যদিও গজলের প্রতি ভাল লাগা ছিল স্কুল থেকেই। গজলের হাত ধরেই ছিল শায়েরীর প্রতি টান। সেই সূত্রেই শায়েরী নিয়ে এখানে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১বার পঠিত
বয়সটা এভাবেই বেড়ে গিয়েছিল
১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০২
আমাদের বয়সটা বেড়ে গিয়েছিল। তারাভরা রাতে যেদিন একটি তারা অনেকক্ষণ জ্বলে উত্তর থেকে দক্ষিণে এসে পড়েছিল, সেদিন থেকে। সেদিনই প্রথম অনুভূত হয়েছিল, কারও নিঃশ্বাসের কার্বন-ডাই-অক্সাইড গ্রহন করেও সুখ পাওয়া যায়। শরীর শিহরিত হয়। শরীর কাঁটা দিয়ে উঠে। লোমগুলো সব খাড়া হয়ে যায়। সেদিনই প্রথম এমন লেগেছিল, অধরের পাতলা ত্বকের প্রলেপটুকু...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮২বার পঠিত
বদলে যাওয়া সময়
১৪ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০২
বয়সটা অনেক বেড়ে গেছে। ঠিক বেড়েছে কি না জানি না। এমনটাই মনে হয়। শুধু মনে হয় বললে ভুল হবে। বারবার মনে হয়। সকালের সূর্য যেমন লালীমা মুছে ফেলে পথ এগিয়ে যেতে থাকে। আমিও তেমন করে হয়তো আয়ুষ্কালের পথে বেশ খানিকটা পথ হেঁটে ফেলেছি। যতটুকু সময়ে নয়, তার চেয়ে বেশি হাঁটা...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭বার পঠিত
ফকিরানা কেরামতির তরিকানা আপডেট
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪২
ফকিরানা কেরামতি পোস্টে বর্ণিত হাত ঘষে আগুন লাগানোর তরিকার বিষয়ে অনেকেই তাদের জানাশোনা শেয়ার করেছেন। আমি তাদের সেসব কমেন্ট এখানে তোলে দিলাম। যাতে করে অন্যরাও ধারণা রাখেন এসব ব্যাপারে। এবং ফকিরদের ভণ্ডামী ধরতে পারবেন।
কেমিকেল আলী বলেছেন
আসলে কোন কেমিকেলসই হাত বা শরীরের সাথে মেখে সেখান থেকে আগুন ধরানোটা...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪বার পঠিত
ফকিরানা কেরামতি
০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২
[কেমিক্যাল নিয়ে যাদের উচ্চ শিক্ষা আছে, তারা আগুন ধরানোর এই বিষয় নিয়ে জনস্বার্থে ব্লগে আলোচনা করবেন আশা করি।]
বেশ আগের ঘটনা।
পাগলের মত এক ফকির এল বাড়িতে। সেদিন সাপ্তাহিক ছুটি ছিল বলে সবাই বাড়িতে ছিল। বিশেষ করে নারীরা। পাগল শুরুতেই বিভিন্ন কেরামতি পীরখানার ছবি দেখাল। সে নিজে কথা বলে না।...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৬বার পঠিত
হতে পারে সিনেমা অথবা অন্যকিছু
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৩
ঠাকুর সাব, আপনি ধন-মানের গরিমা দেখলেন, কিন্তু দেখলেন না দুটি মন। আমি আপনার মেয়েকে ভালবাসি। সে আপনার সবকিছু পায়ে ঠেলে ফেলে এসেছে আমার কাছে। ভালবাসা কি অপরাধ? ঠাকুর সাব, যদি হয় তো আপনার দেওয়া মামলার কারাবাস আমি বরণ করে নেব।
উপরের সংলাপটি হতে পারে কোন প্রেমিকের!
মা, তোর যখন জন্ম হয়...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৮বার পঠিত
ফুল যদি হত বনমালী, কে হত রাধা?
২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৫
আঁখিপল্লবে তার রাত ছিল আর রাত ছিল তার বাঁকা ভুরুতে
উঁকি দেওয়া চকিত চাহনির ছলছল জল ভরা চোখ ছিল।
সে পথে হেঁটে গেলে পথ তারে ধরে রাখে ধূলির মায়ায়
সেখানেও আলতা ছিল আবিরের টানে যেন পায়েও হৃদয়।।
নীল আকাশ ছিল তার উত্তরীয়তে ধীর বায়ু বয়ে যেত সুরে
চপল থমকে ধীর স্থির লয়ে ঘুঙুর......
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬বার পঠিত
চিরসবুজ একটি গজল
১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৭
ও প্রেম তোর পরিণামে বড় কান্না এলো
জানি না কেন তোর নামে আজ বড় কান্না এলো
এই তো প্রতি সাঁঝ এমনই আশায় কেটে যেত
আজ কিছু কথা আছে যে সাঁঝে কান্না এলো
কখনও ভাগ্যের ফের কখনও পৃথিবীর অপবাদ
প্রেমের পথে পাওয়া প্রতি ব্যথাতে কান্না এলো...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৩বার পঠিত
দিন বদলের কেচ্ছা
১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৮
কার নজর লেগেছিল কে জানে- সব অচেনা হয়ে গেল,
এই তো ক’দিন আগেও সব আপন ছিল, পর হয়ে গেল।
সে চেনা ছিল- অচেনা হল, সে আপন ছিল- পর হল,
হতে হতে সবকিছু দূরে চলে গেল, অথচ সবই কাছের ছিল।
কার বদ-দোয়া ছিল কে জানে, সব বিরান হয়ে গেল।
রোশনি ছিল যত আঁধার হয়ে গেল।
যেতে যেতে......
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬বার পঠিত




