ডাইরীর পাতা থেকে-৯:P:P:P

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭

শেয়ারঃ
0 0

৪ ফেব্রুয়ারী, ২০০১।(আব্বা-আম্মার ৩০তম বিবাহবার্ষিকী ছিল সেদিন।)

আমি একটা কনফারেন্সে যোগ দিতে গিয়েছি। কনফারেন্সটা ছিল কক্সবাজারে। আমি একটা বড় হ্যান্ডব্যাগে দুই সেট কাপড় নিয়ে গেলাম। কনফারেন্সে কী কী আলোচনা হল কিছুই মনে নেই, কারণ আমি বেশীর ভাগ সময় ঝিমুচ্ছিলাম। মিটিং শেষ হবার পর আমি বাইরে গেলাম। দেখলাম যে সৈকতের একদম কাছেই আছি আমরা। আমি কোনদিক না ভেবে দিলাম একটা দৌড় পানিতে নামার জন্য। হাঁটুপানিতে নামার পর দেখলাম যে হ্যান্ডব্যাগ আমার হাতেই আছে, খুব অসুবিধা হচ্ছে এটার জন্য।

এদিক ওদিক তাকিয়ে দেখি সৈকতের একটু দূরেই কয়েকটা চেয়ার টেবিল পাতা আছে আর কিছু মানুষজনও আছে সেখানে। ভাবলাম যে তাদের কাছেই ব্যাগটা রেখে আসা যায়। কাছে গিয়ে দেখলাম সুবর্ণা মোস্তফা বসে আছেন। তার পাশের চেয়ারটা খালি। আমি সেখানে আমার ব্যাগটা রেখে বললাম, ব্যাগটা একটু দেখবেন প্লীজ, আমি পানিতে নামব। সুবর্ণা বললেন, ঠিক আছে।

আমি হঠাৎ দেখলাম যে আমি সবুজ জামা পরে আছি। অথচ একটু আগেই মেরুন রঙের একটা জামা পরে ছিলাম বলে মনে হল। তার প্রমাণ হিসেবে হাতে এখনও মেরুন রঙের চুড়ি রয়ে গেছে। আমি চুড়ি খুলতে থাকলাম। আমার হাতগুলো ঘামে জবজব করছে। সুবর্ণা জিজ্ঞেস করলেন, কি করছ তুমি? বললাম, জামাটা পাল্টেছি, কিন্তু চুড়ি পাল্টাতে মনে ছিল না।

চুড়ি খুলে আবার দৌড় দিলাম। কিন্তু পানিতে নামতে গেছি, তখনই বুমমমমম করে একটা বোমা ফাটল পানিতে। সবাই দৌড়ে পালিয়ে গেল। আমি তাও দাঁড়িয়ে রইলাম। দেখলাম পানি থেকে বুদবুদ উঠছে। খুবই বিরক্তি লাগছিল।

এরপর ঘুম ভেঙে গেছে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডাইরীস্বপ্ন ;
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩
নীল-দর্পণ বলেছেন: :)
কেমন আছেন আপুনি? :)
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: একটু ঠান্ডা লেগেছে, এছাড়া ভালো। আপনার কেমন চলছে?

২. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
মন্দিরা বলেছেন: হা হা হা আপুনি মজা পাইলাম। মনেকরেছিলাম বাস্তব পরে বুঝলাম আপনার স্বপ্ন।
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২১

লেখক বলেছেন: আপনি সত্যি মনে করেছিলেন? হা হা হা, এইবার আমি মজা পাইলাম।

৩. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩
সেতূ বলেছেন:
এটা কি হইলো ???? X( X(
পানি থেকে বুদবুদ উঠছে। :(:(
সূবর্ণা মোস্তফা গেলো কৈ ...LUX পোগ্রমে এ:):)
আপু এতো স্বপ্ন দেখলে ঘুমান কখন ???
:P:P:P
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: এটা হইল সাইন্স ফিকশন।;)

আমি মনে হয় ঘুমাইনা, শুধু স্বপ্নই দেখি।:)

৪. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩
শ।মসীর বলেছেন: এত স্বপ্ন কেমনে দেখেন !!!! আমি চান্স পাইলেই ঘুমাই তাওত এত স্বপ্ন দেখিনা !!! তার উপর আপনি আবার নায়িকাদেরকেও দেখেন ;)

ঘুম আসতেছে, দেখি কি হয় :):)
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: মাত্র নয় পর্ব দিছি তাতেই এই কথা কন, এখনও তো সবই বাকী। অনেক দিন স্বপ্ন লেখা হয় না। আবার শুরু করা দরকার।

৫. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩
মোহাম্মদ লোমান বলেছেন: কক্সবাজার সমুদ্র সৈকতে বাস্তবে যাওয়া হয়েছে তো?
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: জ্বী অবশ্যই। তবে সমুদ্রের পানিতে বুদবুদ উঠতে দেখা হয়নি এখনও।

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: :):):)

৭. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫
আহমেদ রাকিব বলেছেন: হা হা হা হা হা। দারুন টান টান ঘটনা। :)
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: আমি কোন টানাটানি করিনাই। :)

৮. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৭
~স্বপ্নজয়~ বলেছেন: আপনে নামার সাথেই বুমমমমম করে একটা বোমা ফাটল পানিতে? :-B :-B :-B :-B
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: নামার আগেই ফাটছে। X(( X((

৯. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২২
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক।
আমি তো দেখি আমি বউ লয়া ঘুরতাছি ককশোবাজারে। :)

ভালা ছিল আফা।
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: আপনার স্বপ্ন সত্যি হোক, এই দোয়া করি।:)

১০. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩২
কাব্য বলেছেন:
বোমাটা কেন যে ডাক্টোর আফার মাথায় ফাটলোনা :P :D!!


আফা আমার অছুখ :((
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: মাথায় ফাটলে কার কাছে যাইতেন অছুখ অছুখ কইতে। আগে ভিজিট দেন, পরে কইয়েন কী অছুখ।

১১. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪
চতুষ্কোণ বলেছেন: @আহমেদ রাকিব বলেছেন: হা হা হা হা হা। দারুন টান টান ঘটনা। :)
;)
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: :P :P :P

১২. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩
রেজোওয়ানা বলেছেন: ইস, ঘুম না ভাঙালে দেখতেন, বুদ বুদের সাথে ছোট ছোট বিলাই সাতার কেটেকেটে আপনার দিকে আসছে।
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: ওগুলো নিশ্চয়ই ক্যাটফিশ।:)

১৩. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
লীনা দিলরূবা বলেছেন: এত লোক থাকতে সুবর্ণা মুস্তফা কেন! লেখা ভাল লেগেছে:)
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: তা তো জানিনা আপু। মনে হয় সেদিন তার কোন নাটক দেখেছিলাম।

১৪. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৩
কাব্য বলেছেন:
এই লন ভিজিট।আপ্লেতো পুরা কসাই ডাক্টোর :-B :P!!

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ওরে খাইছে, এত বড় নোট। বলুন ভাই আপনার কী সমস্যা?

১৫. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমিও একটা স্বপ্ন দেখছি গত রাত্রে। পোষ্ট দিব ভাবতাছি।
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: ভাবার কী আছে? দিয়া দেন।

১৬. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫১
কাব্য বলেছেন:
আমাল অছুখ :(( :((

আমালে অছুধ দেন :(
১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: আইচ্ছা আইচ্ছা পাত্রী খুঁজমুনে। আপনের বায়োডাটা পাঠায়া দিয়েন।

১৭. ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৭
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আপনার প্রফাইলে লিখছেন `আপনি এমন কেন` আপনি কেমন?
১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: এটা জানতে হলে আমার প্রথম পোস্টে ঢু মারতে হবে।

১৮. ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৯
তাজা কলম বলেছেন: প্রতি রাইতে কয়টা কইরা খোয়াব দেখেন আপ্নে? টারজান কি বুঝবার পারে আপনার খোয়াবের শানে নজুল? আমার কাছে ভাল খোয়াবনামা আছে, লাগলে যোগাযোগ করিয়েন।
১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: প্রতি রাইতে যয়টা ঘুম দিই তয়টা খোয়াব দেখি।

টারজান বুঝার চেষ্টা করছিল যখন জঙ্গলে আছিল, এখন আর টাইম নাই।

খোয়াবনামার কথা কোনদিন মাথায় আসেনাই। এই পুরানা খোয়াবগুলার জন্য তো আর লাগবে না, নয়া খোয়াবের জন্য লাগলে আওয়াজ দিমুনে।

১৯. ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৮
সাইফুর বলেছেন: হেহে..মজা পাইছি
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫

লেখক বলেছেন: :P:P:P

২০. ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
করবি বলেছেন:

হি হি হি
ভাল লাগল আপুনি
শেষটায় এসে আপনার ঘুম ভাঙার মত,আমারও পড়ার ভাবটা কেটে গেল,
বুঝতেই পারিনি এটা স্বপ্ন ছিল । এই খানেই হয়ত লিখার সফলতা ।
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৮

লেখক বলেছেন: বলেন কী আপনিও সত্যি ভেবেছিলেন। আমার কাছে তো মনে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্তই আজিব কাহিনী।

২১. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৫
জেরী বলেছেন: আমি স্বপ্ন কম দেখি :(
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: মন খারাপ করবেন না। কেউ কেউ আছে স্বপ্ন দেখেই না বলতে গেলে। টারজান তাদের মধ্যে একজন। সে এটা নিয়ে মোটেও চিন্তিত নয়।

২২. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৬
জেরী বলেছেন: আরো কি হয় জানেন যাও ভুল করে টুকটাক স্বপ্ন দেখি সেখানে যাদের কে দেখতে চাই তারা তো আসেই না,পরিচিতরাও না। সব অপরিচিত মানুষ আর অপরিচিত জায়গার স্বপ্ন দেখে ভয়ে ঠান্ডা হয়ে যাই:|
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৩

লেখক বলেছেন: অপরিচিত হলে ভয়ের কী আছে? আমি অনেক সময় ভয়ের স্বপ্ন দেখার সময় চিন্তা করি, আরে এতে ভয়ের কী আছে এটাতো স্বপ্ন।

২৩. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
চিকনমিয়া বলেছেন: আমিও স্বপ্ন দেকিনা । ঘুম দিলেই সকাল হইয়া যায় :(
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: ভালোইতো কখনও যদি মনে হয় আজকের দিনটা বাজে যাচ্ছে, এই দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো হয়, তাহলে শুধু ঘুমিয়ে যাবেন, আর সকাল হয়ে যাবে। তবে রাত জেগে কাজ করার অভ্যাস থাকলে ঘুমানোর সাথে সাথে সকাল হয়ে যাবারই কথা।

২৪. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭
চিকনমিয়া বলেছেন: সকালে কামলা দিতাম যাইতে হয় :(
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন: এইটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। কিন্তু করার কিছু নাই। কামলা না দিলে পাত্তি আসবে কোত্থেকে।

২৫. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭
কালপুরুষ বলেছেন: উপস্থাপনা জব্বর হৈছে। সুবর্ণা আমার খোয়াবে কহনো আহে নাই।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৪

লেখক বলেছেন: আহারে বড়ই দুষ্কের কতা। :P :P :P

২৬. ১৩ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩২
সামহোয়্যার আউট বলেছেন: আপনারা যখন স্বপ্ন দেখেন , আমি তখন আপিস যাই :( :( ভোর ৪টাই
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: এর চেয়ে দুঃখের কথা আর কী হতে পারে। জীবনটা বড়ই কঠিন।

২৭. ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৮
পুরাতন বলেছেন: বড় বিলাই খোয়াবে |-) দেখছে টার্জান তারে একটা সোনার হার কিনা দিতাছে... 8-| বড় বিলাই সকালে টার্জান রে খোয়াব শুনাইলে টার্জান কয়, "আইচ্ছা" /:)

রাতে আফিস থিকা ফিরা টার্জান একটা সুন্দর গিফটুর প্যাকেট দেয় :-* । বড় বিলাই খুশীতে :D গদগদ হইয়া খুইল্যা দেখে .....একটা খোয়াব নামা :((

পুরাতন মানুষ তো তাই এক্টা পুরাতন জুক্স কইলাম :|
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২৮. ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৯
ভাঙ্গন বলেছেন: শুনেছি স্বপ্নে নাকি মানুষ রঙ বাচাই করতে পারে না।
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০২

লেখক বলেছেন: আমি সবসময় রঙীন স্বপ্ন দেখি, স্বপ্নে কিছু খেলে তার স্বাদ পাই, ব্যথার অনুভূতিও পেয়েছি অনেকবার। জানি না মানুষ স্বপ্ন নিয়ে কেন ওরকম কথা বলে।

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

৩০. ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৯
সামছা আকিদা জাহান বলেছেন: শুনেছি স্বপ্নে নাকি রং দেখা যায় না । তাও ভালো যে তোমার স্বপ্নগুলই সাদা কালো নয়। :)
১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ছোট থাকতে কিছু সাদা-কালো স্বপ্ন দেখেছিলাম যেগুলো এখনও মনে করতে পারি। ওগুলো সাদা-কালো হবার পেছনে কারণ ছিল। একটা দেখেছিলাম থ্রি স্টুজেস নিয়ে, ওদের সাদা-কালোই দেখেছি তাই স্বপ্নেও রঙীন দেখার কারণ নেই।

৩১. ১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২
অনন্ত দিগন্ত বলেছেন: পানিতে বোম ফাটে ক্যামতে ? ;)
১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: সেইটাই তো বুঝতে পারিনাই, তাই তো বিরক্ত হইছি।

৩২. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমি সবসময় রঙীন স্বপ্ন দেখি
খাইছে!!!

আমি তো স্বপ্ন মনেই রাখতে পারিনা :((
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৯

লেখক বলেছেন: স্বপ্ন মনে না রাখতে পারাটা দোষের কিছু না।

৩৩. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৯
হোদল রাজা বলেছেন: বুম!

উমা! কি বলছেন এসব? ঘুম ভাং্গার শব্দ?! B:-)
আমার ক্যান জানি মনে কয় সুবর্নার কাম। উনার আতংকে বুম কইরা ঘুম ভাংছে ;) সাথে খোয়াব ;)
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: আইছে একজন স্বপ্ন-গোয়েন্দা। :P

৩৪. ১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪
সন্যাসী বলেছেন: ফ্রি সাজেশন ঃ সিগমন্ড ফ্রয়েডের স্বপ্ন বইটা পড়ে নিবেন। আরো ভাল স্বপ্ন দেখতে পারবেন।
১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: এমনিতেই অনেক স্বপ্ন দেখি, পড়াশুনা ভালো লাগে না। :P

৩৫. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৪
ইমতিয়াজ জামিল বলেছেন: বরাবরের মতনই সুন্দর..আমি আপনার ডাইরি সিরিজের বিশাল ফ্যান..প্রথমদিকে তো আমার নিজেরই লিখতে ইচ্ছা করত :P:P
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৭

লেখক বলেছেন: প্রথম দিকে লিখতে ইচ্ছা করত, এখন করে না?:(

অনেক ধন্যবাদ।

৩৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯
মেহেরুবা বলেছেন: আপু, আপ্নের স্বপ্নের গল্পটা পড়তে পড়তে শেষ লাইনে আইসা পইড়াই গেছি(হাসতে হাসতে...)
এক্কেবারে বুমমমমম ;) ;) ;)
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: এত সুন্দর একটা স্বপ্নে কে যে বুমমম টা করল!

৩৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৩
মেহেরুবা বলেছেন: আমিও খালি রঙীন রঙীন স্বপ্ন দেখি।
স্বপ্নের জ্বালায় ঘুমাইতেই পারিনা ;) ;) |-) |-)
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৪

লেখক বলেছেন: এত জ্বালা সইব কেমনে?;)

৩৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫
ইমতিয়াজ জামিল বলেছেন: না..ওটা মিন করি নি...আমার তো আর ডায়েরি নাই..তাই ..
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ডায়রীটা কাকে দিয়ে দিয়েছেন?;)

৩৯. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৪
শাহানা বলেছেন: সুবর্না মোস্তফাকে একবারই সরাসরি দেখেছিলাম, ১৯৮৬ সালে, যখন সব টিভি শিল্পীরা আন্দোলন করছিলেন। এই নাম শুনলেই সেই বসে থাকার দৃশ্যটা মনে পড়ে।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: আমিও স্বপ্নে একবারই দেখেছিলাম। :P

৪০. ২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩১
সুরঞ্জনা বলেছেন: আমি কিন্তু রঙ্গিন শ্বপ্নই দেখি। তবে যে শুনি শ্বপ্নে নাকি রঙ দেখা যায়না? ভালো লাগলো গো বিলাইমনি।
২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২১

লেখক বলেছেন: কেন যে মানুষ অমন কথা বলে বুঝি না। আমি তো কিছু খেলে স্বাদও পাই, ব্যথার অনুভূতিও পেয়েছি অনেকবার।

ধন্যবাদ আপু, পড়ার জন্য।

 

মোট সময় লেগেছে ২.৭৬৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কি চাই আমি নিজেই জানিনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই