আরেকটা পছন্দের ছড়া

২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫০

শেয়ারঃ
0 0 0

এই ছড়াটার সাথে একটা কাহিনী আছে। আগে ছড়াটা লিখে নিই, (মনে আছে কি না দেখতে হবে।) ছড়ার আর ছড়াকারের নাম মনে নেই। সম্ভবত 'চয়নিকা' বইয়ে পড়েছিলাম।

আকাশ জুড়ে মেঘ করেছে সুয্যি গেছে পাটে খুকু গেছে জল আনতে পদ্ম দীঘির ঘাটে। পদ্ম দীঘির কালো জলে হরেক রকম ফুল হেঁটোর নীচে ঝুলছে খুকুর গোছা ভরা চুল। বিষ্টি হলে ভিজবে মাথা চুল শুকোনো ভার জল আনতে খুকুমনি যায় না যেন আর।


এবার কাহিনীতে আসি। আমার বয়স তখন পাঁচ কি ছয়, আর আমার ছোট বোনের তিন-চার। এই কবিতাটা ছোট বোনকে শেখানো হয়েছিল। সে খুব সুন্দর আবৃত্তি করত। আমি কবিতা মুখস্থ করতে পারতাম ঠিকমত, কিন্তু আবৃত্তিতে লাড্ডু। 'খুকি ও কাঠবেড়ালী' কবিতাটা পুরোটা ঝাড়া মুখস্থ ছিল। একটা অনুষ্ঠানে একবার আমাদের দুই বোনকে আবৃত্তি করতে হবে। আমি স্টেজে উঠে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে দুই হাত কচলাতে কচলাতে কোনমতে কবিতাটা গড় গড় করে বলে শেষ করেই এক দৌড়ে চলে আসলাম স্টেজের পাশে যেখানে আম্মা দাঁড়িয়ে ছিল। দৌড়ে গিয়ে সোজা আম্মার কোলে উঠে মুখ লুকিয়ে ফেললাম। সবাই সেটা দেখেও ফেলল। :`>

ছোট বোনের আবার সুপার ডুপার সাহস। সে স্টেজে গিয়েই মাথা হাত নেড়ে নেড়ে কবিতা আবৃত্তি শুরু করে দিল। তখনও তার সামনে মাইক্রোফোন দেয়া হয়নি। যে লোকটা মাইক্রোফোন নিয়ে আসছিল, সে বলল, দাঁড়াও দাঁড়াও মাইকটা লাগিয়ে নিই। কে শোনে কার কথা, তার কবিতা পড়া শেষ। লোকটা বলল, আমি মাইকটা লাগাই তুমি এরপর আরেকবার বল। সে আবার সাথে সাথেই কবিতা শুরু করে দিল, মাইক্রোফোন তার মুখের সামনে সেট করার আগেই। মাইকটা শেষ পর্যন্ত ঠিকমত সেট করা হলে শুধু শোনা গেল,

জল আনতে খুকুমনি যায় না যেন আর।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছড়া ;
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪
বাবুনি সুপ্তি বলেছেন: :P খিক খিক! ছোট আপুর কথা শুনে মজা পেলাম! আমিও আবৃত্তি করতে পারি না! স্টেজে যেয়ে তো কল্পনাও করতে পারিনা! ছড়া পড়েছিলাম ছোট বেলায়।
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: কেন যে স্টেজে গেলে ভয় লাগে।

২. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৫
সামহোয়্যার আউট বলেছেন: আহা রে কি মজা সকাল সকাল বাড়ি। আমি বাড়ি যাবার পরিকল্পনা করছি
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: হিংসা হচ্ছে খুব? রাত-দুপুরে যখন তখন রোগী আসে, খাওয়া-ঘুম সব ফেলে দৌড় দিতে হয়। আহা রে কি মজা।

৩. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৬
মিআমি বলেছেন:
ছোট কালের মজা আসলেই দারুন ।

মা আগের এখন একটু ভালো আছে ।
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১০

লেখক বলেছেন: শুনে ভালো লাগল।

৪. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩
চতুষ্কোণ বলেছেন: এত ছড়া মনে রাখেন ক্যামনে বুঝিনা। আমারতো একটাও মনে নাই:(
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

লেখক বলেছেন: এত আর মনে রাখলাম কই। দু'একটা মাথায় একদম গেঁথে গেছে।

৫. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৯
আহমেদ রাকিব বলেছেন: :) :) :) আমিতো একবার লাইন ভুইলা গেছিলাম। তারপর হযবরল কইরা মিলাইয়া দিয়া আসছি। :) :)
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ঐ বুদ্ধি আপনার ভালোই আছে বুঝা যায়।;)

৬. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪
আমি ভাল আছি বলেছেন: যে লোকটা মাইক্রোফোন নিয়ে আসছিল, সে বলল, দাঁড়াও দাঁড়াও মাইকটা লাগিয়ে নিই। কে শোনে কার কথা, তার কবিতা পড়া শেষ। লোকটা বলল, আমি মাইকটা লাগাই তুমি এরপর আরেকবার বল। সে আবার সাথে সাথেই কবিতা শুরু করে দিল, মাইক্রোফোন তার মুখের সামনে সেট করার আগেই। মাইকটা শেষ পর্যন্ত ঠিকমত সেট করা হলে শুধু শোনা গেল,

জল আনতে খুকুমনি
যায় না যেন আর
হা হা হা... আসলেই সুপার ডুপার সাহস:D:D
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আসলেই তো। এখন অবশ্য সাহস কমে গেছে ওর।

৭. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
চতুষ্কোণ বলেছেন: রাকু জেডা জিনিয়াচ। সন্দ নাই:)
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: সন্দেহ মানে? প্রশ্নই ওঠে না।

৮. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২১
আমি ভাল আছি বলেছেন: লেখক বলেছেন: আসলেই তো। এখন অবশ্য সাহস কমে গেছে ওর। --
মনে হয় বয়স বাড়িয়া গিয়াছে তাই সেই অনুপাতে সাহস কমিয়া গিয়াছে
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: সেটাই হচ্ছে, ঠিক ঠিক ধরেছেন আপনি। :)

৯. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৫
লালসালু বলেছেন: আপু আপনার একটা প্রশ্নের উওর এই পোষ্টে দিয়েছি

মূলটপিকঃ ছড়া আমার কাছে ছোটকালে ভাল লাগত না। তবে পাঠ্য বইয়ের বাইরের ছড়া ভাল লাগত। মাইক্রোফোনের সামনে গেলে স্টেজে উঠলে আমার হাত-পা শুকিয়ে যায়, কাঁপাকাঁপি শুরু হয়। এখন মানুষ শুনে অবাক হয় আমি নাকি ছড়া লেখি! আমার পরিচিত কোন লোক জানে না ছড়া লেখার কথা। উদাহরন হিসেবে দিতে পারিঃ ব্লগার অন্যরকম, শামসীর, সাইফুল২০৫৮ সহ অনেকেই আমাকে ছোটকাল থেকে চিনে। তারা বিশ্বাসই করতে পারছে না আমি নাকি ছড়া লেখি।
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: ছুপা রুস্তম!!!:)

১০. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০০
রেজোওয়ানা বলেছেন: খুব মজা পেলাম, আপনার ছোট বোনটা কি খুব চঞ্চল নাকি?

ছড়াটা দারুন, আগে পড়িনি। আপনি কি এই ছড়াটা জানেন, এটা আমার মেয়ে খুব পছন্দ, কিন্তু আমার পুরোটা মনে নেই। কোথায় পড়েছি তাও মনে নেই...........

পানকৌড়ি পানকৌড়ি করছো তুমি কি?
চুনোপুটি ধরতে আমি বিলে নেমেছি।
পানকৌড়ি পানকৌড়ি করছো তোমার বাড়ি কই?
তেপান্তরের মাঠ ছাড়িয়ে বাশের ঝাড়ে ঐ।
পানকৌড়ি পানকৌড়ি সঙ্গে ওটি কে?
ওটি আমার ছোট্ট মেয়ে কাল সকালে বে।

এর পর আর মনে নেই। আপনি যদি জানেন, তাহলে.......
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: ছোট বোনটা একটা ছোট খাটো তুফান ছিল ছোটবেলায়। বয়সের সাথে সাথে শান্ত হয়ে গেছে। তার কিছু অসম সাহসিকতার গল্প আগে বলেছি দুইটা পোস্টে।
Click This Link
Click This Link

২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: ও ভুলে গেছিলাম বলতে, এই কবিতাটা আমি আগে শুনিনি।

১১. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯
শ।মসীর বলেছেন: স্টেজে গেলে কেন যে এত ভয় লাগে এখনও----:(:(:(
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: কী যে আছে ঐ স্টেজে কে জানে, বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায় আর গলা কাঁপতে থাকে। কেন হয় এমন?

১২. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪০
আহমেদ রাকিব বলেছেন: মনে পড়ছে কবিতাটার নাম। নোলক, আল মাহমুদ। ভুইলা গিয়া জয়েন্ট ভ্যানচার বানাইয়া দিছিলাম।

শামসু, তুমার মতন সেলিব্রেটির মুখে এইসব মানায় না। :-P :-P

চতুষ্কোন, কিছু কইলি নাকি? বুঝছি তোরে নিয়া পুষ্ট দেয়ার টাইম হইছে। :-0
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন:
আমার নাম আহমেদ রাকিব।
আমি একটা কবিতা বলব।
কবিতার নাম নোলক।
লিখেছেন.....এঁ এঁ......লিখেছেন.......আল মাহমুদ রাকিব।

১৩. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬
কালপুরুষ বলেছেন: মজা পেলাম ঘটনাটা জেনে। ছোটটা যে ডানপিটে ছিল এটা নিশ্চিত। বড়রা একটু বোকাসোকাই হয়- যেমন আমি।
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: আপনি বোকা? অ্যাহেম, তাই নাকি?;)

১৪. ২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০০
আহমেদ রাকিব বলেছেন: লিখেছেন.....এঁ এঁ......লিখেছেন.......আল মাহমুদ রাকিব।

হা হা হা হা হা হা হো হো হো হো হো
২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: ;););)

১৫. ২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩
কালপুরুষ বলেছেন: কি আশ্চর্য! আমি কি মিথ্যা বললাম নাকি? আমার বউ বলে- আমি বোকা। সাথে অবশ্য এটাও বলে, আমার টেকনিক্যাল নলেজ নাকি খুব ভাল তবুও মানুষ হিসেবে বোকা। আমি আমার বউয়ের কথা বিশ্বাস করি।
২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: ভাবীজান বলেছে? তাহলে কোন কথা নাই। ভাবীজান যা বলবে তাই ঠিক।

২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: ভাবীজানকে তো ভালোই পটানো হল, এখন খিচুরী পাবো তো?

১৬. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৮
সিনসিয়ার বলেছেন: মনে পরে গেল...

এইটাও ছোটদের সামহোয়্যারে দিলেন না ক্যান ? সামহোয়্যারের সব ছোটরাই বুড়ো আর অধিকাংশ বুড়োরাই ছোট বলে?

আপনার জন্যে আরো একটা পোষ্ট-

পাবলিক লাইব্রেরীতে প্রথমদিন

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: কোনটা ছোটদের সামহোয়্যারে দিতে বললেন বুঝলাম না।

১৭. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫২
মোহাম্মদ লোমান বলেছেন: সাহসের সাথে চাই পারিপাশ্বিক জ্ঞান
তবেই তো রক্ষা হবে সাহসের মান।
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: :) ঐ বয়সে আর কতটুকুই পারিপার্শ্বিক জ্ঞান হবে। :)

১৮. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০১
মেহেরুবা বলেছেন: দৌড়ে গিয়ে সোজা আম্মার কোলে উঠে মুখ লুকিয়ে ফেললাম। সবাই সেটা দেখেও ফেলল। [/sb:`>

বড় বিলাই আপু আবার শরমও পায়!!
খিক..খিক.. ;)
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: বড় বিলাই আদতে বড়ই শরমিলা। :``>>

১৯. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৯
কাব্য বলেছেন:
এইবার কাইব্যের ছড়া শুনেন-

"যদি হইস তুই গেছো বিলাই
তোরে আমি ধইরা কিলাই

যদি হইস তুই জ্যান্ত মশা
তোরে আমি দিমু ঠাসা

যদি হইস তুই কোলা ব্যাঙ
দিমু তোরে জোরসে ল্যাঙ

যদি হইস তুই বিরাট হাতি
দিমু তোরে এক্টা লাথি"

আমি কি হনু রেএএএএএএএএএএএএ :-0

ডাক্টোর আফা আমার অছুখ :(
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: বান্দর আর কিছু পারুক না পারুক, লাফাইতে পারে বহুৎ।



আপনের অছুখের খেতা পুরি।

২০. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৪
মোহাম্মদ লোমান বলেছেন:
কালীদাস পন্ডিতে কয় শিশুকালের কথা,
নয় লাখ তেতুল গাছের কয় লাখ পাতা?

আমিও শিশুকাল আমলে না নিয়ে পাতা গোনার কাজে লেগে গেছি।
২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: সুন্দর উপমা দিয়েছেন তো।

২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: ইনার কাছ থেকে শিক্ষা নেন, অছুখ এমনেই ভালো হয়া যাবে।

২২. ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৬
শ।মসীর বলেছেন: স্টেজের ভয় দূর করার ভাল উপায় হচ্ছে শুরুতে দর্শকের দিকে না তাকানো.....একেবারে পিছনে তাকানো, যেন নিজেকেই শুধু বলছি এই টাইপ ........নীচের দিকে আর সামনের সারিতে যারা আছে তাদের দিকে তাকানো যাবেনা.......।

একবার বলতে শুরু করলে অবশ্য দেখা যায় ৩০সেঃ পরেই ভয় চলে যায়, শুরু করাটাই ঝামেলার। আরেকটা জিনিস মাইক্রোফোন কখনো মুখের কাছে ধরা যাবেনা একটু এ্যাঙ্গেল করে ধরতে হবে।

২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: টিপসের জন্য অনেক ধন্যবাদ, নেক্সট টাইম খেয়াল রাখব।

২৩. ২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫১
~স্বপ্নজয়~ বলেছেন: আপনে ছোটবেলাতেও লাড্ডু ছিলেন, বড় বেলাতেও লাড্ডুই আছেন ;) ;)
২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৩

লেখক বলেছেন: এই মূইল্যবান তথ্যটা সবাইরে জানায়া দেওনের জন্য ধইন্যবাদ। X(

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: Clicked.

২৫. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৪
শাহানা বলেছেন: শেখা যখন কবিতাটা পড়ছিল দর্শকরা চিৎকার করে বলছিল, কি হলো মাইক কই, আমরা শুনতে পাচ্ছিনা, মাইক দেয় না কেন। কবিতাটা ঠিক মতোন শুনতে না পেয়ে সবাই আফসোস করছিল। আমি দর্শকের সাথে চুপচাপ বসে ছিলাম।
২৮ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: আপনি হলেন টুপটাপ।:)

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৫

লেখক বলেছেন: :):):)

২৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
ভাবের অভাব বলেছেন: বেশ মজা পেলাম শুনে।

এতে আমার একটা ঘটনা মনে পড়ছে।

ছোট বেলাতে স্কুলের কোন একটা অনুষ্ঠানে গান গাইতে স্টেজে উঠেছিলাম। গান গাইতে গাইতে মাঝপথেই গানের একটা লাইন ভুল করে ফেলি, মাইক্রোফোন হাতেই গান থামিয়ে বলে উঠলাম "এজ্জা ভুল হয়ে গেল স্যার"।
এর পর বেশ অনেকদিন আমার নাম হয়ে গেছিলো--"ভুল হয়ে গেল স্যার"।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৯

লেখক বলেছেন: হা হা হা, মজার ঘটনা।:):):)

২৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯
অনুপম রঙ্কু বলেছেন: সবারই মনে হয় কিছুনা কিছু কাহিনি আছে! :) :) ইয়ে মানে, আমারো এমন এক ঘটনা ঘটছিলো.. যাক পড়ে মজা পেলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২১

লেখক বলেছেন: এইভাবে ঝুলিয়ে রাখলে তো চলবে না, কাহিনীর বর্ণনা চাই।

২৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: =p~ =p~ মারাত্মক! আমি জীবনে প্রথম আবৃত্তি করি, আমি হব সকাল বেলার পাখি, স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন, ক্লাস টুতে। তৃতীয় হয়েছিলাম, মা ছিলেন সাথে অনুষ্ঠানে, তৃতীয় হওয়ার লজ্জায় মাথা মাটিতে মিশে যাচ্ছিল আর খুব মন খারাপ ছিল। পরবর্তী জীবনে আমি এখন বিশেষ ফেলটুস ছাত্র হিসেবে আত্মপ্রকাশ করেছি অবশ্য। এখন পাশ নিয়া টানাটানি পড়ে। :(
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: তৃতীয় হয়েও মন খারাপ? বেচারা।

 

মোট সময় লেগেছে ০.৯৭১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কি চাই আমি নিজেই জানিনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই