ছেলে বাবু, মেয়ে বাবু :):)

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৭

শেয়ারঃ
0 0 0

আজকে এক হবু মা কে নিয়ে তার শাশুড়ি এসেছে। সব কিছু দেখে দেয়ার পর শাশুড়ি জিজ্ঞেস করল,

আপা ছেলে হবে না মেয়ে।
আমি বললাম, দরকারটা কী জানার?
-না একটু মনের শান্তি আর কি। কন না।
--অত শান্তির দরকার নাই, যখন হবে তখন জানবেন।
-কইলে সমস্যা কী?
--না কইলে সমস্যা কী?
-আপা জানার একটা শখ তো হয়।
--যখন আলট্রাসনো করেছে তখন জানতে চান নাই?
-জিগাইছিলাম, ঐ ডাক্তারে কয়, আমি কমু না, আপনারা যে ডাক্তাররে দেখাবেন তাকে জিজ্ঞেস করবেন।

আমি এর মধ্যেই সনোলজিস্টের দেয়া সংকেতটা দেখে ফেলেছি, ছেলে হবে তার। বললাম, আমি বলব না, বাচ্চা হলে দেখে নিয়েন।

এই প্রসঙ্গে আগেও একটা পোস্ট দিয়েছিলাম। আজকে আসলে অন্য একটা বিষয়ে লিখতে গিয়ে শুরুতেই এটার কথা মনে পড়ে গেল।

আজকে যেটা লিখতে চাচ্ছিলাম সেটা হল, বেশীর ভাগ ক্ষেত্রেই দেখি (সব সময় না কিন্তু) ছেলে বাবুরা অনেক চঞ্চল হয়, আর মেয়ে বাবুরা শান্ত-শিষ্ট। গতকাল এক মহিলা রোগী এসেছিল, সাথে তার স্বামী আর ছেলে। ছেলের বয়স ৮-৯ বছর হবে। এসেই আমার টেবিলের জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে দিল। আমি যতক্ষণ মহিলাকে দেখছিলাম ততক্ষণ সে তার গবেষণা চালিয়ে গেল। তার বাবা তাকে মানা করছে, কয়েকবার হাত ধরে টেনে সরিয়েও নিয়েছে, তবু তার গবেষণার উৎসাহের কমতি নেই। রুমে ঢুকেই ওয়েট মেশিনের উপর লাফ দিয়ে উঠে দেখল কত ওজন হয়েছে তার। পরে আমার কলমদানি উল্টে পাল্টে দেখতে গিয়ে সব কলম ফেলে দিল, আবার নিজেই সব তুলে সাজালো, পেপারওয়েটটার ওজন নিয়েও কিছুক্ষণ গবেষণা করল। এরপর ডেস্ক ক্যালেন্ডার নিয়ে গবেষণা করতে গিয়ে বাবার হাতে একটা মারও খেল, ক্যালন্ডারটা হাতে তুলে নিয়ে আর কিছুতেই বসাতে পারছিল না। শেষে আমিই তার হাত থেকে নিয়ে ঠিক করে বসালাম। যাবার সময় তার বাবা বকতে বকতে গেল, এই জন্য তোরে নিয়া কোথাও যাইতে ইচ্ছা করে না।

এর আগের দিনই এক মহিলা এসে আমাকে বলল, আপা আমার মেয়েটাকে নিয়ে আসব আপনার কাছে, আপনি একটু তাকে বলে দিবেন যেন ঠিকমত খাওয়া-দাওয়া করে আর আমার কথা শোনে, ও আবার ডাক্তার আন্টি যা বলে তাই করে। এরপর নিয়ে আসল একটা সাড়ে তিন বছরের ফুটফুটে মেয়েকে। সে রুমে ঢুকেই আমাকে মিষ্টি গলায় সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে তাকে বসালাম। সে আমার প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিল। পুরোটা সময় শান্ত হয়ে বসেছিল। প্রেসক্রিপশন লেখার পর আমি বললাম,

তুমি কিন্তু মামনি ঠিকমত খাওয়া-দাওয়া করবে, নাহলে তোমার অসুখ ভালো হবে না আর আম্মু যা বলবে শুনবে, যা খেতে বলবে খাবে, কেমন?

সে সাথে সাথে ঘাড় নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে খাবো, কিন্তু আমি আজকে ভাত খেয়েছি তো।
-তাই নাকি? খুব ভালো মেয়ে তো তুমি। প্রতিদিন এভাবে ঠিকমত খেয়ো তাহলে।
-আচ্ছা খাবো।

যাবার সময় নিজেই আবার সালাম দিয়ে দিল।

মনে মনে ভাবলাম, এই দুই পিচ্চিকে পাশাপাশি দেখলে কেউ আর ছেলে বাবুর জন্য উতলা হত না মনে হয়।

তাই বলে আবার এমন না যে ছেলে বাবু আমার পছন্দ না। আমার দুই ভাগ্নে আমার খুব খুব প্রিয়। ওরাও কিন্তু ভীষণ রকমের চঞ্চল।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাচ্চাবাবু ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪১
পুরাতন বলেছেন: আপ্নে খুব ঘাড় ত্যাড়া মানুষ :P
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৫

লেখক বলেছেন: বুঝছেন এতদিনে।:)

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪২
মেহেরুবা বলেছেন:
আমিও ছোটবেলায় একটা মেয়ে বাবু ছিলাম!;)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৭

লেখক বলেছেন: তাই নাকি? নতুন একটা তথ্য জানলাম।;)

৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪২
হা...হা...হা... বলেছেন: আমার জন্মের আগে ডাক্তার যদি কোন টেষ্ট করতে বলে আমি ডাক্তারকে বলে দেব টেষ্ট করেন ঠিক আছে কিন্তু আমার সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা বলবেন না। আমি জন্মের আগে সন্তান কি হবে জানতে চাই না। আগে থেকে জেনে গেলে বাবা হওয়ার আনন্দ কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: হা...হা...হা... বলেছেন: আমার জন্মের আগে ডাক্তার যদি কোন টেষ্ট করতে বলে

আপনার জন্মের আগে টেস্ট করতে বললে আপনি কেমনে ডাক্তারকে জানাবেন যে আপনি ছেলে না মেয়ে সেটা আপনি জানতে চান না। :P :P :P

৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আমি অহনও বাবু তয় বড়....



বাসায় আমারে সবাই বাবু কইয়্যা ডাকে.. :(
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫০

লেখক বলেছেন: বাবু, দুষ্টুমি করে না, চুপচাপ খেয়ে নাও, তারপর লক্ষ্মী ছেলের মত ঘুমাতে যাও।

৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৫
রাজিব খান০০৭ বলেছেন: আপনি ডাক্তার আগে বলবেন না। আমি একটা জটিল সমস্যায় আছি। ঘুমাইলে আমার চোখের পাতা বন্ধ হয়ে যাই? আমার কি পরিক্ষা করা দরকার? ;) ;)




আপা কিছু মনে করবেন না। এট্রু ফান করলাম।
আপনার লেখা ভালো লেগেছে।+
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: ফান করলেন নাকি? আমি ভাবলাম সত্যি বুঝি। আমার কাছে একবার এক রোগী এসে বলেছিল, আপা আমার না খাইলে আর ক্ষিদা লাগে না। আমি বলেছি, আর ঘুমাইলে যে চোখে দেখেন না সেইটাই তো কইতে ভুইলা গেছেন।:):):)

৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৬
আমিনুল ইসলাম বলেছেন: পুরাতন বলেছেন: আপ্নে খুব ঘাড় ত্যাড়া মানুষ ;)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: জ্বী, ত্যাড়া ঘাড় নিয়ে খুব সমস্যায় আছি।

৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৭
শওকত হোসেন মাসুম বলেছেন: কথা ঠিক। আমার মেয়েটা অনেক লক্ষী। যা বলি তাই শোনে। আর ছেলে যা বলে আমরা তাই শুনি। :(
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: হা হা হা। আপনার ছেলে-মেয়ে দুজনেই হেব্বি কিউট। ওরা কি মায়ের মত হয়েছে?;)

৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯
নিরব হাসি বলেছেন: ছেলে বাবু হোক আর মেয়ে বাবু হোক, একটা বাবু -ই যথেষ্ট :)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৫

লেখক বলেছেন: বাবু না থাকাও কোন ব্যাপার না।

৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২
ম্যাক্স বলেছেন: শুধুই গুডলাক বলে আসলেন। কোন উপায় বা চিকিৎসা থাকলে বলেন। কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৬

লেখক বলেছেন: আমার জানা নেই। দুঃখিত। আমি নিজেও একই রোগে ভুগছি।

১০. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৩
কালপুরুষ বলেছেন: আমি ছোটবেলায় একটা ছেলে বাবু ছিলাম আর মেয়ে বাবুদের খুব পছন্দ করতাম। বড় হবার পর আমি আর সেই ছেলে বাবুটি নেই। তবে মেয়ে বাবুদের এখনো পছন্দ করি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৮

লেখক বলেছেন: আরে! আরেকটা নতুন তথ্য জানলাম আজকে।;)

১১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৪
আন্ধার রাত বলেছেন:
সবাইকে বাচ্চা না নিতে উৎসাহ দিন।
এত মানুষ দিয়ে বাংলাদেশ কি করবে? কোরবানীর সময় যদি মোটকুগুলোর ব্যবস্হা করা যেত তাহলে ভাল হত। :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৯

লেখক বলেছেন: বাচ্চা না নেয়ার বুদ্ধিটা আমারও পছন্দ। কিন্তু কোরবানীর কথা কী বলতে চাইলেন বুঝলাম না।

১২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৮
সব্যসাচী প্রসূন বলেছেন: কথা একদম সত্য ... আমার বোন আর আমাকে দিয়ে বিবেচনা করলেই বুঝতে পারি :)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: সবসময় যে এমন হয় তা কিন্তু না। আমার ছোট বোন বাবুকালে চুড়ান্ত রকমের দূরন্ত ছিল।

১৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এইটা একদম ঠিক বলছো আপু যে মেয়ে বাবুরা শান্ত-শিষ্ট হয় B-)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: সবাই না হলেও বেশীর ভাগ।:)

১৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৩
পল্লী বাউল বলেছেন: কালপুরুষ বলেছেন: আমি ছোটবেলায় একটা ছেলে বাবু ছিলাম আর মেয়ে বাবুদের খুব পছন্দ করতাম। বড় হবার পর আমি আর সেই ছেলে বাবুটি নেই। তবে মেয়ে বাবুদের এখনো পছন্দ করি।

আমিও :`> :``>>
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: এখনও মেয়ে বাবুদের দেখলে শরম পান নাকি? :P

১৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৩
কষ্ট শিকারি বলেছেন: হা...হা...হা... বলেছেন: আমার জন্মের আগে ডাক্তার যদি কোন টেষ্ট করতে বলে আমি ডাক্তারকে বলে দেব টেষ্ট করেন ঠিক আছে কিন্তু আমার সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা বলবেন না

হা...হা...হা... কি এখনও জন্ম নেন নাই B:-) B:-) :| :|
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: সেটাইতো দেখছি।

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৭
ওরাকল বলেছেন: জেনেটিক (বদ) অভ্যেস আর কি :(

এই বেশি চুপ-চাপ থাকার কারনে মেয়ে বাবুগুল বড় হ্য়ে নিজের প্রাপ্যটাও বলার সাহস রাখেনা। আর ছেলেগুল ঠিক উল্টো -কারো কথাই শোনে না, যা প্রাপ্য নয় তাও তার :)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: এই কথাটা খুব মনে ধরল।

১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৮
ছিনতাইকারি বলেছেন: আফা, ডাক্তররা সবাই আমার কলিগ। কিন্তু আমার কামডা ইট্টু রিস্কি। ঠোলায় ধরলে খবর আছে আমার। কিন্তু আপনেগো হেই সমইস্যা নাই। সবি লিগ্যাল রাহাজানি। নরমাল ডেলিভারি হৈতে পারে এমুন প্রেগনেন্ট মহিলারেও ধইরা জব কৈরা দিল আর পয়সা জেবে ঢুকায়া লৈল। কুনু সমইস্যাই নাই। কি কন আফা???

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: হুমম।

১৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: খুব ভালা কাম করছেন। একশটা ধন্যবাদ।

আমার ছোটবোনরে দেখলে আপনার ধারণা এমনিতেই উল্টাইয়া যাইব। দ্যা গ্রেটেষ্ট ঘাড়তেড়া ইন দ্যা ওয়ার্ল্ড। ওর মত ঘাড়তেড়া আর বদমেজাজি দুইন্যাতে আর একটাও নাই। মারামারিতে সিদ্ধহস্ত আর শরীরেও প্রচুর শক্তি। লম্বায় আমার সমান। মারাত্মক রকমের ঠোটকাটা। বাপের যত বদমেজাজি গুন আছে সব ওর আছে। তয় এত ভালা হইয়াও মেধার দিক দিয়া আমি ওর তুলনায় গাধার মত একটা ইতর প্রাণী বিশেষ। দোয়া রাইখেন ওরে ডাকতর বানামু। আপনের মত ঝাড়ির উপ্রে রাখব সবাইরে :)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আমি কিন্তু সব ক্ষেত্রে এমন হয় না এটা বলে দিয়েছি।

১৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ছিনতাইকারী ভাই আমি কিন্তু আছি আপনের লগেই। আছেন কিরাম?? =p~ =p~ ইয়া অপিয়াত উজনাল ভাম!
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: দূর, কোডওয়ার্ডে কতা কয়।

২০. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩২
টুটুল বরকত বলেছেন: ছেলে আজীবন সবার কাছে বাবুই থেকে যায় ।
মেয়েরা তরুনী, স্ত্রী ,মা , নানী এরপর বুড়ি হয়ে যায় ।
এজন্য বাবু বলতে ছেলেদেরই বুঝায় ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ভালো পর্যবেক্ষণ।

২১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
ছিনতাইকারি বলেছেন: বারামদি ভাই আম্নে এইসব কি লেকেন? গালিগালাজ নাতো আবার? আমারে চিনা ফালাইলেতো মুছিবতে পৈরা যামুগা। আইন কানুন ভংগ কৈরা দৌড়ের উপ্রে আছি এম্নেই ;)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: দৌড়ানি স্বাস্থ্যের জন্য ভালো।

২২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ইয়া ভিদিল ইশও আদিন войкунто মোঝেত বিত এতা তোঝে ভাস। পাতামুস্তা কাক ভুই পিসিতে তাক ঝে নাপিছান্না তাম আদিন রাছকাজ। ইয়া তাম তোঝে স্প্রোছিল কাক ভাসে দেলা। প্রভেরিয়াইতে ইছলিয়ে ইয়েস্ত ভ্রেমিয়া।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ধুত্তুরি এইবার মাইর দেওনের কাম।

২৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৮
ছিনতাইকারি বলেছেন: আমিও ছুটু বেলায় ছেলে বাবুই আছিলাম কা.পুরুষদা'র মতন। আশ্চাইর্য মিল আমার আর উনার মইদ্যে!! আমিও মেয়ে বাবুগো খুব পছন্দ কোরতাম। এখনো করি। হেলিগাই আমার বিবি যখন কনসিভ করলো মনে মনে খুব আশা করলাম একটা মেয়ে বাবুর। কিন্তু বংশের ধারা, কি আর করা। হৈল একটা ছেলে। আর এমুন বান্দর। হারাদিন খালি মাইরপিট করে। আমারে আর ওর মা'রে দৌড়ের উপ্রে রাখে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০০

লেখক বলেছেন: দোয়া করি নেক্সট টাইম একট লক্ষ্মী মেয়ে বাবু পেয়ে যাবেন।

২৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৬
মন মানে না বলেছেন: ছেলে বিলাই , মেয়ে বিলাই ;) ;) ;) ;) B-) B-) B-) B-)
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০০

লেখক বলেছেন: কইছে আপনেরে।

২৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৬
এস বাসার বলেছেন: আমার বড় ভাইয়ের মেয়েটাকে দেখলেই শান্তি লাগে কিন্তু ভাইস্তা আমি সহ সবাইকে সকাল থেকে রাত ১-২টা পর্যন্ত নাচের উপরেই রাখে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: ভাইস্তার পুতিভায় মুগ্ধ।:)

২৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই, মেয়েবাবুগুলো খুব শান্তশিষ্ট হয়, আপনই তার জ্বলন্ত উদাহরণ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: আর আমার ছোট বোন ঠিক তার উল্টো। অবশ্য সবই বাবুকালের কথা।

২৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
তায়েফ আহমাদ বলেছেন: ছেলে বাবুর গবেষনার দিকে ঝোঁক থাকায় বোঝা গেল, কালে কালে একে দিয়ে কিছু একটা হবে। মেয়ে বাবুর ভালমানুষি থেকে বোঝা গেল, একে দিয়ে কিছু হবে না; পরের কথায় নাচে।
:P
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৮

লেখক বলেছেন: বড় হয়ে না চাইলেও পরের কথায় নাচতে হবে, তারচেয়ে মন থেকে এরকম হওয়াই ভালো।:(

২৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৮
শাহানা বলেছেন: আমাদের বাসায় আমার ভাইটা ছিল খুব শান্ত। ও ছোট থাকতে আমি খুব অবাক হতাম, বাড়িতে ছোট বাচ্চা থাকতেও ডেস্কের উপর জিনিস পত্র রাখা যায়? ধরে না? তবে আমার ছেলে সে সব ভুলিয়ে দিয়েছে, কোন কাজ করতে দেখলেই হলো, বলবে "তা" আর একটা জিনিস ফেলবে, আবার বলবে "তা !" আবার আরেকটা ফেলবে। এভাবে এক সেকেন্ডে ৪/৫ টা জিনিস ফেলে দিয়ে চলে যাবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: ও হল মাটির মানুষ, তাই সবকিছু মাটিতে দেখতে পছন্দ করে।:)

২৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০২
কাঠের খাঁচা বলেছেন: রাজিব খান০০৭ বলেছেন: আপনি ডাক্তার আগে বলবেন না। আমি একটা জটিল সমস্যায় আছি। ঘুমাইলে আমার চোখের পাতা বন্ধ হয়ে যাই? আমার কি পরিক্ষা করা দরকার?

আমার সমস্যা আরো জটিল। খাইলে ক্ষুধা লাগেনা। মিষ্টি জিনিস খাইলে কখনও ঝাল লাগেনা। আর কথা কই মুবাইলে কিন্তু মানিব্যাগের টাকা শ্যাষ হয়া যায়।

ছুডুবেলায় আমি রাজ্যের দুষ্ট ছিলাম। এখন কি জানি হয়া গেসে। আমার মত ভদ্র, সুশিল, চুপচাপ আর ভালু পুলা কোথাও খুইজা পাওয়া যাইতেসে না।

তয় অনেকের মত আমিও কই। বিলাইপু ত্যাদড় আছেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন: আর কথা কই মুবাইলে কিন্তু মানিব্যাগের টাকা শ্যাষ হয়া যায়।

এই সমস্যার সমাধান আছে। নিজের মোবাইলে কথা না বলে সবসময় অন্যের কাছ থেকে ধার করবেন। নিজের মোবাইলে শুধু কল রিসিভ আর মিসকল দিবেন।;)

৩০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২০
অনন্ত দিগন্ত বলেছেন: অবজেকশন !!!! .... পোষ্টের কন্টেন্টের বিরুদ্ধে আমি ভীষনরকম প্রতিবাদ করছি ... আমায় দেখে কি এমন বান্দর টাইপ মনে হয় নাকি, হু ? /:)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: তোমাকে দেখে মনে হয়, ছেলেটা শান্ত হয়ে বসে আছে বটে, কিন্তু মাথায় রাজ্যের দুষ্টুমি বুদ্ধি ঘুরছে, যে কোন সময় দুষ্টুমি শুরু করে দিতে পারে।

৩১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৩
শ।মসীর বলেছেন: ছেলে বাবু মেয়ে বাবু !!!!!!!

আপাততঃ এই বিষয় নিয়া ভাবার মনে হয় কোন মানে নাই ;)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১২

লেখক বলেছেন: আচ্ছা থাক আর লজ্জা পেতে হবে না, আপনি না হয় পরেই ভাববেন, যখন ভাবার সঙ্গিনী থাকবে সাথে।

৩২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১২
হোদল রাজা বলেছেন: আপু, আপনি একবারে ঠিক কথাটা বলছেন!!

বাবু মেয়েরা ছোট বেলায় খুবই ঠান্ডা থাকে,সত্য! আর তারপর আস্তে আস্ত বড় বিড়াল হয়ে সবাইকে দৌড়ের উপর রাখে!

আর ছেলে বাবুরা ছোট বেলায় সবাইকে খানিক দৌড়ের উপ্রে রেখে একটু বড় হয়ে নিজেই হোদলে পরিনত হয়!! ঠিক না? ;)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন: আরে আপনি দেখি আমার মনের কথাটাই বলে ফেললেন।;)

৩৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২০
কঁাকন বলেছেন: আমি অবশ্য ছেলেবাবু মেয়েবাবু সববাবুতে শান্ত চন্চল দুই রকমের কম্বিনেশব দেখসি তবে পার্সোনালি আমার ছেলে হোক মেয়ে হোক চন্চল বাচ্চা ভালো লাগে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: কিছু বাবু আছে চঞ্চল, কিন্তু বিরক্ত করে না, আর কিছু আছে সব জিনিসপত্র নষ্ট না করে শান্তি পায় না। ১ম টাইপের চঞ্চল বাবু ভালোই লাগে।

৩৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩০
আরিয়ানা বলেছেন: উমম মজার লেখা। ছেলেরা চঞ্চল না হলে আবার এ্যভনরমাল লাগে হা হা হা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন: এইটা অবশ্য ঠিক কথা।:)

৩৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমিও ছুটু বাবু, আমারেও কিচু এডভাইচ দেন ...
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: চুল আচঁড়ায়া পড়তে বও। মডেলিং বহুৎ হইছে।

৩৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৭
সামিউর বলেছেন: আমার মামাতো বোনরে দেখলে আপ্নি আপনার কথা উইথড্র করবেন। পিচ্চিরা এত বান্দর হয় তা আমার ফুপাতো ভাইফের মেয়েদের না দেখলে বুঝা যায়না। কিন্তু তার পরও আমি বাবুদের পছন্দ করি।

আবার ভয়ও পাই !!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: আমি তো বললাম বেশীর ভাগ ক্ষেত্রের কথা। আর দূরন্ত মেয়ে বাবুতো আমার ছোট বোনই ছিল।

৩৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৩
চতুষ্কোণ বলেছেন: এই পোস্টে লেখক সজ্ঞাণে পুলাদের প্রতি তেব্র বিষ্দেগার করিয়াছেন। রিপুর্ট করা হৈল.....
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: খাইছে, কই পলাই।

৩৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৩
হাল্ক বলেছেন: ব্লগ পইড়া মজা পাইছি।
আমার কথাও কিছু বলি।

আমরা পিঠাপিঠি দুই ভাই ছিলাম। আমার মায়ের জীবনীশক্তির অর্ধেক আমরা দুই ভাই নষ্ট করে দিয়েছি। অসাধারন গায়কী ক্ষমতা নিয়াও আমার মা লাইফে গৃহবধুর বেশি কিছু করতে পারে নাই শুধু আমাদের দুইজনকে মানুষ (!) করতে গিয়ে।

এদিকে, দুইটা বোন হইছে খুব শান্ত। নরম মনের মানুষ। নিজের পড়া বাদ দিয়া , কাজের মেয়ের পড়ালেখা নিয়া চিন্তা কইরা বেড়ায়-এই রকম ভালো মানুষ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: যাক তাইলে আপনে রিপুট করবেন না নিশ্চিত হইতে পারলাম।

৩৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৭
চতুষ্কোণ বলেছেন: আমার কিন্তু চঞ্চল আর ঘাড় ত্যাড়া ;) পুলাপাইনই পছন্দ B-) :P
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: নিজের মত হইলে পছন্দ তো হবেই।

৪০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮
সামহোয়্যার আউট বলেছেন: ভাবলাম ছেলেটা আমার মতই সান্ত হবে.......কিন্ত হল উল্টা
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ছেলেটা আম্মুর মত হয়ে গেল, তাই তো?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৮

লেখক বলেছেন: হুমম।

৪২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩
মোহাম্মদ লোমান বলেছেন: আমার উনিতো বাচ্চা পেটে থাকতেই বলে দিতে পারে সে ছেলে নাকি মেয়। আমার দুই ছেলের ব্যাপারে, আমাদের দুই ভাড়াটিয়া (শব্দটা আমার পছন্দ না, তবে অন্য কোন প্রতিশব্দ জানা নাই বিধায়...) ভদ্র মহিলাদের ছেলে সন্তান হবে তাও বলে দিল সিটিস্ক্যনের আগেই।

ছেলেরা নাকি পেটের ভিতরও দুস্টুমি করে ( ওর ভাষায় লাথি মারে), কখনো এমন চুপ চাপ থাকে যেন তার অস্থিত্বই নেই। এসব দুস্টুমি থেকে নাকি সে বলে দিতে পারে আগন্তুক ছেলবাবু নাকি মেয়ে বাবু।

বাচ্চার চঞ্চল না হলে বাচ্চ বাচ্চা মনে হয় না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৬

লেখক বলেছেন: সিটিস্ক্যানের জায়গায় শব্দটা আলট্রাসনো হবে।

আমার বড় ভাগ্নে পেটে থাকতে চূড়ান্ত রকমের শান্ত ছিল, এখন সে কোন কাজ না পেলে এমনি এমনি লাফাতে থাকে, তবু চুপচাপ থাকতে পারে না।

৪৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৫
পাষাণী০০৯ বলেছেন: চঞ্চল বা শান্ত যাই হোক না কেন মেয়েরা অনেক বেশী অনুভূতিশীল হয়।এটা অবশ্য আমার ব্যক্তিগত মত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০০

লেখক বলেছেন: হয়ত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০১

লেখক বলেছেন: :)

৪৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
অপ্‌সরা বলেছেন: মেয়ে বাবুরা( দু একটা ছাড়া :P) যে ছেলেবাবুদের চাইতে কত্ত লক্ষী যে আমার চাইতে কেউ বেশী জানেনা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৩

লেখক বলেছেন: হি হি হি, আমিও জানিতো।

৪৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২১
এন এইচ আর বলেছেন: একদিন আমার ইয়ে বলতেছিল ""আমারা ১০টা ছেলে বাবু নেব""

আমি বলি সেটা কিভাবে হয়। সব যে ছেলে বাবু হবে তা কি কেউ বলতে পারে।

ও বলে ১০ টা ছেলে বাবুর জন্য ২০ সন্তানের মা হতে আপত্তি নেই। কদিন পরেই...ওর এক বোনের ৫ বছরের ছেলে ওদের বাসায় আসে। ঐ বাবুটা এতো দুষ্ট ছিল ........ ইয়ের পড়ার টেবিল আর রাতে কেউ চিনতে পারেনি। বেচারীর সব নোট দুষ্ট টা ছিড়ে টুকরো টুকরো করেছে........।

এখন বলে তার ১০টা তো দুরে থাক ১ টাও দরকার নাই ছেলে বাবু :( :(



আর মজার কথা হচ্ছে আজকে আমার আম্মা আমাকে অবুজ শিশু বলেছে..........।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৬

লেখক বলেছেন: হা হা হা। ভালোইতো। অবুঝ শিশুটা ভালো আছে তো?

৪৭. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩০
কাব্য বলেছেন: ছেলে বাবু দুষ্টু হইতারে কিন্তুক কাইব্য বাবুটা খুবই লক্ষী :> :> :``>> 8-|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: কাইব্য কি তাইলে ছেলে না? :-*

৪৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১
সুবিদ্ বলেছেন: খুবই মজার অভিজ্ঞতা.......আমার ডাক্তার বন্ধুরা এখনো গাল দেয়, আমি কেন ডাক্তারি পড়লাম না......ওদের ধারনা আমি নাকি খুব কেয়ারিং ডক্টর হতাম;)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৪

লেখক বলেছেন: আপনার কপাল ভালো যে হন নি।

৪৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪
রাতমজুর বলেছেন: মেয়ে বাবু কিনবো :)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৮

লেখক বলেছেন: এখানে কোন বেচাকেনা হচ্ছে না, ভুল জায়গায় চলে এসেছেন।:)

৫০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭
শাওন৩৫০৪ বলেছেন: এডাতো পিউর রেসিজম....রিপোর্ট কর্লাম আর মাইনাস দিলাম.....;):P


কেমন আছেন?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩১

লেখক বলেছেন: রিপোর্ট কইরা জিগান কেমন আছি? বাইচা আছি এখনও। আপনার খবর কী?

৫১. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৮
কাঠের খাঁচা বলেছেন: হোদেলে রাজার কমেন্ট পইড়া ব্যপক মজা পাইলাম :D :D :D :-B :-B :-B
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: যেইটা আমি কইতে পারিনাই পোস্টে সেইটা হোদল রাজা কইয়া দিছে।:)

৫২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৯
সাধারণমানুষ বলেছেন: আমি খুব ভালো ছেলে বাবু ছিলাম , তার প্রমান :)
* নানা বাড়িতে আমার ভয়ে ম্যাচ, লাইটার লুকায়া রাখা হইত ।
* এক মেয়ে বাবু ছিল সম্পর্কে খালা হয় কিন্তু আমি সিনিয়র B-) সে খাইতে না চাইলে বা কিছু করতে না চাইলে তাকে আমার ভয় দেখায়া কাজটা সহজেই করান যাইতো ;)
* ছাদের চিলেকোঠার কোথায় চড়ুই পাখি বাসা বাধলো তা আমার চেয়ে আর কেউ ভাল জানতো না :P এবং বারবার আমার কাছ থিকা চড়ুই পাখির বাচ্চা কেড়ে নেয়া হইত :(

অতএব বলা যায় সাধারণমানুষ এককালে ভাল ছেলে বাবু ছিল :)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৩

লেখক বলেছেন: (প্রমাণিত)

৫৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমি ছুটকালে ভালু লুক ছিলাম । বড় হয়ে নাকি বান্দর হইছি!! ( মাতৃ দেবীর মন্তব্য!!! )
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: মাতৃদেবীর মন্তব্য শিরোধার্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৪

লেখক বলেছেন: এত চোখ টিপি কিসের? B:-/

৫৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:২৩
রাতমজুর বলেছেন: এহ! ডাক্তার খালা দেখি বড়দের মতই বোক! আরে বোকা, বাবু তো হাসপাতাল থেকে কিনে আনতে হয়! (কপিরাইট: পেঙ্গুইন)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ওরে তাই তো, আমার ভাগ্নেও তো সেটা জানে, আমি যে কেন এত বোকা।

৫৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৬
আমি ভাল আছি বলেছেন: চঞ্চলদের ভালা পাই। নিজে শান্ত প্রকৃতির তো তাই। শান্ত বলে অশান্তদের কাছ থেকে অনেক মার খেয়েছি ছোটবেলায়।:((
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০২

লেখক বলেছেন: আমার দলে আছেন আপনি।

৫৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
সাইফুর বলেছেন: আমার ভাগিনা আর ভাগনি দুইটাই শান্ত
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: শান্তিতেই আছেন তাইলে।

৫৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০
মোহাম্মদ লোমান বলেছেন: আলট্রাসনো শব্দটি স্মরণ করে দেয়ার জন্য ধন্যবাদ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: পোস্টের শুরুতেই এটা নিয়ে বলেছি।:)

৫৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
আর আমরা করি খামার বলেছেন: ক্যাসেট প্লেয়ারের ইলেকট্রিক কর্ডে ঝোলার চেষ্টা করতাম, একটু বড় হয়ে ঘড়ি ক্যালকুলেটর থেকে সব কিছুই কেমন করে কাজ করে টেস্ট করে দেখতাম :( ধুমধাম পড়ে যেতাম :( টিনের গেটে দোলনা-দোলনা খেলতে গিয়ে একগাদা কেঁটে গিয়েছিলো, তিন চার ধাপ একসাথে পার হতে গিয়ে সিঁড়িতে হুড়মুড়িয়ে পড়তাম, পাখি পাখি খেলতে গিয়ে তালগোল পাকিয়ে আছাড় খেয়ে পড়েছিলাম :( এখন একদম শান্ত হয়ে গেছি :( তবু মাঝে মাঝে একপায়ের সালোয়ারের নিচের ঘেরে অন্য পায়ের বুড়ো আঙুল ঢুকে গিয়ে আছাড় খেয়ে পড়ে গিয়ে নাকে দাঁতে ব্যাথা পাই :( :( তবু পোস্টের সাথে একমত :( তবু আপনাকে প্লাস :( :( :( :(
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: বুঝছি আপনি আমার ছোটবোনের হারিয়ে যাওয়া যমজ বোন।;)

৬০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৯
জেরী বলেছেন: আমার মেয়েবাবু অনেক ভালো লাগে। বান্ধবী কণাকে কয়েকবার বলেছি ওর কিউটি মেয়েটাকে যেন আমাকে দিয়ে দেয় :)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: ছেলের বউ করে নিয়ে আসেন।:)

৬১. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪
তামিম ইরফান বলেছেন: আমার টা যে কি হয় কে জানে?????
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: বান্দরের উত্তরসুরী কেমন হবে সেটা আসলেই চিন্তার কথা।;)
তা কবে নাগাদ সুখবরটা আসতে পারে?

৬২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০০
ইজীটক বলেছেন: বিভিন্ন পরীক্কার রিজাল্ট দেকলেই বুঝতে পারন যায়, ছেলেরা কতটা বান্দর আর মেয়েরা কত ভাল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: সব আসলে পার্শিয়ালিটি, তাই না?:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: আগাম অভিনন্দন।:)

৬৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৮
কাব্য বলেছেন: কাইব্য হইলো exceptional :P
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: সন্দেহজনক কথাবার্তা।;)

৬৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১২
কাব্য বলেছেন: ডাক্টোর আফা,আপ্লের কইলাম বর্ষফুর্তি হইছে !:#P।কেগ কুই X(?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: এই বান্দরটা এত কিছু খেয়াল করে কেমনে। বর্ষফুর্তি হইলে হইতে পারে, আমার মনে ফুর্তি নাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বর্ষফুর্তির শুভেচ্ছা লন!

কেক্কুক কই?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: আবার ধন্যবাদ। কেক ঐ যে আপনের কাছে দেখা যায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: :):):):):)

৬৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১২
আমি ভাল আছি বলেছেন: ইজীটক বলেছেন: বিভিন্ন পরীক্কার রিজাল্ট দেকলেই বুঝতে পারন যায়, ছেলেরা কতটা বান্দর আর মেয়েরা কত ভাল।






এত ভালরা যায় কোথায়??:(
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: সংসারের জাঁতাকলে পিষ্ট হয়ে যায়। :(

৭০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩
নীল-দর্পণ বলেছেন: আমি কিন্তু একটা মেয়ে বাবু :)
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: যে কপালে নজর-তাড়ানি টিপ দিয়া আঙ্গুল চুষে।

৭১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
করবি বলেছেন:
এমনও আছে দুইটাই ছেলে বাবু
বড়টা খুব শান্ত
ছোট টা খুব দুষ্ট । :)


০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: ভালোইতো দুই রকম অভিজ্ঞতাই হয়ে গেল আপনার।:)

৭২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৯
জনৈক আরাফাত বলেছেন: আমি কিন্তুক ছেলে বাবু। কিন্তু, কাউরে নাকি জ্বালাইনি!
/:)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১২

লেখক বলেছেন: You are exceptional.:)

 

মোট সময় লেগেছে ২.৪২৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কি চাই আমি নিজেই জানিনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই