চতুর ঘুঘুর মতো প্রত্যেকটি ফাঁদ এড়িয়ে চলছিলাম।
কোন ফাঁদেই পারোনি বাঁধতে।
সব শেষে বাঁধলে কঠিন প্যাঁচ
পাতলে ভালবাসার ফাঁদ
আর আমিও সেই ফাঁদকে ভালবাসা ভেবে জড়িয়ে গেলাম
আমার হাত, পা, হৃদয়, আত্মা
যখন সেই ফাঁদে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল
ঠিক তখনি-
ঠিক তখনি তুমি স্বরূপে আবির্ভূত হলে
আমার অস্থি মজ্জা, হাড়, হৃৎপিণ্ড খেয়ে চলে গেলে
চলে গেলে তোমার নিয়মে অন্য শিকার ধরতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



