ইউনুস সাহেব, আমাদের এই অভাগা জাতীর মানসম্মান বিশ্ববাসীর কাছে খুব একটা উঁচুতে নাই। সারা পৃথিবীর মানুষ জানে আমরা একটি দুর্নীতিগ্রস্ত জাতী। হঠাৎ করে বিশ্ববাসীকে একহাত দেখিয়ে দেয়ার সুযোগ করে দিয়েছিলেন আপনি ও আপনার গ্রামীন ব্যাংক। বুকটাকে সাড়ে তিন ইঞ্চি ফুলিয়ে তাদের বলতে পেরেছিলাম, '' এই দেখ, আমরা শুধু দুর্নীতিবাজের জন্মই দিইনি, আমাদের ইউনুসের মতো সন্তানও আছে।'' বিশ্ববাসী অন্তত আপনার জন্য হলেও আমাদের একবার শ্রদ্ধার চোখে দেখতে বাধ্য হয়েছিল।
যদিও ক্ষুদ্রঋণ নিয়ে আপনার ভুমিকা বরাবরই এই দেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ ছিল। প্রশ্নবিদ্ধ ছিল আপনার নোবেল পুরুষকার পাওয়াও। কারণ আমরা জানি আপনার বান্ধবী হিলারি ক্লিন্টন ও তার স্বামী বিল ক্লিন্টন আপনার খুব ভক্ত। আপনি তাদের বোঝাত সক্ষম হয়েছিলেন যে আপনি ক্ষুদ্রঋণ দিয়ে গরিব মানুষের ভাগ্য উন্নয়নে ভুমিকা রাখতে পারছেন। সুতরাং তারা আপনার কথা বিশ্বাস করেছিলেন এবং আপনার নোবেল পাওয়ার জন্য লবিং করেছিলেন। শেষ পর্যন্ত তাদের সহযোগীতায় আপনি নোবেল পুরুষ্কারের পকেটে পুরে নিতে সমর্থ হয়েছিলে। বাস্তবে আপনার ক্ষুদ্রঋণ যে গরিবকে কত ধনী করতে তা আমি আমার এই পোষ্টে লিখেছিলাম।
আপনার নোবেল পুরষ্কার প্রাপ্তির আনন্দে আমরা আপনার বাস্তব ভুমিকা ভুলে গিয়েছিলাম। আপনার নোবেল প্রাপ্তি নিয়ে মনে সন্দেহ থাকলেও মুখে ঠিকই বলেছি '' নোবেল পুরষ্কার পাওয়ার যোগ্যতা ছিল বলেই ইউনুস নোবেল পেয়েছ।''
আপনি যত উচুতে উঠার কথা আমরা বাঙ্গালী জাতি আপনাকে তারো অনেক উচুতে তুলে ধরেছিলাম। অথচ সেই আপনি আজ আমাদের ততধিক উচু থেকে ছুঁড়ে ফেলতে বসেছেন। আজ আপনার বিরুদ্ধে উঠেছে সবচে বড় দুর্নীতির অভিযোগ।
আজ আমাদের সারা জাতীর একটাই প্রার্থনা। আপনি যাতে এই অভিযোগ থেকে মুক্তি পান, আপনার বিরুদ্ধে উঠা অভিযোগ যাতে মিথ্যা প্রমানিত হয়। আপনি নির্দোষ প্রমান হওয়া প্রয়োজন যত না আপনার ও আপনার গ্রামীন ব্যাংকের প্রয়োজনে তার থেকে বেশী আমাদের মান সম্মান রক্ষা করার জন্য। আপনি দুষি হলে যে আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। সারা পৃথিবীর মানুষ বলবে, ''দেখ, যে বাংলাদেশী নোবেল পেল সেও একজন দুর্নীতিবাজ।'' এই কথা যাতে শুনতে না হয় তার জন্য আপনার জন্য প্রার্থনা।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



