somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাগদা তো-ভ রাশিয়া-৩

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘাবড়ালে চলবে না তাহলে এরা পেয়ে বসবে। মস্কোর পুলিসের পাল্লায় যারা পড়েনি তারা বুঝবে না এরা কি ভয়ঙ্কর!
‘তোমরা ভুল ইনফরমেশন পেয়েছ। আমরা ওসব রাখি না। ইচ্ছে হলে সার্চ করতে পার।’
ওরা যেন এইটেই চাচ্ছিল- আমার কথায় নিশ্চিত খুশী হল। আবার অমায়িক হেসে বলল, তোমাদের দেখে মনে হয় না এর ব্যবসা কর বা এসব ব্যাবহার কর কিন্তু …
কাঁধ শ্রাগ করল যেন তারা অপারগ, আমাদের রুম সার্চ করা ছাড়া অন্য কোন উপায় নেই ‘ইনফরমেশন যখন পেয়েছি তখন এই রুটিন ওয়ার্কটা-তো করতেই হবে।’ তোমাদের পাসপোর্ট কোথায়?
এইরে খেয়েছে! প্রবাসে পাসপোর্ট কি মহামূল্যবান তা ভুক্তভোগীরাই জানে। এখনও বুঝতে পারছিনা এরা পুলিশ না পুলিশের বেশে ছিনতাইকারী? হাতে ইলেকট্রিক টেজার ব্যাটন বা 'স্তান ব্যাতন', কোমরে গোজা পিস্তল; হ্যান্ড-কাফ আর পোশাক দেখে সন্দেহ হবার কথা না তবুও! এখনকার এই রাশিয়ায় অনেক কিছুই সম্ভব।
ঢোক গিলে বললাম-‘পাসপোর্ট দিয়ে কি হবে?’
‘দেখতে হবে তোমরা এখানে বৈধ না অবৈধ।’
উপায় নেই অগত্যা আমাদের পাসপোর্ট-জোড়া তাদের দিকে এগিয়ে দিতেই তারা অবহেলাভরে সে দুটো হাতে নিয়ে যেভাবে পাতা উল্টালো তাতে সন্দেহ ঘনীভূত হল। তবুও ভাবলাম এরা হয়তো আনাড়ি।
পাসপোর্ট তাদের কাছে রেখে বলল ‘রুমে চল।’
ওদের মধ্যে খর্বকায় ব্যক্তি মনে হয় সাধারণ সেপাই; কেননা সে কোন কথা বলছেনা শুধু হুকুম তামিল করছে আর মিটি মিটি হাসছে। ভদ্রলোক বেশ সানন্দেই কিংবা অতি উৎসাহে আমাদের রুমের দিকে খানিকটা বল প্রয়োগ করে নিয়ে গেল।
রুমে আসতেই বলল দেয়ালের ধার ঘেঁষে উল্টো দিকে মুখ রেখে হাত উপরে করতে -আমাদের দেহ সার্চ করবে?
আমরা এখন জালে আটকে গেছি ‘যদি তারা সত্যি পুলিশ হয় সেটা আমাদের সৌভাগ্য; কিন্তু নাহলে কিছুই করার নেই। দুজন কৃশকায় বঙ্গ-সন্তানের ক্ষমতা নেই বিশাল দেহী অস্ত্রধারী দুই রুশীয়’র মোকাবেলা করা। এমনকি ওই দুজনের বিপরীতে আমরা জনা-আষ্টেক থাকলেও ভয়ে কাঁপতাম!
এটাই বাস্তবতা! হিরো সাজার অবকাশ নেই। দেয়ালের দিকে মুখ করে হাত উপরে তুলতেই ওরা কাছে এসে পা দুটো ফাঁক করে সার্চ শুরু করল। পুরো দেহ হাতরে কিছু না পেয়ে বলল, ভ্রাতা এবার হাত দুটো পিছনে নাও-তো দেখি।
বাধ্য ছেলের মত হাত পিছনে নিতেই শিরদাঁড়া বেয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল। গ্যাঁড়াকলে আটকে গেছি!দু’জনের হাতেই হাতকড়া পড়িয়ে দিল।
এবার দলের পাণ্ডা দশাসই দেহের(যাকে আমরা পুলিশ অফিসার ভেবেছিলাম)সেই ব্যক্তিটি আমাদের ঘুরে দাড়াতে বলে ছোটখাটো একটা বক্তৃতা দিল। তার সারাংশ হচ্ছে,
-ওরা আমাদের পুরো ফ্লাট সার্চ করবে । ওদের বিশ্বাস যে আমরা কোন এক গোপন স্থানে ‘নারকোতিক’ লুকিয়ে রেখেছি । তবে এসব খুঁজতে গিয়ে তারা যে মনের ভুলে কিছু তুলে নেয়নি (!)এমন অপবাদ যাতে আমরা না দিতে পারি সেই শঙ্কায় একজন সাথে থাকবে।
কথা বলার সময় টেজার ব্যাটনটা বারবার স্পার্ক করে আমাদের মনে অদৃশ্য ভয়ের সঞ্চার করছিল ।
খানিকটা রুশ ভাষা জানার জন্য আমিই হলাম সেই সাক্ষী !
বড় রুমটাতে গিয়ে শুরু হল চিরুনি তল্লাশি। হারিয়ে যাওয়া কোন কিছু যা আমরা অনেক খুঁজেও পাইনি সেইগুলি সে খুঁজে বের করে দিল। ডিভান শো-কেস ওয়্যারড্রব বাদ দিলাম ঘরের প্রতিটা ইঞ্চি সে তন্ন তন্ন করে খুঁজল ওয়াল-পেপার ওয়াল-কার্পেট খুঁচিয়ে ছিঁড়ে দেখছিল- আর মাঝে মধ্যে হাসিমুখে সেই সাথে বার বার টেজার ব্যাটনটা আমার নাকের সামনে ধরে স্পার্ক করে ভয় দেখাচ্ছিল। আমি জানি ওই ব্যাটনটা কি ভয়ঙ্কর! প্রতি চাপে ওটা নাকি একটা মাত্র চাপে ২মিলিয়ন পর্যন্ত ভোল্ট বা ৪.৯৯ মিলিয়াম্পস স্টান বিদ্যুৎ উৎপন্ন করে!
অভিজ্ঞতা নেই –তবুও যদ্দুর জানি,পুরু পোশাকের উপর দিয়েও নাকি যে কাউকে মুহূর্তেই অজ্ঞান করে দেয়া সম্ভব।জায়গা-মত লাগলে মারা যাওয়াও বিচিত্র নয়!ভয় পাওয়ার কারণটা সহজেই অনুমেয়। সারা ঘর খুঁজে যতগুলো রুবল আর দামী জিনিস পেল তাই এনে জড় করল আমার সামনের টেবিলে।
এবার ধীর পদক্ষেপে আমার সামনে এসে পিস্তলটা বের করে নলটা কপালে ঠেকিয়ে বলল‘কি ভয় লাগে?’
ভয়ার্ত চোখে তার মুখের দিকে তাকিয়ে অনুরোধ করলাম ‘তোমার এখানে যা কিছু ভাল লাগে তুমি নিয়ে যাও- কিন্তু দয়া করে আমাদের টর্চার কোর না।’
তৃতীয় পর্ব শেষ।
আগের পর্বের জন্য; Click This Link
প্রথম পর্বের জন্য; Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৩ সকাল ১০:৩৬
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×